ধনতেরসে লক্ষ্মীলাভ হবেই এই জিনিসগুলি কিনলে ! দেখে নিন কেনাকাটার তালিকা

উৎসবের আয়োজনে আজ থেকেই মাতোয়ারা গোটা দেশ। আগামীকাল কালীপুজো তথা দীপাবলি ঘিরে দিকে দিকে আলোর রোশনাইয়ের সাজে সাজছে বিভিন্ন এলাকা।

উৎসবের আয়োজনে আজ থেকেই মাতোয়ারা গোটা দেশ। আগামীকাল কালীপুজো তথা দীপাবলি ঘিরে দিকে দিকে আলোর রোশনাইয়ের সাজে সাজছে বিভিন্ন এলাকা। আর তার আগে, আজ ধনতেরসের কেনাকাটায় মত্ত অনেকেই। অলক্ষ্মীকে দূর করে ঘরে লক্ষ্মী আনতে আজ তৎপর অনেকেই। কিন্তু জানেন কি, এদিন আপনার কেনাকাটার ওপর নির্ভর করবে আপনার ভাগ্যে লক্ষ্মীলাভ। সৌভাগ্য ফেরাতে দেখে নিন এই তালিকা।

ধনের বীজ

ধনের বীজ

ধনতেরসের শুভ দিনে সোনা , রূপাই শুধু নয়, লক্ষ্মীলাভ হতে পারে ধনের বীজ কিনলেও। ধনের বীজ কিনে যেখানে টাকা রাখেন সেখানে খানিকটা রেখে দিলে তা শুভ ফল দিতে পারে।

বাসন

বাসন

ধনতেরসের দিন বাসন কেনা খুবই শুভ। তবে অ্যালুমিনিয়ামের বাসন এদিন না কেনাই ভালো।

রুপোর কয়েন!

রুপোর কয়েন!

ধনতেরসের শুভ দিনে রুপোর কয়েন কিনতে পারেন।এতে যেন অবশ্যই লক্ষ্মী ও গণেশের মূর্তি খোদাই করা থাকে। জ্যোতিষবিদরা বলছেন, এই কয়েন আপনাকে সুখ সম্পত্তি এনে দেবে।

শ্রীযন্ত্র

শ্রীযন্ত্র

ধনতেরসের দিন শ্রীযন্ত্র কিনলে তা লক্ষ্মীলাভের সামিল বলে মনে করা হয়। এদিন শ্রীযন্ত্রের পুজো করা হয়।

লক্ষ্মী-গণেশ পুজো

লক্ষ্মী-গণেশ পুজো

ধনতেরসের দিন দীপাবলির পুজোর জন্য লক্ষ্মীগণেশের মূর্তি কেনা লাভজনক। এমনই দাবি , বহু জ্যোতিষশাস্ত্রবিদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+