2024 Astrology: মঙ্গলের উদয়ে ভাগ্য পাল্টাবে কোন কোন রাশির? বিরাট ধন-সম্পদ লাভের সম্ভাবনা
নতুন বছর ২০২৪ সাল আসতে বেশি দিন বাকি নেই। জ্যোতিষ শাস্ত্র মতে, নতুন বছর ২০২৪ সালে কিছু গ্রহ অস্ত যাবে এবং কিছু গ্রহের উদয় হবে। যার মধ্যে নাম রয়েছে গ্রহ সেনাপতি মঙ্গলেরও। মঙ্গল সাহস এবং পরাক্রমের গ্রহ। সেজন্য মঙ্গল উদিত হলে তার প্রভাব বেশ কিছু রাশির ওপর পড়ে। এর মধ্যে কিছু রাশি এমন রয়েছে যেগুলি মঙ্গলের উদয়ে আকস্মিকভাবে ধনসম্পত্তি লাভ করতে পারে।
ধনু রাশির জন্য মঙ্গল গ্রহের উদয় অত্যন্ত লাভজনক হতে চলেছে নতুন বছরে। ২০২৪ সালের শুরুতে আপনার সাহস ও পরাক্রমের পরিচয় পাবেন। আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে নিতে পারবেন। নতুন বছরে বিবাহিত জীবন সুখে কাটবে এবং আয় বৃদ্ধি সম্ভাবনা রয়েছে। চাকুরীজীবীদের জন্য এই বছর অত্যন্ত ইতিবাচক। সম্পত্তি ক্রয়ের যোগও রয়েছে ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য।

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল গ্রহের উদয় নতুন বছরে অত্যন্ত অনুকূল হতে চলেছে। মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল। যার ফলে নতুন বছরে ভাগ্যের বিশেষ সহায়তা পাবেন মেষ রাশির জাতক-জাতিকারা। নতুন কোনও অফার পেতে পারেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বেশ কিছুদিন ধরে আটকে থাকা কাজ ফের চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গল গ্রহের উদয় নতুন বছর ২০২৪ সালে অত্যন্ত শুভ। কারণ সিংহ রাশির অধিপতি সূর্যের বন্ধু হলেন মঙ্গল। আপনার সন্তানের কাছ থেকে বড় কোনও সুখবর পেতে পারেন। অথবা তার সাফল্যে গর্বিত হওয়ার যোগ রয়েছে। সন্তানের বিবাহ এবং চাকরির যোগ রয়েছে। এছাড়াও সিংহ রাশির জাতক-জাতিকাদের চাকরি পেশা এবং ব্যবসা দুটোতেই অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications