২০২১ মকর সংক্রান্তির দিন,ক্ষণ, সময় ও পূণ্য তিথি একনজরে

২০২১ মকর সংক্রান্তির দিন,ক্ষণ, সময় ও পূণ্য তিথি একনজরে

মকর সংক্রান্তি দিয়েই উৎসবের ক্যালেন্ডার শুরু হয় ভারতে। বছরের প্রথম মাসেই এই উৎসব হয়। দেশের বিভিন্ন প্রান্তে এই দিনটিকে বিভিন্নভাবে উদাপন করা হয়। একনজরে দেখা যাক ২০২১ সালের মকর সংক্রান্তি কবে পড়েছে!

মকর সংক্রান্তি ২০২১

মকর সংক্রান্তি ২০২১

২০২১ সালের মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি পড়ছে। প্রতিবারই এই দিনে সংক্রান্তি আয়োজিত হয়। এবছর তার অন্যথা হয়নি ক্যালেন্ডারে।ধনু থেকে মকরে রবি (সূর্য) এর প্রবেশ ঘিরে এই দিনটি উদযাপিত হয় হিন্দু মতে।

 মকর সংক্রান্তির পূণ্যকাল

মকর সংক্রান্তির পূণ্যকাল

মূলত, মকর সংক্রান্তির দিন দেশের বহু প্রান্তা নানান আচার বিধি পালিত হয়। এই দিনে পূণ্যস্নান করে সূর্যদেবকে পুজো করা হয়। ১৪ জানুয়ারি ৮:৩০ মিনিট থেকে বিকেল ৫:৪৬ মিনিট পর্যন্ত রয়েছে পূণ্যস্নানের কাল। এরপর মহাপূণ্যকাল রয়েছে সকাল সাড়ে ৮ টা থেকে বেলা ১০:১৫ মিনিট পর্যন্ত।

কোথায় কোন উৎসব?

কোথায় কোন উৎসব?

মকর সংক্রান্তি উপলক্ষ্যে তামিলনাড়ুতে পোঙ্গল অনুষ্ঠিত হয়। পাঞ্জাবে সেই সময় আয়োজিত হয় লোহরি। অসম মেতে ওঠে মাঘ বিহুর তালে, অন্যদিকে গুজরাতে উত্তরায়ণে ঘুড়ি ওড়ানোর উৎসব আয়োজিত হয়।

পৌষ সংক্রান্তি

পৌষ সংক্রান্তি

বাংলার বুকে এই সময়টি পৌষ সংক্রান্তি নামে খ্যাত। এই দিনে পিঠে পুলি বানিয়ে বাংলার ঘরে ঘরে নতুন মাসকে স্বাগত জানানো হয়। এই সময় দক্ষিণায়ণ শেষে সূর্যের উত্তরায়ণ পালিত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+