৫০০ বছর পর সূর্যগ্রহণে তৈরি হচ্ছে এই শুভ যোগ, নয়া সম্পত্তির মালিক হবেন কারা?
প্রত্যেক বছর মোট চারটি গ্রহণ ঘটে। দুটি সূর্যগ্রহণ, দুটি চন্দ্রগ্রহণ। চলতি বছর বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটেছে। ৮ এপ্রিল ঘটবে বছরের প্রথম সূর্যগ্রহণ। এদিন মীন রাশিতে গ্রহের রাজা সূর্য ও বুদ্ধি ও ব্যবসার দাতা বুধ থাকবে। এসময় রাহু ও শুক্র মীন রাশিতে অবস্থান করবে। মীন রাশিতে তৈরি হবে 'চতুর্গ্রহী যোগ’ ।
৫০০ বছর পর সূর্যগ্রহণে তৈরি হচ্ছে এই শুভ যোগ। যার বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। আর্থিক দিকেও তাদের লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মেষ রাশি
যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির ব্যক্তিদের উপর। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে লাভ হবে। এই সময় আপনার চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। প্রত্যেকটি কাজে বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন। আর্থিক দিকেও লাভ হবে আপনার। ব্যবসায় আটকে থাকা টাকা পেয়ে যাবেন।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের আয় ক্রমশ বাড়তে থাকবে। এসময় আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার সিনিয়র থেকে জুনিয়রের পূর্ণ সমর্থন আপনি পাবেন। এসময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। তাছাড়া আপনি নতুন সম্পত্তি, যানবাহন কিনতে পারেন। আপনি পৈতৃক সম্পত্তি ফেরত পেতে পারেন। পরিবারের সকল সদস্যের বিশেষ সমর্থন আপনি পাবেন। আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এই রাশির ব্যক্তিরা।
- ধনু রাশি
সূর্য গ্রহণের শুভ প্রভাব পড়বে ধনু রাশির ব্যক্তিদের ওপর। এই সময় আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার হয়ে যাবে। তাছাড়া আপনি ব্যবসায় খুব লাভ করতে পারবেন। আপনার সাহস ক্রমশ বাড়তে থাকবে। বড়দের পরামর্শ মেনে চলতে পারলে ব্যবসায় উন্নতি আসতে পারে। পৈতৃক সম্পত্তি থেকেও কিছু লাভ হতে পারে। পরিবারে দীর্ঘদিন ধরে যে অশান্তি লেগে ছিল সেটি মিটবে। আপনার ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকে সঞ্চয় করে রাখতে পারবেন। নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। মানসিক চাপ অনেকটাই কমবে। এসময় থেকে আপনি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications