চতুর্গ্রহী যোগের শুভ প্রভাবে ঝড়ের বেগে জীবনে উন্নতি করতে পারবেন এই রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। সেসময় তারা নানান রকম যোগও তৈরি করে। যার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়ে সকলের ওপর। বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করেছে। আগামী ২০২৫ সাল পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে এই গ্রহ।

গ্রহের রাজা সূর্য ১৪ মে সন্ধে ৬ টা ৪ মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে শুক্র গ্রহ ওই রাশিতেই রয়েছে। ১৯ মে সকাল ৮ টা ৫১ মিনিট পর্যন্ত সেখানে থাকবে। ৩১ মে দুপুর বারোটা কুড়ি মিনিটে বুধ গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। এই গ্রহদের কারণে মে মাসের ৩১ তারিখে তৈরি হবে 'চতুর্গ্রহী যোগ’। এই যোগ অত্যন্ত শুভ। কোন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, জানুন।

Business

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের উপর যোগের শুভ প্রভাব পড়বে। এসময় আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা অর্জন করতে পারবেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আপনার ভালোই থাকবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া যারা চাকরি খুঁজছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় সফলতা আসবে। বুদ্ধির জোরে আপনি অনেক দূর পর্যন্ত জীবনে এগোতে পারবেন। যারা ব্যবসা করছেন তাদের জীবনে শুভ সময় শুরু হবে।

  • কর্কট রাশি

কর্কট রাশির একাদশ ঘরে তৈরি হবে এই শুভ যোগ। শুভ যোগের প্রভাবে পরিবেশ অনুকূলে থাকবে আপনাদের। আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়া আপনার ব্যবসায় খুব সাফল্য আসবে। ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে আপনি নতুন ব্যবসা শুরু করার কথা যদি ভাবেন সেখানেও সাফল্য আসা সম্ভব। কর্মজীবনে খুব এগিয়ে যেতে পারবেন। কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। পারিবারিক জীবনে আপনি সুখী হবেন।

  • মকর রাশি

মকর রাশির পঞ্চম ঘরে তৈরি হবে 'চতুর্গ্রহী যোগ’। এসময় আপনার উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ আসতে আসতে কমতে থাকবে। প্রিয়জনের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। যারা প্রেম জীবনে যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে অনেকটাই পথ এগিয়ে যেতে পারেন। এসময় আপনার খুব শুভ সময় শুরু হবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। চাকরি থেকে ব্যবসায় আসবে সফলতা। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। আটকে থাকা সব কাজ হয়ে যাবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+