2024 Astrology: শনির প্রভাবে নতুন বছরে ফিরবে কপাল, ব্যাপক ভাগ্য বদল কোন কোন রাশির?

2024 Astrology: নতুন বছর ২০২৪ সাল শুরু হতে আর বেশি দিন বাকি নেই। এ বছর কাটিয়ে নতুন বছরে ভালোভাবে পা দিতে সকলেই উৎসুক। খারাপ সময় কাটিয়ে নতুন বছর ভালো সময় বয়ে আনুক, এমনটাই আশা সকলের। যে আশা-আকাঙ্ক্ষা এ বছর পূরণ হয়নি, তা নতুন বছরে পূরণ হোক - বদলে যাক ভাগ্য, এমনটাই সকলে আশা করেন।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ীও আগামী বছর কোন রাশির কেমন কাটবে তা নিয়ে আভাস দেওয়া হয়। নতুন বছরে কার ভাগ্য বদলাবে, কার জন্য নতুন বছর সুখবর বয়ে আনবে, তার একটা ইঙ্গিত দেওয়া হয় জ্যোতিষ শাস্ত্রে। মূলত গ্রহ নক্ষত্রের অবস্থান যাচাই করে এই ভবিষ্যদ্বাণী করা হয়।

2024 Astrology

জ্যোতিষ শাস্ত্র মতে, সব গ্রহের মধ্যে অন্যতম বিশেষ হল শনি গ্রহ। শনির গতি অত্যন্ত ধীর। আর সেজন্যই এই গ্রহের শুভ অথবা অশুভ প্রভাব দীর্ঘস্থায়ী হয়। শনিগ্রহের অবস্থানে পরিবর্তন প্রত্যেকটি রাশির জীবনে গভীর প্রভাব বিস্তার করে।

আগামী ২০২৪ সালেও শনি স্বরাশি কুম্ভে বিরাজমান থাকবে। তার কারণ একরাশি থেকে অন্য রাশিতে গমন করতে শনি গ্রহের অন্তত আড়াই বছর সময় লাগে। কুম্ভ রাশিতে ২০২৪ সালে শনিগ্রহ বিরাজমান থাকলেও এর চাল কিছুটা বদলাবে। যার ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে রদবদল ঘটবে।

শনি পুরো ২০২৪ সাল জুড়েই কুম্ভ রাশিতে বিরাজমান হলেও মার্চ মাসে শনির উদয় হবে এবং জুন মাসে বক্রী হবে। এই অবস্থা চলবে ২০২৪ সালের নভেম্বর মাসের অর্ধেক পর্যন্ত। শনির চালে এই পরিবর্তন বেশ কিছু রাশির জাতিকাদের জন্য দারুণ সময় বয়ে আনবে।

২০২৪ সালে শনির এই রকমফেরে মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ লাভ হবে। নতুন বছর তাদের জন্য দারুণ সুখবর বয়ে আনবে এবং নতুন বছর দারুণ কাটবে। যেদিকে হাত দেবেন সেদিকেই সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি এবং ব্যবসা দুই ক্ষেত্রেই উন্নরতি সম্ভাবনা থাকবে। আচমকা সম্পদ প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। কাজের জায়গায় সম্মান বৃদ্ধি হবে এবং আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে প্রমুখ। আটকে থাকা কাজও উতরে যাবে।

২০২৪ সালে শনি গ্রহের অবস্থান বদলে সিংহ রাশির জাতক-জাতিকাদেরও লাভ হবে। কেরিয়ারে নতুন শিখরে পৌঁছতে পারেন। আচমকা সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে। কেউ যদি নতুন বছরে ব্যবসা শুরু করতে চান তাহলে তাদের জন্য তা শুভ হবে। আপনার কাজের প্রশংসা সকলের মুখে মুখে ঘুরবে। ব্যবসায় অভূতপূর্ব লাভের সম্ভাবনা রয়েছে।

তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ২০২৪ সাল খুব শুভ। সব ধরনের সুখ-স্বাচ্ছন্দ্য, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কেরিয়ারে নতুন মাইলস্টোন ছোঁয়ার যোগ রয়েছে। যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাওয়ার সুযোগ থাকবে। শনিদেবের বিশেষ কৃপা সারাবছর আপনার মাথায় থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+