২৪ জুন ২০২১ আকাশে চাঁদকে ঘিরে বিরল মহাজাগতিক দৃশ্য আসন্ন, কিছু তথ্য একনজরে
সবে মাত্র ২৬ মে পার হয়েছে চন্দ্রগ্রহণ। তারপর ১০ জুন সূর্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এই মহাজগতিক ঘটনার পর ফের একবার মহাকাশে বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। আসন্ন ২৪ জুন রয়েছে এক তাক লাগানো ঘটনা।

চন্দ্রগ্রহণের পর ২৪ জুন কোন ঘটনা?
চন্দ্রগ্রহণ সম্পন্ন হতেই ২৪ জুন রাতের আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুন। এই সময় চাঁদের নিজের নির্দিষ্ট আকারের থেকে বড় আকারে দেখা যাবে চাঁদকে। গ্রীষ্ম অয়নান্তের মাঝে পূর্ণিমায় চাঁদের এই মোহময়ী রূপ দেখা যাবে।

স্ট্রবেরি মুন ও কিছু তথ্য
প্রসঙ্গত, এই বিশেষ রঙ্রে চাঁদকে সুপারমুন হিসাবে ধরা হয়না। এর আগে মে মাসের চাঁদকে সুপারমুনের মধ্যে রাখা হয়েছিল। চাঁদ, পৃথিবীর মধ্যে দূরত্বের ফারাক কমে যেতেই চাঁদকে এই সময় বড় দেখায়। আর চাঁদ ধারণ করে স্ট্রবেরির রঙ। এই লালচে গোলাপি চাঁদকেই স্ট্রবেরি মুন বলা হয়।

কেন নাম স্ট্রবেরি মুন?
'স্ট্রবেরি মুন ' নামটি এসেছে আমেরিকার উপজাতিদের তরফে। চাষাবাদের সময়ের প্রথম মরশুমে এই জুন মাসের চাঁদকে এই নাম দেওয়া হয়। কারণ আমেরিকার বিভিন্ন প্রান্তে এই সময় স্ট্রবেরির চাষ হয়। এইরোপে আবার এই চাঁদকে রোজ মুনও বলা হয়।

২৪ জুন কেন বিরল দিন?
প্রসঙ্গত, গ্রীষ্মকালে সূর্যের অয়নান্তের সময় স্ট্রবেরি মুনের দেখা ২০ বছর আগে মিলেছিল। যা নিঃসন্দেহে বিরল ঘটনা। এরপরবর্তীকাল যে পূর্ণিমার চাঁদ দেখা যাবে, তা 'বাক মুন' নামে প্রচলিত। যা ২২ অগাস্ট দেখা যাওয়ার কথা।












Click it and Unblock the Notifications