বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন রূপা গঙ্গোপাধ্যায়, স্টার জলসায় শুরু হচ্ছে ‘মেয়েবেলা’

ফের স্টার জলসায় আসছে আরও এক নতুন ধারাবাহিক। যে খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা। সদ্যই শুরু হয়েছে 'বাংলা মিডিয়াম’ ধারাবাহিকটি। কয়েকদিনের মধ্যেই ধারাবাহিকটি অনুগামীদের মনে জায়গা করে নিয়েছে। তারপরেই আবার শুরু হতে চলেছে আরোও এক নতুন ধারাবাহিক। নাম 'মেয়েবেলা’। এই ধারাবাহিকে কিন্তু অনেক দীর্ঘদিন পর দেখা মিলবে রূপা গঙ্গোপাধ্যায়ের। যা শুনে খুবই খুশি হয়েছেন ভক্তরা। সিরিয়ালের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই অবাক হচ্ছেন অনুগামীরা।

বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন রূপা গঙ্গোপাধ্যায়, স্টার জলসায় শুরু হচ্ছে ‘মেয়েবেলা’

সেখানে দেখা যাচ্ছে শাশুড়ি ও বৌমার সম্পর্ক কেমন থাকবে। যে প্রোমোটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে তাতে দেখা যাবে শাশুড়ির ভূমিকায় অভিনয় করতে রূপা গঙ্গোপাধ্যায়কে, তাঁর বউমার ভূমিকায় দেখা মিলবে স্বীকৃতি মজুমদারের। পাঁচ বছর ধরে রাজনীতিতে খুব ব্যস্ত ছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তবে এবার বিজেপি নেত্রীর দেখা মিলবে। এবার এই ধারাবাহিকের মাধ্যমে টিভির পর্দায় রোজ নেত্রীকে দেখতে পারবেন অনুগামীরা। মেয়েবেলা ধারাবাহিকের প্রোমো দেখে মুগ্ধ হচ্ছেন অনুগামীরা। উচ্চ কলকাতার এক মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের গল্প নিয়েই শুরু হবে এই সিরিয়াল। বিথীকা মিত্রের চরিত্রে অভিনয় করবেন রূপা গঙ্গোপাধ্যায়।

বিয়ের পর থেকেই সংসারের হাল ধরে রেখেছেন বীথিকা। তার জন্য তাঁকে জীবনের সব আহ্লাদ বিসর্জন দিতে হয়েছে। সংসারে এতটাই তিনি ব্যস্ত থাকেন যে নিজের স্বাধীনতা বলতে প্রায় কিছু নেই তাঁর। অথচ তার স্বামী কিন্তু ব্যাগ নিয়ে ঘুরতে বেরিয়ে যান। এর জেরে যখন বীথিকা দেবীর কষ্ট হয়, তিনি অভিযোগ জানেন। তাঁর অভিযোগ শুনে তার শাশুড়ি কখনোই তার পাশে দাঁড়ায় না বরং অন্যরকম মন্তব্য করেন। যাতে আরোও কষ্ট পান বিথীকা দেবী। বৌমার উদ্দেশ্যে শাশুড়িকে বলতে শোনা যায়, মায়ের শরীর খারাপ আর তুমি বেড়াতে যাবার কথা ভাবছো ছি! তাঁর কথা শুনে বিথীকা মিত্র বলেন অর্থাৎ বৌমা বলেন, সংসারে মানিয়ে নেবার কাজ কী মেয়েদের! বিথীকা মিত্র অর্থাৎ রুপা গঙ্গোপাধ্যায়ের শাশুড়ির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে চিত্রা সেনকে।

বিথীকা দেবীর একমাত্র ছেলে ডোডোর বিয়ে হয়েছে সবেমাত্র। শাশুড়ির জন্য বৌমা চা করে আসতেই রেগে আগুন হয়ে যান শাশুড়ি বিথীকা। তিনি তার ছেলেকে বলেন তোর বউকে আদিখ্যেতা দেখাতে বারণ কর। তবে এ কথায় কিন্তু কখনোই হার মেনে বা কষ্ট পাননি তার বৌমা। সেই শাশুড়িকে গিয়ে বিয়ের গিফটের টাকা দিয়ে দার্জিলিংয়ের টিকিট কেটে দেন স্বীকৃতি। তার বৌমার ইচ্ছা পরিবারের সকল মেয়েরা মিলে এক সঙ্গে ঘুরতে যাবেন। কিন্তু তার শাশুড়ি বলে এ বাড়ির বৌমা শাশুড়িরা কখনোই একসঙ্গে ঘুরতে যায় না। এখানে শাশুড়ি বৌমার মধ্যে সুসম্পর্ক কি গড়ে উঠবে ? তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তা জানতে হলে দেখতে হবে আপনাকে ধারাবাহিকটি। কবে কোন সময়ে এই ধারাবাহিকটি। যদিও কখন, কোন সময়ে সিরিয়ালটি সম্প্রচারিত হবে সে বিষয়ে কিন্তু এখনো কিছু চ্যানেলের তরফে জানানো জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+