গণেশ চতুর্থীর দিন এই চার রাশির জাতকদের ওপর বিঘ্নহর্তার বিশেষ কৃপাদৃষ্টি থাকবে
গণেশ চতুর্থীর দিন এই চার রাশির জাতকদের ওপর বিঘ্নহর্তার বিশেষ কৃপাদৃষ্টি থাকবে
রাত পোহালেই গণেশ চতুর্থী। বাড়িতে বাড়িতে গণেশ আরাধনার প্রস্তুতি এখন তুঙ্গে। হিন্দু ধর্মে গণেশ চতুর্থীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। গণেশ উৎসব ভাদ্রপদ শুক্ল পক্ষের চতুর্থী তিথি থেকে শুরু হয় এবং অনন্ত চতুর্দশী পর্যন্ত উদযাপিত হয়। যাকে গণেশ বিসর্জনও বলা হয়। বাপ্পার জন্মোৎসবকে দেশজুড়ে মহা সমারোহের সঙ্গে পালন করা হয়। এ বছর গণেশ চতুর্থী ১০ সেপ্টেম্বরে পড়েছে। যা শেষ হবে ১৯ সেপ্টেম্বরে। গণেশকে প্রসন্ন করার সবচেয়ে সেরা সময় হল গণেশ চতুর্থী। এই দিন সঠিক বিধি মেনে তাঁর পূজা করার নিয়ম প্রচলিত। গণেশকে 'বিঘ্নহর্তা' বলা হয়, এর অর্থ হল - সমস্ত বাধা দূর করা। তাই গণেশ চতুর্থীর দিন, ভক্তি ভরে মন দিয়ে বিঘ্নহর্তার স্মরণ করলে জীবনের সব কষ্ট থেকে মুক্তি মেলে। এই চতুর্থী চলাকালীন গণেশ দেবতার এই চার রাশির ওপর থাকবে বিশেষ কৃপা।

বৃষ
গণেশ উৎসব চলাকালীন গণেশের আপনার ওপর বিশেষ কৃপা থাকবে। জ্যোতিষ গণনা অনুযায়ী, আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুকূল দেখাচ্ছে। আর্থিক দিক দিয়ে আপনি লাভবান হবেন। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা আছে। জ্যোতিষ অনুযায়ী, এই রাশির জাতক-জাতিকাদের বাড়িতে ভগবান গণেশের নীল রঙের মূর্তি স্থাপন করতে হবে এবং সাদা কাপড় দিয়ে সাজাতে হবে। পূজার সময় মোদক, সাদা ফুল, সুগন্ধি, মিশ্রি ও নারকেল নাড়ু দিন।

মিথুন
গণেশ চতুর্থী থেকে আগমা ১০ দিন আপনার জন্য খুবই শুভ দিন প্রমাণিত হবে। ভগবান গণেশের আপনার ওপর কৃপা থাকবে। চাকুরিজীবি ও ব্যবসায়ীদের লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুখ-সুবিধা বাড়তে পারে। এই সময় আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। পুজোর সময় এই রাশির জাতকদের উচিত ভগবান গণেশের সবুজ রঙের মূর্তি নিয়ে আসা এবং সবুজ কাপড় দিয়ে পূজা করা। গজাননের আরাধনায় মুগের লাড্ডু, পান, সবুজ এলাচ, দুর্বা, সবুজ ফল এবং ড্রাই ফ্রুটস দিন।

সিংহ
সিংহ রাশির ক্ষেত্রে গণেশ উৎসব শুভ খবর বহন করে নিয়ে আসবে। এই সময় আপনার সমস্যা কিছুটা হলেও কম হবে। ভগবান শ্রী গণেশের কৃপায় অসম্পূর্ণ কাজ পূরণ হবে। ধন-দৌলত বাড়বে। কর্মস্থানে আপনার কাজের প্রশংসা হবে। এদিন এই রাশির ব্যক্তিদের ভগবান গণেশের লাল রঙের মূর্তি স্থাপন করা উচিত এবং লাল কাপড় দিয়ে পূজা করা উচিত। পূজার সময় গুড় বা গুড়ের মিষ্টি, ক্যানার ফুল, শুকনো খেজুর, ইত্যাদি দিন।

কন্যা
১০-১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়টি কন্যা রাশিদের জন্য খুব উপযোগী সময়। এই সময়ে, আপনি ব্যক্তিগত এবং পেশাদার উভয় স্তরেই উপকৃত হবেন। অর্থনৈতিক অবস্থার উন্নতির সম্ভাবনা থাকবে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। গণেশ চতুর্থীর দিন বাড়িতে সবুজ রঙের গণেশ মূর্তি আনা এবং সবুজ কাপড় দিয়ে সাজানো উচিত কন্যা রাশির জাতক-জাতিকাদের। পূজার সময় সবুজ ফল, মুগের লাড্ডু, পান, সবুজ এলাচ, কিশমিশ, দুর্বা এবং ড্রাই ফ্রুটস দিন।












Click it and Unblock the Notifications