কবে তৈরি হবে ত্রিগ্রহী যোগ, ধনতেরাস থেকে ভাগ্যবান হতে শুরু করবেন কোন রাশির জাতকরা
হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে ধনতেরাসের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর সকলে পালন করেন এই দিনটি। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই উৎসব। এই দিন ভগবান ধন্বন্তরি অমৃত পাত্র বহন করে সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন বলেই মনে করা হয়।
চলতি বছর ২৯ অক্টোবর পালিত হবে ধনতেরাস উৎসব। এই দিন শুক্র, বৃহস্পতি, বুধ মিলে তৈরি করবে 'ত্রিগ্রহী যোগ’। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হচ্ছে। তাঁদের মধ্যে কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মেষ রাশি
ধনতেরাস থেকে মেষ রাশির জাতক জাতিকাদের খুব লাভ হবে। আপনাদের ব্যবসায় খুব উন্নতি হবে। চাকরিতে পদোন্নতি নিশ্চিত। তাছাড়া যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের ইচ্ছা পূরণ হবে। পরীক্ষায় খুব ভালো ফল লাভ করতে পারবেন। উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে হতে পারে আপনাকে ।
পরিবারে সকলের সঙ্গে সুখ বজায় থাকবেন। কর্মজীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। এই সময় দূরে কোথাও ঘুরতে গেলে, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। এই সময় শুভ কোনও খবর পেতে পারেন।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে খুব লাভ হবে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। পরিবেশ অনুকূলে থাকবে। এই সময় আপনি জীবনে খুব আয়, উন্নতি করতে পারবেন। যদি নতুন ব্যবসা শুরু করেন সেখানে সাফল্য আসবে। অযথা কারোর ঝগড়ায় জড়াবেন না। অংশীদারিত্ব ব্যবসায়ে লাভ হবে আপনার।
- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের ধনতেরাস থেকে ভাগ্যের দ্বার খুলবে। এসময় আপনি সোনা কিনতে পারেন। তাছাড়া প্রেম জীবনেও মধুরতা বজায় থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। নতুন চাকরি পেয়ে যাবেন। তাছাড়া বেকারদের অত্যন্ত শুভ সময়। এসময় আর্থিক দিকে লাভ হবে আপনার। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করুন। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।
- মীন রাশি
মীন রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রম করলে ভালো ফল পাবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ সময়। প্রেম জীবনে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। চাকরিজীবীদের অত্যন্ত শুভ সময়। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না এই রাশির ব্যক্তিরা,। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications