বছর শেষ সপ্তাহে কোন রাশির ব্যক্তিদের কেমন যাবে, দেখুন
বছর শেষ সপ্তাহে কোন রাশির ব্যক্তিদের কেমন যাবে, দেখুন
বছর পড়তে আর বেশি দিন বাকি নেই যেমন তেমন পুরনো বছর শেষ হতেও আর মাত্র কয়েকটা দিন বাকি। বছরের শেষ সপ্তাহ কেমন যাবে তা জানবার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন অনেকেই। এই সময় কারোর শরীর খারাপ হতে পারে, আবার আর্থিক দিকে লাভ হতে পারে। ২৬ ডিসেম্বর থেকে ১ লা জানুয়ারি পর্যন্ত কোন রাশির ব্যক্তিদের কেমন যাবে, জানুন।

মেষ রাশি
এই রাশি ব্যক্তিরা এই সময় একটু সতর্ক থাকবেন। এসময় আপনাদের বাড়তি খরচ একটু বাড়তে পারে। অর্থের দিকে আপনাকে নজর দিতে হবে। শরীরের দিকেও যত্ন নেবেন। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন।

বৃষ রাশি
বছরের শেষ সপ্তাহে বৃষ রাশির ব্যক্তিদের জন্য খুব শুভ সময় হবে। যারা ফ্যাশন ও বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত তাদের জীবনের সাফল্যের সময় শুরু হচ্ছে। এসময় আপনি কারোর থেকে ঋণ নেবেন না এবং কাউকে টাকা ধার দেবেন না। আপনার পারিবারিক থেকে দাম্পত্য জীবন সুখের হবে।

মিথুন রাশি
২৬ ডিসেম্বর থেকে ১ লা জানুয়ারি পর্যন্ত মিথুন রাশির ব্যক্তিদের খুব ভালো সময় যাবে। এসময় আপনাদের আর্থিক লাভ হবার সম্ভাবনা থাকবে। সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন। এসময় পরিবারের প্রত্যেকটি লোকের পূর্ণ সমর্থন পাবেন আপনি। দূরে কোথাও পরিবারকে নিয়ে ঘুরতে যেতে পারেন। যার থেকে আপনি পারিবারিকভাবে বেশ আনন্দিত থাকবেন/।

কর্কট রাশি
এই সময়টি আপনার জন্য বিশেষ শুভ নয়। সকলের সঙ্গে বিতর্ক এড়িয়ে চলুন। মাথা ঠান্ডা করে চলুন। বেশি টাকা পয়সা খরচ করবেন না। শরীরের দিকে বিশেষ নজর দিন। পরিবারের সঙ্গে অশান্তি লেগে থাকতে পারে আপনার।

সিংহ রাশি
এই সময়ে আপনার মনের মধ্যে যে ভয় রয়েছে তা কেটে যাবে। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও তারা তা করতে পারবেন না। বছরের শেষে এই সপ্তাহটি আপনার আর ভালো হবে । জীবনসঙ্গিনীর পূর্ণ সহযোগিতা আপনি পাবেন।

কন্যা রাশি
এই রাশির জাতক জাতিকাদের বছরের শেষ সপ্তাহে খুব সাবধানে থাকতে হবে। প্রত্যেকটি কাজে খুব চ্যালেঞ্জিং মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে আপনাকে। এ সময় কারোর থেকে অর্থ ধার নেবেন না। স্বাস্থ্যের দিকে যত্ন নিন। জীবন সঙ্গীর সঙ্গে সঙ্গে ভালো সময় কাটালেও অশান্তি লেগে থাকবে প্রায়ই।

তুলা রাশি
এই রাশির জাতক জাতিকারা নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। এ সময় সঙ্গীর পূর্ণ সহযোগিতা আপনি পাবেন। তাড়াহুড়ো করে কোন গুরুত্বপূর্ণ কাজের ডিসিশন নেবেন না, পরিকল্পনা করে সকল কাজ করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি
এই সপ্তাহে আপনার আর্থিক দিকে অনেক অবনতি হবে। ব্যক্তিগত জীবনে আপনার উত্তেজনা ক্রমশ বাড়তে থাকবে। বছরের শুরুতে সেই সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন। তবে এ সময় মাথা ঠান্ডা রেখে না চললে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে।

ধনু রাশি
বছরের শেষ সপ্তাহে ধনু রাশিদের জীবন মিশ্র যাবে। এসময় আপনার বাড়িতে অতিথিদের আগমন হতে পারে। আপনি যা চাইছেন তাই করতে পারবেন। তবে শত্রুর আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে। আপনার বড় ভাইয়ের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। যেখানে আপনার অর্থের অনেকট ক্ষতি হবে।

মকর রাশি
এই সপ্তাহে আপনি জীবনের সুখ খুঁজে পাবেন। ২৮ তারিখ বুধ গ্রহ ঘর পরিবর্তন করায় করে আপনার রাশিতেই প্রবেশ করবে। আর এই কারণে আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। তবে অর্থের দিকে শুভ হলেও শরীরের দিকে ততটা শুভ যাবে না। শরীর খারাপ হতে পারে, শরীর খারাপ হলেই দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

কুম্ভ রাশি
এসময় আর্থিক দিকে আপনি খুব উন্নতি লাভ করতে পারবেন। ব্যবসায় আরোও সাফল্য অর্জন করতে পারবেন আপনি। ব্যবসায় নতুনভাবে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আপনার লাভ হওয়ার সম্ভাবনা থাকবে।

মীন রাশি
এই সময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন আপনি। ব্যবসা যারা করছেন তাদের আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে। এসময় যারা অবিবাহিত তাঁদের বিয়ের সম্ভবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications