Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শারদীয়া নবরাত্রির সময় ভুলেও এই কাজগুলি করবেন না, জীবনে আসতে পারে আর্থিক সঙ্কট

আজ থেকে শুরু হচ্ছে শারদীয়া নবরাত্রি। আজ থেকে নদিন ধরে খুব আড়ম্বরের সঙ্গে মা দুর্গার আরাধনা করা হয়। চলতি বছরে মা দুর্গা আসছেন গজে। এই নয়দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। দেবীর আরাধনা করা সময় বিশেষ কিছু নিয়ম রয়েছে যা পালন করতে হয়। এতে মা দুর্গা খুব খুশি হয়। এই নিয়মগুলি মানলে আপনার জীবনে শুভ হবে। আর যদি আপনি এগুলোর না মানেন বা অন্যথায় ভুল করেন তাহলে আপনার জীবনে নানান সমস্যা আসবে। যেগুলো থেকে আপনি সহজে মুক্তি পাবেন না। জেনে নিন সেগুলি কী কী। নবরাত্রিতে কোনও ভুল না করাই ভালো। দেখে নিন এক নজরে মা দুর্গার আশীর্বাদ পেতে জীবনের সমস্ত দুঃখ দূর করে আপনি যদি সুখী হতে চান তাহলে মেনে চলুন এই টিপসগুলি।

নদিন উপবাস করুন

নদিন উপবাস করুন

শারদীয়া নবরাত্রিতে নদিন উপবাস করে ঘরে আপনি ঘট স্থাপন করে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। তবে সেই ঘর কখনোও ফাঁকা রাখবেন না। কেউ না কেউ সেই ঘরে থাকবেন। তাহলে মা দুর্গা খুব খুশি হবেন এবং তিনি আপনার ঘরে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে। জীবনে আপনার সাফল্য আসবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে এবং দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন।

মা দুর্গার পুজো করুন

মা দুর্গার পুজো করুন

নবরাত্রিতে ঘট স্থাপন করা মানে মা দুর্গাকে বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানানো ।এমন সময় সকালে সন্ধ্যায় মায়ের পুজো, আরতি করবেন। দেবীর পছন্দ মতন খাদ্য নিবেদন করবেন। যদি আপনি তা না করেন তাহলে মা দুর্গা খুব রেগে যায়। তার রাগের কোপে আপনি পড়তে পারেন। জীবনে আপনার নানান সমস্যা আসতে পারে। এমনকি আর্থিক সংকট পর্যন্ত হতে পারে। আপনার জীবনে সাফল্য আসতে পারে।

ঘট স্থাপনের জায়গা পরিষ্কার রাখুন

ঘট স্থাপনের জায়গা পরিষ্কার রাখুন

আপনি বাড়িতে যে জায়গায় মা দুর্গার জন্য ঘট স্থাপন করবেন, সেই জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সেখানে যেন কোনও নোংরা না থাকে, রসুন পিঁয়াজ বা অ্যালকোহল জাতীয় খাবার রাখবেন না এবং ঘরে সেগুলো আনবেনও না। না হলে মা দুর্গা ভীষণভাবে রেগে যাবেন এবং আপনাকে নানান সমস্যায় ফেলতে পারবেন। ঘরে আপনার ইতিবাচক শক্তি বেরিয়ে নেতিবাচক শক্তি প্রবেশ করবে।

 চুল, দাড়ি কাটবেন না

চুল, দাড়ি কাটবেন না

নবরাত্রি ন'দিন চুল, নখ, দাড়ি কাটবেন না। পুজোর সময় কোন চামড়ার জিনিস পরবেন না। কালো রংয়ের জামা কাপড় এবং চামড়ার জুতো পার্টস, বেল্ট ন'দিন দূরে রাখাই ভালো। এতে আপনার জীবনে আসতে পারে নানা অশুভ প্রভাব।

 নেশা করবেন না

নেশা করবেন না

শারদীয়া নবরাত্রির প্রথম দিন থেকে দশ দিন অর্থাৎ দশমীর দিন ভুল করেও কখনোও নেশা করবেন না। এতে মা দুর্গা খুব রেগে যান। যাতে আপনার আর্থিক দিক এবং স্বাস্থ্যের দিকে বিশেষ অবনতি হতে পারে। তাই অবশ্যই এই কাজটি না করার চেষ্টা করবেন।

খারাপ ব্যবহার করবেন না

খারাপ ব্যবহার করবেন না

এই শুভ সময় অর্থাৎ নবরাত্রি সময় কোন ব্যক্তিকে মনে আঘাত দিয়ে কথা বলবেন না। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কোন খারাপ চিন্তা মাথায় আনবেন না। কোন নারী বা মেয়েকে কখনোই ভুলে অপমান করবেন না। কারণ এই ভুলের জন্য আপনাকে অনেক বড় ক্ষতিপূরণ দিতে হতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+