২০২০ সালের প্রেম ভাগ্যে আপনার জন্য কী লেখা রয়েছে! জানুন রাশিফলের বিচারে

২০১৯ এর শেষে, এবার 'টুয়েন্টি টুয়েন্টি'র পালা। একটি বছরের শেষ মানেই আরও একটি বছরের অপেক্ষায় শুরু নতুন করে আশায় বুক বাঁধবার লড়াই। আরও একটি বছর মানেই নতুন নতুন স্বপ্ন নিয়ে বাঁচবার আশা।

২০১৯ সালের শেষে, এবার 'টোয়েন্টি টোয়েন্টি'র পালা। একটি বছরের শেষ মানেই আরও একটি বছরের অপেক্ষায় শুরু নতুন করে আশায় বুক বাঁধবার লড়াই। আরও একটি বছর মানেই নতুন নতুন স্বপ্ন নিয়ে বাঁচবার আশা। সেই স্বপ্নের মধ্যে যেমন থাকে, জীবনধারা, তেমনই থাকে প্রেম দাম্পত্য ঘিরে নতুন স্বপ্ন। একনজরে দেখে নেওয়া যাক ২০২০ সালের নিরিখে কার প্রেমভাগ্যে কী কী রয়েছে।

মেষ

মেষ

প্রেম থেকে দাম্পত্য ঘিরে একাধিক উত্থান পতন আগামী বছর লেগেই থাকবে। তবে আগামী বছর মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে বেশ শুভ। মনের মিল রয়েছে, এমন কারোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে ২০২০ সালে।

বৃষ

বৃষ

২০২০ সালে নিজের প্রেম নিয়ে নতুন ধরনের একটি কাহিনি লিখতে চলেছেন আপনারা। বৃষ রাশির জাতক জাতিকারা যাঁরা ২০১৯ সাল পর্যন্ত অবিবাহিত রয়েছেন তাঁরা আগামী বছর বিয়ে করবেন বলে গণনায় উঠে এসেছে। অনেকেই ২০২০ সালে পেয়ে যেতে পারেন নতুন সঙ্গী।

মিথুন

মিথুন

মিথুন রাশির জাতক জাতিকারা , ২০২০ সালে প্রেমের ক্ষেত্রে খানিকটা বিপাকে পড়তে পারেন। অনেকেরই এমন মনে হতে পারে, যে হাত থেকে পরিস্থিতি বেরিয়ে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে মনে হতেই পারে, যে সম্পর্ক যেন সোজা পথে চলছে না। দাম্পত্যে আসতে পারে কলহ।

কর্কট

কর্কট

২০২০ সাল সম্পর্কে আরও বেশি উষ্ণতা আনতে পারে আপনাদের জন্য। দাম্পত্যেও থাকবে শান্তির বার্তা। মে মাসের মাঝামাঝি সময় থেকে এই রাশির জাতক জাতিকারা যাঁরা 'সিঙ্গল' পেয়ে যেতে পারেন নিজের প্রেমিকা কিংবা প্রেমিককে। ফলে আগামী বছরে থাকতে পারে বহু আশার বার্তা।

সিংহ

সিংহ

সিংহ রাশির যে সমস্ত জাতকত জাতিকারা অবিবাহিত রয়েছেন, তাঁরা আগামী বছর বিয়ে সম্পন্ন করে নিতেই পারেন! কারণ ,রাশিফলের গণনা তেমনই ইঙ্গিত দিচ্ছে। যাঁরা প্রেমের মধ্যে রয়েছেন, তাঁরা সম্পর্ক রক্ষার জন্য সঙ্গীকে আরও সময় দিন। সম্পর্কে জটিলতার থাকলে তা সেপ্টেম্বরের পর থেকে কেটে যাবে।

কন্যা

কন্যা

২০২০ সালে কন্যা রাশির জাতক জাতিকারা যাঁরা বিবাহিত তাঁদের জীবনে প্রভূত উন্নতির সম্ভাবনা রয়েছে। ২০২০ সালে সম্পর্কের ক্ষেত্রে যতটা শান্ত স্বভাবের থাকবেন, ততই উন্নতি। তবে কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্যে আসতে পারে সমস্যা।

তুলা

তুলা

এপ্রিল ৪ থেকে ১৩ মে মাসের মধ্যে তুলা রাশির জাতক জাতিকারা নিজের ক্রাশকে মনের কথা বলে ফেলুন। এতে সুবিধা হবে আপনারই । এমনই মত জ্যোতিষীদের। প্রেমের সম্পর্ক বাঁচাতে যদি বাড়তি সময় দিতে হয় সঙ্গীকে তাহলে তা থেকে পিছু হটবেনা। নিজের মনের ভাব সঙ্গীর কাছে স্পষ্ট করে দিতে পিছপা হবেননা।

 বৃশ্চিক

বৃশ্চিক


বৃশ্চিক রাশি জাত জাতিকারা এই বছর পুরনো কোনও প্রেম পুনরুদ্ধার হতে পারে। এই বছরে যাঁরা সিঙ্গল তাঁরা প্রেমে পড়তে পারেন যে কোনও মূল্যে। ২০২০ সালে মে মাসের ১১ তারিখ থেকে জুলাই মাসের ২ তারিখ পর্যন্ত প্রেমের ক্ষেত্রে সমস্যা প্রবলভাবে দেখা দিতে পারে। সেই সমস্যা থেকে নিজেকে সরিয়ে আনতে ঝগড়া থেকে বিরত থাকুন।

ধনু

ধনু

২০২০ সালে ধনু রাশির 'সিঙ্গল' দের জন্য সেরকম কোনও ভালো খবর নেই! তবে এপ্রিল ৪ এর পর সময় পরিবর্তন হতে পারে। সেই সময়ের পর কাউকে প্রেমের প্রস্তাব দিলে উত্তর 'হ্যাঁ' হিসাবে আসতে পারে। যাঁরা এই মুহূর্তে প্রেমে রয়েছেন, তাঁরা সেপ্টেম্বরের পর থেকে প্রেমের গভীরতা অনুভব করতে পারবেন।

 মকর

মকর

মকর রাশির জাতিকা ও জাতিকদের প্রেম জীবন একটু কম গতিতে এগিয়ে যাবে। তবে যত সময় এগিয়ে যাবে, ততই দেখা যাবে প্রেমের ভাগ্যে উন্নতি রয়েছে। ২০২০ আপনাদের জন্য কোনও সুখবর আনতে পারে।

কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির জাতক জাতিকারা যাঁরা কাউকে প্রেম নিবেদন করতে চাইছেন আগামী বছর , তাঁরা সহজেই 'ক্রাশের' মুখ থেকে 'হ্যাঁ' শুনতে পাবেন। তবে, ১৩ মে থেকে ২৫ জুন পর্যন্ত সময় একটু খারাপ যাবে। তবে যাঁরা প্রেমে এখনও পড়েননি তাঁদের ক্ষেত্রে প্রেমে পড়া আরও কঠিন হতে পারে আগামী বছর।

মীন

মীন

মীন রাশির জাতক, জাতিকারা ২০২০ সাল থেকে সম্পর্ক নিয়ে গুরুত্ব দিয়ে ভাবুন। একটা অর্থবহ সম্পর্কের দিকে আপনারা ২০২০ সালে এগিয়ে যেতে পারবেন। কোনও কৈশোর প্রেম এই বছর পরিণতি পেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+