এক চিমটে নুন বাড়িতে নিয়ে আসবে শান্তি, দূর হবে আর্থিক অনটন
এক চিমটে নুন বাড়িতে নিয়ে আসবে শান্তি
অনেক সময়ই বাড়িতে বিভিন্ন ধরনের অশান্তি ও ঝামেলার পেছনে বাড়ির বাস্তু ত্রুটি দায়ী থাকে। কিন্তু তা কিছুতেই বাড়ির বাসিন্দারা বুঝতে পারেন না। তবে আচার্য ইন্দু প্রকাশ বাড়ির এই সমস্যা দূর করার সমাধান বাতলেছেন। বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ির ছোট ছোট সমস্যা দূর করার জন্য নুন খুবই কার্যকর। এমনকী স্বামী–স্ত্রীর মধ্যে সমস্যা হলে এই নুনই তার সমাধান দেবে। তবে নুনের মধ্যে সৈন্ধব লবণ বিশেষভাবে কার্যকর বলে জানা গিয়েছে।

বাড়িতে শান্তি ফেরাতে
সৈন্ধব লবণের একটি ডেলা শোওয়ার ঘরের যে কোনও একটি কোণে রেখে দিন এবং সেটি গোটা মাস ধরে রাখুন। একমাস পর সেটা সরিয়ে নতুন একটি নুনের ডেলা একই জায়গায় রেখে দিন। এটা করলে বাড়িতে শান্তি বজায় থাকবে এবং ছোট ছোট ঝগড়া কমবে, এর পাশাপাশি মানসিক অশান্তিও দূর হবে এবং নেতিবাচক শক্তি বাড়ি থেকে চলে যাবে।

অর্থ সমাগমে নুনের ব্যবহার
একটা কাঁচের বাটির মধ্যে অল্প একটু সৈন্ধব নুন নিন। তার মধ্যে ৪-৫টা লবঙ্গ রাখুন। এই বাটিটা ঘরের একটা কোণে রেখে দিন। এর ফলে বাড়িতে অর্থ সমাগম হবে এবং ইতিবাচক এনার্জি বাড়বে। শুভ শক্তির প্রভাব বাড়ায় পরিবারে সুখ ও শান্তি বিরাজ করবে।

লবঙ্গ ও নুনের ম্যাজিক
বাড়ির বিভিন্ন কোণায় লবঙ্গ ও নুন জল ছিটিয়ে দিলে এক ধরনের সুগন্ধে বাড়ি ভরে যাবে। এর ফলে গোটা বাড়িতে সুখ থাকবে।

নুন দিয়ে ঘর মোছা শুভ
জলে নুন দিয়ে ঘর মুছলে বাড়ির অশুভ শক্তি দূর হয়। আবার রাতের দিকে ঘরের কোণায় কোণায় নুন দিয়ে রাখুন। সকালে তা পরিষ্কার করে দিন। এর ফলে বাড়ির সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় ও পারিবারিক কলহ দূর হয়।












Click it and Unblock the Notifications