২০২০-এ শিক্ষা ক্ষেত্রে কার কার ভাগ্যে উন্নতি রয়েছে! জানিয়ে দিচ্ছে রাশিফল
২০১৯ সালকে পিছনে ফেলে এবার '২০' এর ঘরে প্রবেশের পালা! আসন্ন সালের নতুন সবকিছু নিয়েই মানুষের কৌতূহল চরমে থাকে। আর সেই হিসাব মতো, ২০২০ সাল কেমন কাটবে তা নিয়েও রয়েছে মানুষের মধ্যে বহু ভাবনা, কৌতূহল।
২০১৯ সালকে পিছনে ফেলে এবার '২০' এর ঘরে প্রবেশের পালা! আসন্ন সালের নতুন সবকিছু নিয়েই মানুষের কৌতূহল চরমে থাকে। আর সেই হিসাব মতো, ২০২০ সাল কেমন কাটবে তা নিয়েও রয়েছে মানুষের মধ্যে বহু ভাবনা, কৌতূহল। একনজরে দেখে নেওয়া যাক ২০২০ সালের রাশিফলের বিচারে আগামী বছর কেমন কাটতে চলেছে। বিভিন্ন রাশির জাতক জাতিকাদের শিক্ষার দিক থেকে জন্য কী কী নতুন অপেক্ষা করে রয়েছে ২০২০ সালে?

মেষ-বৃষ
মেষ রাশির জাতক জাতিকারা বছরের শুরুর দিকে শিক্ষা ক্ষেত্রে ভালো সময় কাটাতে চলেছেন। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যাঁরা এগিয়ে যেতে চান তাঁদের পক্ষে সময়টা ভালো কাটবে না। এদিকে বৃষ রাশির জাতক জাতিকারা ২০২০ সালে শিক্ষাক্ষেত্রে প্রভূত উন্নতি করতে চলেছেন।

মিথুন-কর্কট
মিথুন রাশির জাতক জাতিকারা ২০২০ সালের শুরু থেকেই শিক্ষা ক্ষেত্রে প্রভূত উন্নতি করতে চলেছেন। শিক্ষা ক্ষেত্রে যে কাজই করবেন তাতে লাভ পাবেন।কর্কট রাশির জাতক জাতিকারা শিক্ষা ক্ষেত্রে যাবতীয় সাফল্য অনেক পরে পেতে পারেন। তবে তাতে মুসড়ে পরলে হবেনা।

সিংহ-কন্যা
সিংহ রাশির জাতক জাতিকারা ২০২০ সালে শিক্ষাক্ষেত্রে বিশেষত পরীক্ষার ক্ষেত্রে ভালো নম্বর পেতে ব্যর্থ হবেন। অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকারা নিজের লক্ষ্য় থেকে সরে আসতে পারেন পড়াশোনার ক্ষেত্রে। ফলে পড়াশোনার প্রতি বাড়াতে হবে মনোযোগ।

তুলা- বৃশ্চিক
তুলা রাশির জাতক জাতিকারা ২০২০ সালে ভারো নম্বর পরীক্ষায় পেতে একটু সমস্যা হবে। এই সময় ফোকাস রাখা সমস্যার হবে। অন্যদিকে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। ফলে ২০২০ সালে আশাতীত সাফল্যের মুখ দেখতে পারেন আপনারা।

মকর-ধনু
মকর রাশির জাতক জাতিকারা ২০২০ সালে বছরের শুরুতে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এঁরা অনেকটাই মনোযোগী হতে চলেছেন বছরের শুরুতেই। ধনু রাশির জাতিকাদের ২০২০ সালে পড়াশোনা থেকে মনসংযোগ চলে যেতে পারে । এমনই দাবি একাধিক জ্যোতিষশাস্ত্রবিদের।

কুম্ভ-মীন
মীন রাশির জাতক জতিকারা ২০২০ সালের জুলাই থেকে নভেম্বরের মধ্যবর্তী সময়ে পড়াশোনার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা ২০২০ সালে ফোকাস ধরে রাখার ক্ষেত্রে সমস্যায় পড়বেন। ফলে ২০২০ সালে পড়াশোনার দিক থেকে খানিকটা পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকবে এঁদের।












Click it and Unblock the Notifications