নতুন বছরে উদ্যমের সঙ্গে কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন মকর রাশির ব্যক্তিরা, কেমন যাবে তাঁদের স্বাস্থ্য

নতুন বছরে উদ্যমের সঙ্গে কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন মকর রাশির ব্যক্তিরা, কেমন যাবে তাঁদের স্বাস্থ্য

শনি গ্রহ মকর রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে উচ্চস্থানে বসে রয়েছে এবং বৃহস্পতি খুব দুর্বল স্থানে রয়েছে। এই রাশির ব্যক্তিরা অর্থের দিকে স্বচ্ছল না হলেও এরা কঠিন পরিশ্রমের মাধ্যমে নিজের অর্থ উপার্জন করার চেষ্টা করেন। এরা মাঝে মধ্যে একটু অলস প্রকৃতির হয়ে থাকেন। তবে এরা খুব ভালো সমাজকর্মী হয়ে থাকেন। শনি মকর রাশিতে নতুন বছরের প্রবেশ করার সঙ্গে সঙ্গে এদের জীবনের সাফল্য আসবে। আপনারা নতুন বছরের প্রত্যেক সোমবার করে শিব ঠাকুরের পূজা করুন। সেই সঙ্গে মা লক্ষ্মীর পূজা করুন। তবে আপনাদের জীবনে সাফল্য আসবে এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনাদের ওপর থাকবে। সেই সঙ্গে আর্থিক সংকটও কেটে যাবে আপনাদের। নতুন বছর কেমন যাবে মকর রাশির ব্যক্তিদের দেখুন।

নতুন বছরে আর্থিক অবস্থা কেমন যাবে মকর রাশির ব্যক্তিদের

নতুন বছরে আর্থিক অবস্থা কেমন যাবে মকর রাশির ব্যক্তিদের

মকর রাশির ব্যক্তিদের নতুন বছরে আর্থিক দিকে উত্থান-পতন লেগেই থাকবে। এই সময় আপনাদের ব্যয় ক্রমশ বাড়তে থাকবে। আপনি আপনার খরচে লাগাম দিন, না হলে আপনার বাড়তি খরচ বাড়তে থাকবে। পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার অশান্তি হতে পারে। ভাইবোনেদের সঙ্গে ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন। মে মাসের পর থেকে শেয়ার বাজারে আপনার খুব উন্নতি হবে। আপনি যেখানে বিনিয়োগ করবেন সেখানেই আপনার লাভ হবে। এই সময়ে পিতা-মাতার সঙ্গে ভালোভাবে সম্পর্ক রেখে চলার চেষ্টা করুন। তাদের থেকে আপনি আবার নতুন বছরে আর্থিক সাহায্য পাবেন।

 নতুন বছরে মকর রাশির ব্যক্তিরা কেরিয়ার থেকে চাকরিতে কি উন্নতি লাভ করতে পারবেন

নতুন বছরে মকর রাশির ব্যক্তিরা কেরিয়ার থেকে চাকরিতে কি উন্নতি লাভ করতে পারবেন

নতুন বছরে মকর রাশির জাতক জাতিকারা ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন। তবে কেরিয়ারে তাদের অনেক পরিশ্রম করলে তবেই উন্নতি আসবে। নতুনভাবে আপনি আবার ব্যবসা শুরু করতে পারেন। সেখান থেকে আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। যারা চাকরির চেষ্টা করছেন তারা অগাস্ট মাসের পর থেকে চাকরির সম্ভাবনা রয়েছে। আর জুলাই মাসের পর থেকে যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের কাজে উন্নতির সম্ভাবনা রয়েছে। জুলাই মাসের পর থেকে মকর রাশির ব্যক্তিরা সরকারি চাকরির পরীক্ষা দিতে পারেন। সেখানে আপনাদের সাফল্য হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনীতিতে যারা যুক্ত তাদের সম্মান ক্রমশ বাড়তে থাকবে।

 দাম্পত্য জীবন থেকে প্রেম জীবন কেমন কাটবে মকর রাশিদের

দাম্পত্য জীবন থেকে প্রেম জীবন কেমন কাটবে মকর রাশিদের

নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রেম ও রোমান্সে ভরে উঠবে আপনার জীবন। সঙ্গিনীর সঙ্গে আপনি খুব ভালো থাকতে পারবেন। এই সময় আপনি কারোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারেন। যেখানে আপনার খুব ভালো সময় শুরু হবে। নভেম্বর মাস থেকে আপনার বিয়ের যোগ রয়েছে। এপ্রিল মাসের পর আপনার উত্তেজনা ক্রমশ বাড়বে। আপনার অবিবাহিত জীবন কেটে গিয়ে আপনি বিবাহিত জীবনে প্রবেশ করবেন।

 নতুন বছর কেমন যাবে মকর রাশির ব্যক্তিদের স্বাস্থ্য

নতুন বছর কেমন যাবে মকর রাশির ব্যক্তিদের স্বাস্থ্য

২০২২ সালের থেকে ২০২৩ সালে মকর রাশির ব্যক্তিদের স্বাস্থ্য খুব ভালো যাবে। এ সময় আপনারা মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবেন। তবে শনির সাড়েসাতির প্রভাব থাকায় আপনার কর্মক্ষেত্রে একটু অসুবিধার সম্মুখীন হবেন। তার জন্য মানসিক চাপ একটু বাড়লেও আপনি মানসিকভাবে শক্তিশালী হওয়ার কারণে এই চাপ আপনি কাটিয়ে ফেলতে পারবেন। নানান সমস্যা হতে পারে বছরের শেষে। শরীরের যত্ন নিন। হার্টের সমস্যা হতে পারে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+