শনির গোচরের ফলে সাড়েসাতি ও ধাইয়া থেকে মুক্তি পেতে চলেছে এই রাশির জাতকরা
শনির গোচরের ফলে সাড়েসাতি ও ধাইয়া থেকে মুক্তি পেতে চলেছে এই রাশির জাতকরা
শনি দেবকে সবচেয়ে নিষ্ঠুর দেবতা বলে মনে করা হয়। প্রত্যেক জাতক জাতিকাকে কর্ম অনুসারে ফল দেন তিনি। শনির দোষ থাকলে সেই ব্যক্তির জীবন সংকটপূর্ণ থাকে, ঝুট ঝামেলা পিছু ছাড়তে চায় না। সব গ্রহদের মধ্যে একমাত্র শনি গ্রহই খুব ধীরগতিতে চলে দেড়বছর পর রাশি পরিবর্তন করে। তার অবস্থান পরিবর্তনে সকল রাশিচক্রের জাতক জাতিকাদের ওপর দীর্ঘতম প্রভাব ফেলে।

শনির কুম্ভে প্রবেশ
চলতি বছর এপ্রিল মাস পর্যন্ত শনি মকর রাশিতে থাকার পর কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ধনু, মকর ও কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ওপর শনির সাড়ে সাতি ও মিথুন-তুলা রাশি শনির ধইয়ার প্রভাব থেকে মুক্ত হবে।

ধনুর সাড়ে সাতি সমাপ্তি
ধনু রাশির জাতকদের উপর শনির সাড়েসাতির তৃতীয় ও শেষ পর্যায় চলছে। ২০২২ সালের ২৯ এপ্রিল শনির সাড়েসাতির প্রভাব থেকে মুক্তি পাবেন এই রাশির জাতকরা।

শেষ পর্যায়ে ভালো ফল দেয় শনি
শেষ পর্যায়ে শনি কোনও না-কোনও লাভ প্রদান করে থাকেন। শনির সাড়েসাতির শেষ পর্যায় শুভ ফল প্রদান করে।

শনির বক্রী দশা ৬ মাস পিছিয়ে যাবে
১২ জুলাই ২০২২ থেকে ১৭ জানুয়ারী ২০২৩ পর্যন্ত শনির বক্রী দশা থাকবে। এর জেরে শনির সাড়ে সাতি ও ধাইয়ায় ভোগা মানুষদের অনেক সমস্যায় পড়তে হতে পারে। সাধারণত যেসব রাশির উপর শনির মহাদশা চলে, তাঁদের নানা সমস্যায় পড়তে হয়। অর্থহানি, স্বাস্থ্য সমস্যা, কর্মজীবনে বাধাও আসে।

এই রাশিদের উপর শুরু হবে শনির মহাদশা
শনি যখনই কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখনই মীন, কুম্ভ ও মকর রাশির ওপর শনির সাড়েসাতি শুরু হয়ে যাবে। এছাড়াও কর্কট ও বৃশ্চিক রাশির ওপর শনির ধাইয়া চলবে। এরপর শনি ২০২৫ সালের ২৯ মার্চ ফের রাশি বদল করবে।

অবস্থান পরিবর্তনের সময় শনির প্রভাব
জ্যোতিষীদের গণনা অনুযায়ী, ২০২২ সালে মোট ৮ রাশির ওপর শনির প্রভাব চলবে। এই রাশিগুলি হল ধনু, মকর, কুম্ভ, মীন, মিথুন, তুলা, কর্কট ও বৃশ্চিক রাশি। অন্যদিকে মেষ, বৃষ, সিংহ ও কন্যা রাশির জাতকরা গোটা বছর শনির প্রভাব থেকে দূরে থাকবেন।












Click it and Unblock the Notifications