এই রাশিগুলির জাতকরা কাউকে ছেড়ে কথা বলে না! কী বলছে জ্যোতিষশাস্ত্র

ক্ষমা করার মধ্যে থেকে যায় এক অদ্ভুত সন্তুষ্টি। তবে, এই ধারণা অনেকেই মেনে নিতে পারেন না। অনেকেই রাগ ও ক্ষোভের বসে প্রতিপক্ষকে ক্ষমা করতে চান না।

ক্ষমা করার মধ্যে থেকে যায় এক অদ্ভুত সন্তুষ্টি। তবে, এই ধারণা অনেকেই মেনে নিতে পারেন না। অনেকেই রাগ ও ক্ষোভের বসে প্রতিপক্ষকে ক্ষমা করতে চান না। বহুজনই এমন আছেন , যাঁরা বহুদিন ধরে ক্ষোভ পুষে রাখেন। পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে , ৫ টি এমন রাশি রয়েছে, যার জাতকরা কিছুতেই কাউকে ছেড়ে কথা বলেন না কাউকেই! ইঁটের বদলে পাটকেলটি ছুঁড়ে দিতে এঁরা পিছপা হন না। কোন কোন রাশির ক্ষেত্রে এই ঘটনা ঘটে , তা দেখে নেওয়া যাক।

বৃষ (এপ্রিল ২০- মে ২০)

বৃষ (এপ্রিল ২০- মে ২০)

বৃষ রাশির জাতকরা একটু মেজাজি গোছের মানুষ হন। এঁদের সঙ্গে কোনও রকমের গণ্ডগোল করে কেউ পার পাননা! তবে এঁরা কোনও মতেই তৎক্ষণাৎ কোনও রকমের পাল্টা প্রতিশোধ নেন না। তবে যখন এঁরা প্রতিশোধ নেন , তখন তা দেকার মতো হয়। ফলে এই রাশির জতক বা জাতিকার সঙ্গে কোনও রকমের ঝামেলাই সুখকর হয় না প্রতিপক্ষের।

সিংহ (২৩ জুলাই-২৩ অগাস্ট)

সিংহ (২৩ জুলাই-২৩ অগাস্ট)

কোনও বড় ভুল কেউ করলে, তাঁকে সহজে ক্ষমা করে দেন না এই রাশির জাতকরা। দিরগ্বিদিক শূন্য হয়ে এঁরা সেই ব্যক্তির ভুলটিকেই মনে রাখেন, যতই সেই ব্যক্তি আগে বা পরে ভালো কাজ করে থাকুন না কেন! পশ্চিমী রাশিফল বলছে , রাগ হলে এমনই স্বভাব জেগে ওঠে সিংহ রাশির জাতকদের মনে।

কন্যা(অগাস্ট ২৪- সেপ্টেম্বর)

কন্যা(অগাস্ট ২৪- সেপ্টেম্বর)

কন্যা রাশির জাতকরা কাউকে ভালোবাসলে তাঁর জন্য যে কোনও দূর্তব অতিকর্ম করতে পারেন। তবে কাউকে যদি এঁদের পছন্দ না হয়, তাহলেই বিপদ! কোনও ব্যক্তি অন্যায় করে থাকলে, তাঁকে যোগ্য শাস্তি না দেওয়া পর্যন্ত ছাড়েন না এঁরা।

বৃশ্চিক (অক্টোবর২৪ - নভেম্বর ২২)

বৃশ্চিক (অক্টোবর২৪ - নভেম্বর ২২)

বৃশ্চিক রাশির জাতকরা অনেক ক্ষেত্রেই বহু বিষয়কে ব্যাক্তিগত স্তরে নিয়ে যান। তাই সহজেই এঁরা রেগে ওঠেন! এঁদের প্রতিশোধস্পৃহাও বেশ বেশি। কেউ যগি বিশ্বাসঘাতকতা করেন , তাহলে তো তাঁকে এঁরা একেবারেই সহ্য করতে পারেন না।

মকর (ডিসেম্বর ২৩-জানুয়ারি ২০)

মকর (ডিসেম্বর ২৩-জানুয়ারি ২০)

মকর রাশির জাতকরা রাগের বিষয়ে অতি ভয়ানক। কোনও অস্বস্তিমূলক ঘটনার পর , তাঁরা দেখান যে, তাঁরা খুব একটা রাগ করছে না , তবে নেপথ্যে তাঁদের ভিতরে ভিতরে কী চলে বাঝা দায়! এমনই মত পশ্চিমী জ্যোতিষদের। এঁরা একবার রেগে গেলে , আর রক্ষা নেই! প্রতিদ্বন্দ্বী শত ক্ষমা চাইলেও, তাঁদের সহজে ক্ষমা করেন না মকর রাশির জাতক জাতিকারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+