২০২১ নভেম্বর মাসে সৌভাগ্যের চাবি হাতে পেতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা! জ্যোতিষ গণনা একনজরে
প্রতি মাসেই কোনও না কোনও গ্রহের পরিবর্তন ঘটে যায়। আর তার জেরে বিভিন্ন রাশিতে বিভিন্ন ধরনের প্রভাব পড়ে। তবে কয়েকটি রাশির জীবনে পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নভেম্বর মাসে একাধিক রাশির গ্রহের পরিবর্তন পরিলক্ষিত হতে চলেছে। ফলে তার প্রভাবে রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভূত প্রভাব পড়বে। জ্যোতিষ মতের গণনা অনুযায়ী নভেম্বর মাসে চারটি রাশির পর পর শুভ সময় আসতে চলেছে।

মীন
মীন রাশির জাতক জাতিকারা নভেম্বর মাসে কার্যত সৌভাগ্যের দরজার সন্ধান পাবেন। বহুদিনের আকাঙ্খা , ইচ্ছা মতো ননিজের তাকরি ক্ষেত্রে এই সময় যাবতীয় সুখ ভোগ করতে পারবেন মীন রশির জাতকরা। বহু মাস ধরে যে লক্ষ্যের দিকে তাকিয়ে ছিলেন সেই লক্ষ্যই কার্যত নভেম্বর মাসে ভেদ হতে চলেছে। এমনই দাবি জ্যোতিষবিদরা। মীন রাশির জাতক জাতিকারা কিছু গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন। অর্থভাগ্য যেমন এই সময় তুঙ্হে থাকবে , তেমনই কাঙ্খিত চাকরি পাবেন আপনারা এই সময়।। ভাগ্য অনুগ্রহ করবে। জীবনে সুখ থাকবে।

ধনু
ধনু রাশির ব্যক্তিত্বরা কাজে সফলতা পাবেন। বহু পরিশ্রমের ফলাফল পূর্ণ ফল পাবে নভেম্বর মাসে। কেরিয়ারের জন্য এই মাসটি দারুণ। বহু দিন ধরে পরিশ্রম করে যা পেতে চেয়েছিলেন , তা পাবে এই মাসে। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য, পারিবারিক জীবন ভালো থাকবে নভেম্বরে। অর্থভাগ্য থেকেও উপকৃত হবেন এঁরা। ফলে আর্থিক দুর্যোগ যদি গত কয়েক মাসে এসে থাকে, তাহলে তা কেটে যাবে নভেম্বর মাসে।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতক -জাতিকাদের জন্য এই সময়ে খুবই স্বস্তি পেতে থাকবেন। যাবতীয় যা ঝামেলা ছিল বহুকাল ধরে তা এবার মিটে যেতে চলেছে। এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সময় ভালো যাবে, সম্মান পাবেন। নভেম্বর মাসের গোটা মাস জুড়ে আর্থিক অবস্থা ভালো থাকবে।

কর্কট
কর্কট রাশির জাতক জাতিকারাও বেশ কিছুটা ভালো সময় পেতে চলেছেন আসন্ন সময়ে। কর্কট রাশির জাতক জাতিকারা নভেম্বরে চাকরিতে পদোন্নতি পেতে পারেন। বলছে জ্যোতিষ শাস্ত্র। এছাড়াও চাকরির জন্য যাঁরা বহুদিন ধরে তাকিয়ে রয়েছেন সৌভাগ্যের দিকে, তাঁরাও এই সময় ভালো ফল পেতে চলেছেন বলে জানা যাচ্ছে। ফলে আসন্ন নভেম্বর মাসে খুবই ভালো সময় কাটহে কর্কট রাশির জাতক জাতিকাদের। জ্যোতিষ গণনা বলছে, বেকাররা নতুন চাকরি পাবে। বেড়াতে যেতে পারেন। অর্থ লাভ এবং বিনিয়োগের জন্য একটি ভাল সময় থাকবে।












Click it and Unblock the Notifications