ভুল করেও সূর্যাস্তের পর এই কাজগুলি করবেন না, মা লক্ষ্মী রেগে যান
ভুল করেও সূর্যাস্তের পর এই কাজগুলি করবেন না, মা লক্ষ্মী রেগে যান
জ্যোতিষশাস্ত্রে এমন অনেক কাজের কথা বলা রয়েছে যেগুলি করলে আর্থিক উন্নতি হয়। জীবনে সাফল্য আসে, দারিদ্রতা কেটে যায়। আমরা হয়তো অনেক সময় অজান্তেই অনেক ভুল করে থাকি যেগুলি করে আমাদের জীবনে নানান সময় আর্থিক অবনতি নিয়ে আসে। সংসারে আসে নানান অশান্তি। যার থেকে আমরা বের হতে পারি না। জ্যোতিষশাস্ত্রে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয় সূর্যোদয়ের পর অনেকগুলি কাজ আছে যেগুলি করলে মা লক্ষ্মী খুব রেগে যান। এমন কাজ যারা করেন তাদের বাড়িতে দারিদ্রতা ভরে ওঠে। আর্থিক দিকে নানান অভাব দেখা দেয়। সেইসঙ্গে দাম্পত্য জীবনেও নানান অশান্তির সম্মুখীন হয় অনেকে। জেনে নিন সূর্যাস্তের পর কখনোই কোন কোন কাজ করবেন না।

ঝাঁট দেবেন না
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, সূর্যাস্তের পর কখনোই বাড়িতে ঝাঁট দেবেন না কারণ এটি খুব অশুভ হলে মনে করা হয়। দিন শেষ হবার পরে কখনোই ঝাঁট না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে মা লক্ষ্মীর ঘর থেকে বেরিয়ে যান এবং ক্রমশ রেগে যেতে থাকেন। কারোর জীবনের সাফল্য আসে না। সেই সঙ্গে আর্থিক দিকে নানা অবনতি লেগে থাকে। দাম্পত্য জীবনে অনেক অশান্তির সম্মুক্ষীন হতে থাকেন সকলে।

তুলসী গাছ স্পর্শ করবেন না
বলা হয় সূর্যাস্তের পর কখনোই তুলসী গাছ স্পর্শ করবেন না। হ্যাঁ সূর্যাস্তের পর আপনি তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী খুশি হন ঠিকই, তবে তুলসী গাছে হাত দিলে মা লক্ষ্মী খুব রেগে যান। এ সময় কখনোই তুলসী পাতা ছিড়বেন না তাহলে তিনি রেগে যাবেন এবং আপনার পরিবার আর্থিক দিকে ক্রমশ অবনতি হতে থাকবে।

সন্ধ্যেবেলা কখনোই ঘুমাবেন না
সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যেবেলা কখনোই ঘুমাবেন না কারণ এই সময় মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করে ইতিবাচক শক্তি নিয়ে। তাই এ সময় ঘুমালে মা লক্ষ্মী খুব রেগে যান। তাহলে আপনার বাড়িতে প্রবেশ করবেন না এবং আপনার পরিবারের উপর বিশেষ কৃপা থাকবে না তার। আর্থিক দিকে তেমন উন্নতি হবে না।

এই জিনিসগুলি দান করবেন না
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, সূর্যাস্তের পর কখনো দই, নুন, দুধ কাউকে দান করবেন না। এছাড়া টক জাতীয় জিনিসও কাউকে দান করবেন না। যেমন আচার জাতীয় জিনিস কাউকে দান করবেন না। কারণ এগুলো চন্দ্রের সঙ্গে সম্পর্কিত। সন্ধ্যায় এগুলি দান করলে আপনার জন্ম কুণ্ডলী চন্দ্র ক্রমশ দুর্বল হতে থাকবে। যা আপনার জীবনে নানান সমস্যা এনে দেবে। ক্রমশই আপনার জীবনে আর্থিক সংকট লেগে থাকবে।

চুল ও নখ কাটবেন না
সূর্যাস্তের পর কখনোই চুল ও নখ কাটবেন না। এতে আপনার জীবনের নেতিবাচক প্রভাব পড়বে। আর্থিক দিকে অবনতি আসবে। সেই সঙ্গে আপনার দাম্পত্য থেকে পারিবারিক জীবনে নানা অশান্তি লেগে থাকবে। আপনি কখনোও সুখী হবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications