দুর্গাপুজো ২০২০: মা দুর্গার আগমন আর গমন এবছর কোন বাহনে ! শাস্ত্র মতে কোন প্রভাব পড়তে চলেছে বিশ্বে
দুর্গাপুজো ২০২০: মা দুর্গার আগমন আর গমন এবছর কীসে! শাস্ত্র মতে কোন প্রভাব পড়তে চলেছে বিশ্বে
ঠিক অন্যান্য বছরের মতো এই বছরটা নয়। তাই ঠিক অন্যান্য বারের দুর্গাপুজোর মতোও ২০২০ সালের প্রাক দুর্গা পুজোওর রেশ একই মেজাজে নেই! তবুও উমা ফিরবেন ঘরে, তাই বাঙালি এই বিশ্বজোড়া সংকটের মধ্যেও ঘরের মেয়েকে যথাসাধ্য বরণ করে নেওয়ার চেষ্টায় রয়েছে। তবে প্রতিটি পদক্ষেপেই রয়েছে মড়ক, মহামারীর প্রবল আশঙ্কা। করোনার প্রবল দাপটের মধ্যে এবছর দুর্গাপুজোয় মা দপর্গা কীসে আসছেন, আর কীসে গমন করছেন , তা দেখে নেওয়া যাক শাস্ত্র মতে।

মহালয়া ও কয়েকটি তথ্য
সাধারণত এমন মহালয়া ও দুর্গাপুজোর দিন ক্ষণ দেখা যায় না। তবে ২০২০ সালের দুর্গাপুজোর অন্যতম বিশেষত্ব হল, মহালয়ার ৩৫ দিন পর মা দুর্গা মর্ত্যে পা রাখছেন। আর সেই মতো ,২০২০ সালের সেপ্টেম্বর মাসের ১৭তারিখ পড়েছে মহালয়া। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের শুরুর এই কাঙ্খিত ভোর আগামী বছর সেপ্টেম্বরের সতেরো তারিখ হবে।

পুজো কবে শুরু ?
২০২০ সালের দুর্গাপুজো ২১ অক্টোবর শুরু হবে। তার ঠিক একমাস আগেই হয়ে যাবে মহালয়া। ফলে মহালয়া থেকে লম্বা কাউন্টডাউন শুরু হয়ে যাবে দুর্গাপুজোর। ২০২০ সালের দুর্গাপুজো আশ্বিন নয়, কার্তিক মাসে পড়েছে। আগামী বছরের ২১ অক্টোবর অর্থাৎ ৪ ঠা কার্তিক বুধবার পঞ্চমী পড়েছে।

পুজোর শেষ কবে?
২০২০ সালের দশমী পড়ছে ২৬ অক্টোবর। সেদিন ৯ কার্তিক। সেদিন পড়ছে সোমবার। ওই দিন বিকেলে সিঁদুর খেলায় মাততে চলেছে বাংলা।

মা দুর্গার আগমন এবার কীসে.. এর ফলে কী প্রভাব আসবে?
শাস্ত্র তথা পঞ্জিকা মতে , ২০২০ সালে মা দুর্গার মর্ত্যে আগমন দোলায়। এবারের দুর্গাপুজোয় মা আসছেন দোলায় চড়ে। যার ফলে প্রবল মড়ক প্রাক পুজোর সময় পর্যন্ত চলবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ফলে পুজোর আগে পর্যন্ত প্রবল মহামারীর পরিস্থিতি থেকে যাওয়ার সম্ভবনা প্রবল।

মায়ের গমন..
শাস্ত্র মতে এবার দুর্গাপুজোয় গমন গজে। অর্থাৎ ধীর, শান্ত হাতিতে চড়ে মা দপর্গা এবার পাড়ি দেবেন স্বর্গে। যারও একটি বিশেষ ফল রয়েছে।

গজ গমনের ফল কী ?
শাস্ত্র মতে বলা হচ্ছে, গজে চড়ে মায়ের গমন শুভ। অর্খাৎ এর ফলে বিশ্বে শুভ কোনও বার্তা নেমে আসবে। গজের গমনে সাধারণত শস্য শ্যামলা বসুন্ধরা হয়। আর এবার তারই প্রভাব পড়তে চলেছে বিশ্বে।
{quiz_283}












Click it and Unblock the Notifications