মার্চের শেষে প্রেম জীবনে আমূল পরিবর্তন হতে পারে অনেকের! বলছে রাশিফল
পশ্চিমী জ্যোতিষশাস্ত্রের মতে, মার্চ মাসের শেষে বেশ কয়েকটি রাশির জীবনে প্রেমের ক্ষেত্রে আমূল কিছু পরিবর্ন দেখা যাবে।
প্রেমে পড়া যতটা সহজ ,ততটাই কঠিন সেই প্রেমকে ধরে রাখা। জীবনের চড়াই উতরাইয়ের মতো প্রেম জীবনেও অনেক সমস্যাকে কাটিয়ে এগিয়ে যেতে হয়। দু'তরফের সমান সম্নানবোধ , আন্তরিকতা এক্ষেত্রে খুবই প্রয়োজন। আর তার কোনও একটির কমতি থাকলেই , তুমুল পরিবর্তন হয়ে যায় প্রেম জীবনে। পশ্চিমী জ্যোতিষশাস্ত্রের মতে, মার্চ মাসের শেষে বেশ কয়েকটি রাশির জীবনে প্রেমের ক্ষেত্রে আমূল কিছু পরিবর্ন দেখা যাবে। কোন কোন রাশির ক্ষেত্রে এই পরিবর্তন দেখা যাবে, চোখ বুলিয়ে নেওয়া যাক। তবে এই রাশিফলগুলি পশ্চিমী মতে, অর্থাৎ জাতকের জন্মতারিখ হিসাবে ধরা হয়।

মেষ( মার্চ ২১- এপ্রিল ১৯)
মেষ রাশির জাতকদের জীবনে মার্চে মাসের শেষে আমূল কিছু পরিবর্তন দেখা যাবে। এক্কেবারে অন্যরকমভাবে এঁরা প্রেমকে উপভোগ করবেন মার্চের শেষ সপ্তাহ থেকে। আসবে আর্থিক উন্নতিও। এই মাসের শেষে থেকে মেষ রাশির জাতক জাতিকাদের কেউ রুখতে পারবে না। আর যতই সুখের সময় আসবে , ততই বাড়বে প্রেম।

সিংহ (জুলাই ২৩-অগাস্ট ২৩)
রাগের মাথায় কোনও হটকারী সিদ্ধান্ত নেবেন না। যদি ঠাণ্ডা মাথায় কোনও সমস্যার সমাধান করতে পারেন, তাহলে প্রেম জীবনে উত্থান কেউ রুখতে পারবে না! আর তা না হলে চরম বিপত্তি আসতে চলেছে আপনার প্রেমের ক্ষেত্রে, তার আগেই সাবাধান হওয়া ভালো। তবে মার্চের শেষের দিকে বিশেষ কারোর থেকে প্রভূত পরিমাণ সমর্থন পাবেন প্রতিটি কাজের জন্য । মানসিক দিক থেকে অনেকটা নিশ্চিন্ত হওয়ার সম্ভাবনা থাকবে কারোর বন্ধুত্বের দ্বারা।

কন্যা( অগাস্ট ২৪- সেপ্টেম্বর ২৩)
প্রেমের ক্ষেত্রে ব্যাকফুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের জন্য। মার্চের শেষের দিকে প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে বড় আঘাত পেতে পারেন আপনারা। তবে এই সময়ে পরিবার ও বন্ধুবান্ধবের ব্যাপক সমর্থন আপনার পক্ষে থাকবে। খারাপের মধ্যেও ঘটে যেতে পারে কোনও অযাচিত ভালো ঘটনা।

বৃশ্চিক (অক্টোবর ২৪- নভেম্বর ২২)
বৃশ্চিক রাশির ক্ষেত্রে মার্চ মাসটি সবচেয়ে ভালো সময়। এই সময়ে কাউকে যদি মনে ধরে , তাহলে তা অকপটে বলে দিতে পারেন। এই মাসে প্রেমেরে প্রস্তাব পছন্দের কাউকে দিয়ে দিতে পারেন। মার্চের শেষ থেকে সময় বেশ ভালো যেতে শুরু করবে এই রাশিটির জাতক জাতিকাদের।

কুম্ভ (জানুয়ারি ২১- ফেব্রুয়ারি ১৮)
নিজের ভাগ্য নিজে পরিবর্তন করার সমস্ত রসদ আপনার হাতের সামেন রয়েছে। সঠিক সময়ে সেগুলিকে চিনে , সাফল্যের পথে এগিয়ে চলুন। এমনই বলছেন পশ্চিমী জ্যোতিষবিদরা। কুম্ভ রাশির জাতকজাতিকাদের প্রেমের জন্য এই সময়টি বেশ ভালো। তাছাড়াও ব্যবসা বা অর্থলাভের ক্ষেত্রে মার্চের শেষ সপ্তাহটি লাভজনক বলে দাবি জ্যোতিষবিদদের।












Click it and Unblock the Notifications