২৬ ডিসেম্বরের সূর্যগ্রহণ কলকাতা থেকে দেখা যাবে! গ্রহণের দিনের বাস্তু টিপস একনজরে
মাঝে মাত্র আর কয়েকটা দিন। তারপরই আসতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। আগামী ২৬ তারিখ সূর্যগ্রহণকে ঘিরে রীতিমতো কৌতূহলের পারদ চড়ছে। বিশ্বের বিভিন্ন অংশের পাশাপাশি শহর কলকাতাও এই সূর্যগ্রহণ নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত। একনজরে দেখে নেওয়া যাক ২৬ ডিসেম্বর কোথা থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। পাশাপাশি সেই দিন ঘিরে বাস্তু টিপস একনজরে দেখে নেওয়া যাক।

কলকাতা থেকে দেখা যাবে ২০১৯ এর শেষ সূর্যগ্রহণ?
২০১৯ সালের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে কলকাতা সহ , কোচবিহারের আকাশ থেকেও। মোট ৩ ঘণ্টা ৫ মিনিট এই গ্রহণকাল টিকবে। ২০১৬ সালের ৯ মার্চের পর ফের একবার এই সূর্যগ্রহণ দেখা যাবে কলকাতা থেকে।

বাস্তু টিপস সূর্যগ্রহণ ঘিরে
বাস্তুশাস্ত্র বলছে, সূর্যগ্রহণের দিন জলের মধ্যে রেখে দিতে হবে একটি তুলসীর পাতা। আর ততেই যাবতীয় বিপত্তি নাশ হতে পারে এই গ্রহণ ঘিরে।

জল পান নিয়ে বাস্তু টিপস
সূর্যগ্রহণের দিন যে সময় গ্রহণ লাগছে সেই সময় যেন ১৫ মিনিটের জন্য গৃহস্থ কেউ জল পান না করেন। বাস্তুশাস্ত্র মতে এই কাজে সুফল মেলে পরবর্তী পর্যায়ে।

কী কী দান করা যায়?
সূর্যগ্রহণের দিন চিনি, গম, নুন জাতীয় বিভিন্ন খাদ্যদ্রব্য় যেন কাউকে দান করা হয়, এমনই পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। তাঁদের দাবি, এই সময়ে এমন দান করলে তা গৃহস্থের সমস্যা দূর করে।

কখন হবে সূর্যগ্রহণ?
২০১৯ সালের সর্বশেষ 'গ্রহণ' সম্পন্ন হবে ২৬ ডিসেম্বর। সেদিন সকাল ৮:১৭ মিনিট থেকে শুরু হবে সূর্যগ্রহণ। আর শেষ হবে বেলা ১০:৫৭ মিনিটে। মূল গ্রহণকাল মোট ২:৪০ মিনিট ধরে চলবে। বিশ্বের একাধিক জায়গার সঙ্গে কলকাতাতেও দেখা যাবে এই গ্রহণ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications