২০২০ সাল কতটা ভালো কাটবে আপনার! উত্তর দিচ্ছে সংখ্যাতত্ত্বের গণনা

সামনে পড়ে রয়েছে গোটা একটা বছর, আর নতুন বছরে নতুনত্বের আশায় সকলেই এগিয়ে চলেছেন আগামী দিনের দিকে। তবে আসন্ন বছর কেমন কাটবে তা জানার কৌতূহল সকলের মধ্যেই রয়েছে।

সামনে পড়ে রয়েছে গোটা একটা বছর, আর নতুন বছরে নতুনত্বের আশায় সকলেই এগিয়ে চলেছেন আগামী দিনের দিকে। তবে আসন্ন বছর কেমন কাটবে তা জানার কৌতূহল সকলের মধ্যেই রয়েছে। জেনে নেওয়া যাক ২০২০ সাল কেমন কাটতে চলেছে জন্মতারিখ অনুযায়ী। তবে তা জানবার আগে , দেখে নিতে হবে জন্মতারিখের মূলাঙ্ক কত। মুলাঙ্ক গণনার নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে। আগামী বছর কেমন কাটবে তা জানবার আগে, জেনে নেওয়া যাক গণনার প্রক্রিয়া।

জন্ম তারিখ গণনার এই প্রক্রিয়া হল মূলাঙ্ক গণনা । অর্থাৎ কোনও ব্যক্তি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র। এই মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়। যেমন কেউ ১ তারিখ জন্ম নিলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১। কেউ ২৬ তারিখ জন্ম নিলে তাঁর মুলাঙ্ক হবে, ২+৬=৮, সেরকম কেউ যদি ৩১ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ৩+১=৪। এবার দেখা যাক ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যার আগামী বছর কেমন কাটবে।

১ সংখ্যা

১ সংখ্যা

আগামী বছর নিজের সেরাটা ঢেলে দেওয়ার চেষ্টা করুন। যে কাজ করবেন তাতে যদি মনোনিবেশ করতে পারেন, তাহলেই সাফল্য অবধারিত। আগামী বছর জীবনে প্রচুর পরিবর্তন আসতে পারে। কোনও পরিকল্পনা থাকলে তা আগামী বছর বাস্তবায়িত করতে পারবেন।

২ সংখ্যা

২ সংখ্যা

বছরের শুরুর দিকে একটু সমস্যা হতে পারে। অগাস্ট পর্যন্ত কিছু সমস্যা ব্যক্তিগত জীবনে হতে পারে। অগাস্ট পর্যন্ত জীবনচক্রে ঝামেলা, ঝগড়া আর ভালো সময়ের মধ্যে দিয়েই যেতে হবে এই সময়কাল। আগামী বছর আবেগে আঘাত পেতে পারেন আপনারা।

৩ সংখ্যা

৩ সংখ্যা

২০২০ সালের শুরুর থেকেই একটু অস্থিরতা অনুভব করবেন আপনারা। সমস্ত সমস্যা তাড়াহুড়ো করে চুকিয়ে দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা আসবে। কোনও মতেই ঝুঁকি নেবেন না। তবে বছরের মাঝামাঝি থেকে খানিকটা শান্তি ফিরবে জীবনে।

৪ সংখ্যা

৪ সংখ্যা

যাবতীয় জিনিস যুক্তি দিয়ে বুঝতে পছন্দ করেন আপনারা। তাই নিজের কাজে আগামী বছর আপনারা অনেকটাই ফোকাসড থাকতে পারবেন।নিজের ভাবনার আকাশকে আরও বিস্তৃত করুন। ২০২০ সালের প্রথমের দিকে সেভাবে প্রাপ্তি যোগ না থাকলেও বছরের পরের দিকে রয়েছে প্রাপ্তি যোগ।

৫ সংখ্যা

৫ সংখ্যা

২০২০ সাল আপনার জন্য নতুন সুযোগ নিয়ে আসতে পারে। ২০২০ সালে আপনার কোনও একটি দিকে আমূল পরিবর্তন ঘটবে। সেটি চাকরি হোক বা ব্যক্তিগত জীবন।

 ৬ সংখ্যা

৬ সংখ্যা

দুনিয়া আর নিজের দিকে তাকানোর সময় ২০২০ সাল! কারণ ২০১৯ পর্যন্ত গোটা জীবনচাই আপনার কাজের মধ্যে কেটে গিয়েছে। আবার বেড়ানোর সুযোগ আসতে পারে ২০২০ সালে। অনেক জায়গায় সংযোগ বাড়তে পারে। বহু নতুন মানুষের সঙ্গে যোগাযোগ , মেলামেশা হতে পারে।

৭ সংখ্যা

৭ সংখ্যা

২০২০ সাল আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। জীবনে আরও খানিকটা 'পরিণত'
বোধ জন্মাবে ২০২০ সালের শুরুতেই। নিজের প্রতি সময় দেওয়ার মতো সময় পাবেন আপনারা।

 ৮ সংখ্যা

৮ সংখ্যা

২০২০ সালে সহজে আপনাদের জীবনে কোনও কিছু সতে চাইবে না। তবে যে জিনিসটি পাওয়ার চেষ্টা করছেন, তা আসতে বাধ্য হবে প্রবল পরিশ্রমের পর। কোনও কাজে সহজে ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে আপনাদের। কোনও মচেই নিজের প্রেম জীবনকে উপেক্ষা করবেন না।

৯ সংখ্যা

৯ সংখ্যা

নিজের পরিবার আর নিজের জন্য সময় বের করে নিন। ভবিষ্যতের জন্য নেওয়া যেকোনও সিদ্ধান্ত এই সময় খুবই ভালো হবে। ২০২০ সাল জুড়ে বেড়ানোর সুযোগ রয়েছে। ফলে আগামী বছর ভালোভাবো কাটানোর জন্য তৈরি হয়ে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+