তৈরি হচ্ছে ‘অঙ্গারক যোগ’, আগামী মাস পর্যন্ত মাথা ঠাণ্ডা রেখে চলুন এই রাশির ব্যক্তিরা

তৈরি হচ্ছে ‘অঙ্গারক যোগ’, আগামী মাস পর্যন্ত মাথা ঠাণ্ডা রেখে চলুন এই রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্র রাহু ও মঙ্গলের বিশেষ গুরুত্ব রয়েছে। তারা যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকেই প্রভাবিত করে। এবার রাহু ও মঙ্গলের কারণে তৈরি হচ্ছে 'অঙ্গারক যোগ’। ২৭ জুন মেষ রাশিতে প্রবেশ করেছে মঙ্গল। ১০ অগাস্ট পর্যন্ত এই রাশিতেই থাকবে সে। এই সময়ে রাহু মেষ রাশিতেই রয়েছে। রাহু ও মঙ্গলের মিলনে তৈরি হচ্ছে 'অঙ্গারক যোগ’। আর এই যোগকে কখনোই শুভ বলে মনে করা হয় না। এই যোগ কিন্তু খুব অশুভ বলেই মনে করা হয়। অঙ্গারক যোগের কারণে কোন কোন রাশির জীবনে অশুভ প্রভাব দেখা দিচ্ছে তা জেনে নিন।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশি দ্বাদশ ঘরে তৈরি হচ্ছে অঙ্গারক যোগ। এই সময় আপনার ব্যয় বৃদ্ধি সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে লাগাম দিন না হলে আপনার খরচ বাড়তেই থাকবে। পরিবারের সঙ্গে এই সময় আপনার ভালো সম্পর্ক থাকবে না। তর্ক এড়িয়ে চলুন। ব্যবসায় ও চাকরিক্ষেত্রে তেমন শুভ প্রভাব পাবেন না। আপনি জীবনে এই সময় যে কাজেই হাত দেবেন সেই কাজেই ব্যর্থ হবেন। তবে ভেঙে পড়বেন না। কাজের জায়গায় মাথা ঠাণ্ডা রেখে চলুন।

 সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির নবম ঘরে তৈরি হচ্ছে অঙ্গারক যোগ। এমন পরিস্থিতিতে ভাগ্য আপনার সহায় থাকবে না। আপনার জীবনে ক্রমশ চাপ বাড়তে থাকবে। এই সময় আপনি দূরে কোথাও ভ্রমনে যাবেন না। ব্যবসায় বিনিয়োগ এড়িয়ে চলুন। যদি আপনি কোনও নতুন সম্পত্তি কিনতে চান তা এখন না কেনাই ভালো। যদি গাড়ি চালান তাহলে তা সাবধানে চালান। এই সময়ে আপনার গুপ্ত রোগ আবারও মাথাচারা দিতে পারে। তাই সাবধানে থাকুন। দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে থাকবে। সেদিকে বিশেষ নজর দিন। না হলেই বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে কথা বলার সময় ভেবে চলুন, সেই সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে চলুন।

তুলা রাশি

তুলা রাশি

এই রাশির পঞ্চম ঘরে অবস্থান করবে অঙ্গারক যোগ। এমন পরিস্থিতিতে আপনার জীবনে পারিবারিক ও দাম্পত্য জীবনে তেমন সুখের হবে না। এই সময় যারা উচ্চশিক্ষা নিচ্ছেন, তাদের জন্য খুব একটা ভালো সময় না। আপনারা এই সময় তর্ক ঝগড়া ক্রমশই বাড়তে থাকবে। আপনার এই সময় দুর্ঘটনা ঘটার সময়। তাই এই সময় রাস্তায় বেরোলে সাবধানে চলাফেরা করুন। মাথা ঠাণ্ডা রেখে চলুন। এই সময়ে নতুন ব্যবসায় বিনিয়োগ করবেন না। এটি আপনার সাফল্যের সময় নয়। এই সময়ে সতর্ক থাকুন না হলে বিপদ বাড়তেই থাকবে। সাবধানে রাস্তায় চলাফেরা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+