২০২১ সালে শরীর-স্বাস্থ্য কেমন থাকবে! রাশিফল অনুযায়ী জানুন

২০২১ সালে শরীর-স্বাস্থ্য কেমন থাকবে! রাশিফল অনুযায়ী জানুন

২০২০ সাল প্রবলভাবে এক অভিশপ্ত সাল স্বাস্থ্যের দিক থেকে। অর্থ থেকে স্বাস্থ্য সমস্তদিক দিয়ে এই বছর একা অতিমারীই গ্রাস করে নিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, রাশিফল অনুযায়ী ২০২১ সালে শরীর স্বাস্থ্য কেমন থাকবে।

 মেষ

মেষ

২০২১ সালে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। কোনও বড় স্বাস্থ্য সমস্যা দেখা না দেওয়ার কথা! তবে ছোট ছোট স্বাস্থ্য সমস্যা আপনাকে ব্যাপকভাবে জর্জরিত করে রাখবে। মাঝে মাঝেই ক্লান্ত বোধ করবেন আপনি।

বৃষ

বৃষ

নিজের স্বাস্থ্য়ের বিষয়ে সতর্ক হোন। মহাসংকট আসতে পারে ২০২১ সালে। রাহু ও কেতুর সমবেত প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে। তবে বছরের মাঝখান থেকে বৃষ রাশির জাতকদের সময় ভালো কাটবে।

 মিথুন

মিথুন

২০২১ সালে অসুস্থতার প্রবল সম্ভাবনা রয়েছে। গোটা বছরই শারীরিকভাবে ক্লান্তি অনুভব কতে পারেন আপনারা । ঘুমের অভাব, সর্দি , কাশি, পেটের গন্ডোগোল লেগে থাকবে।

কর্কট

কর্কট

২০২১ সালে কর্কট রাশির জাতক জাতিকারা সুখে শান্তিতে থাকতে পারেবনে স্বাস্থ্যের দিক দিয়ে। তবে জানুয়ারি মাস থেকে এপ্রিলের মধ্যে কোন ছোঁয়াচে রোগের সম্ভাবনা রয়েছে।

 সিংহ

সিংহ

গোটা বছর শরীর নিয়ে ভুগতে হতে পারে। বুকে ব্যথা থেকে গ্যাসের সমস্যা এই বছর লেগে থাকতে পারে। ফলে যত্নে রাকতেহবে শরীরকে। কোনও বায়ুজনিত রোগে এই বছর আপনি দুর্বল হতে পারেন।

কন্যা

কন্যা

কন্যা রাশির জাতক জাতিকারা মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন ২০২১ সালে। বাকি শারীরিক দিক থেকে আপনারা ভালো থাকবেন বলেই মত বিভিন্ন জ্যোতিষবিদের। তবে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাঝে সতর্ক থাকতে হবে।

তুলা

তুলা

২০২১ সালে স্বাস্থ্য খুবই ভালো থাকবে। একটি সমৃদ্ধ জীবনযাপন শুরু হবে আপনাদের। তবে জীবনযাপনে একফোঁটা অসতর্কতা শুরু হলেই বড় রোগের সম্ভাবনা থেকে যাবে। বাইরের জিনিস খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন।

বৃশ্চিক

বৃশ্চিক

২০২১ সাল জুড়ে আপনাদের স্বাস্থ্যের উত্থান পতন লেগে থাকবে। নিজের স্বাস্থ্যের অবস্থা নিয়ে সতর্ক থাকতে হবে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সাবধান থাকুন।

ধনু

ধনু

২০২১ সাল আপনার পক্ষে শুভ। স্বাস্থ্য খাতে বেশি ভাবতে হবে না আপনাকে। তবে পায়ে ব্যথা, চোখে যন্ত্রণা, ঘুমের অভাব লেগে থাকবে। প্রবল মানসিক চাপ যেতে পারে ২০২১ সালে । খাওয়ার অভ্যাস না বদলালে এমন সমস্যা বাড়তে থাকবে।

মকর

মকর

মকর রাশির জাতক জাতিকারা ২০২১ সালে স্বাস্থ্যের দিক দিয়ে অল্প কিছু সমস্যায় ভুগতে পারেন। কিছু ক্ষেত্রে লাগাতার রোগ আপনাকে বিব্রত করতে পারে। যোগভ্যাস জরুরি।

 কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির ক্ষেত্রে ২০২১ সাল স্বাভাবিক কাটতে চলেছে। আগের বছরের থেকে ২০২১ সালে আপনার স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হবে। তবে চোট , আঘাতের সমস্যা লেগে থাকতে পারে। কোনও ছোটখাটো শারীরিক সমস্যাকে উপেক্ষা করবেন না।

মীন

মীন

মীন রাশির জাতক জাতিকাদের বড়সড় স্বাস্থ্য খাতে সমস্যা দেখা দিতে পারে। বছরের শুরুতে স্বাস্থ্যের দিক থেকে সমস্যা কাটতে পারে। তবে বছরের শেষে তা হতে নাও পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+