২০১৯ এর জন্মাষ্টমীতেই ধন-সম্পত্তি বাড়িয়ে তুলতে সহজ পন্থা জানুন! কয়েকটি টিপস

মাঝে আর মাত্র কয়েকটি দিন। এরপরই আসতে চলেছে জন্মাষ্টমী । শ্রীকৃষ্ণের জন্ম তিথি উপলক্ষ্যে গোটা দেশে পালিত সাড়ম্বরে পালিত হতে চলেছে কৃষ্ণ জন্মাষ্টমী।

মাঝে আর মাত্র কয়েকটি দিন। এরপরই আসতে চলেছে জন্মাষ্টমী । শ্রীকৃষ্ণের জন্ম তিথি উপলক্ষ্যে গোটা দেশে পালিত সাড়ম্বরে পালিত হতে চলেছে কৃষ্ণ জন্মাষ্টমী। এমন দিনে শাস্ত্রজ্ঞদের মতে, শ্রীকৃষ্ণের পুজো নির্দিষ্ট আচার মেনে করলে জীবনে আসে সমৃদ্ধি, বাড়ে ধনসম্পত্তি। এজন্য এক একটি রাশি এক এক ধরনের নিয়ম মেনে চললেই , পূরণ হবে মনের ইচ্ছা। একনজরে দেখে নেওয়া যাক , কোন রাশির জাতক কিভাবে জন্মাষ্টমীর পুজো করলে তাঁরা সহজেই অভীষ্ট লাভ করতে পারেন।

মেষ ও বৃশ্চিক

মেষ ও বৃশ্চিক

জন্মাষ্টমীর দিন মেষ ও বৃশ্চিক রাশির জাতকরা কৃষ্ণকে বেদানা ও আপেল দিয়ে পুজো করুন। এমনই মত, শাস্ত্রজ্ঞদের। এতে এই দুই রাশির জাতকদের সমস্যা, বাধা বিঘ্ন কেটে যেতে পারে বলে মত অনেকের।

বৃষ ও তুলা

বৃষ ও তুলা

বৃষ ও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই পুজোর দিন শ্রী কৃষ্ণকে মাখন আর কলা দিয়ে পুজো করতে পারেন। এতে বহুদিনরে কোনও সুপ্ত বাসনা পূরণ হতে পারে বলে মত শাস্ত্রজ্ঞদের।

মিথুন ও কন্যা

মিথুন ও কন্যা

এই বারের জন্মাষ্টমীতে মিথুন ও কন্যা রাশির জাতিকা ও জাতকরা বড়া জাতীয় প্রসাদে শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। এতে ইচ্ছা পূরণ হতে পারে বলে মত শাস্ত্রজ্ঞদের।

কর্কট ও সিংহ

কর্কট ও সিংহ

কর্কট রাশির জাতক জাতিকারা শ্রীকৃষ্ণকে কলা, মাখন , দুধ দিয়ে প্রসাদ অর্পণ করতে পারেন। এতে প্রতিপত্তি পেতে কোনও বাধা থাকবে না। সিংহ রাশির জাতিক জাতিকারা , নিজের হারানো কোনও জিনিস পেতে এইবারের জনমাষ্টমীতে অর্পণ করুন বেদানা, ও ঘিয়ের তৈরি মিষ্টান্ন।

ধনু ও মীন

ধনু ও মীন

ধনু ও মীন রাশির জাতক জাতক , জাতিকারা এইবারের জন্মাষ্টমীতে অর্পণ করুন আঙুর, মৌসাম্বি জাতীয় ফল। এতে সৌভাগ্যের দিশা আরও উজ্জ্বল হবে বলে দাবি শাস্ত্রজ্ঞদের।

 মকর ও কুম্ভ

মকর ও কুম্ভ

মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকারা এই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে পুজো করুন মোয়া জাতীয় খাবার দিয়ে পুজো করুন। এই প্রসাদে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন বলে দাবি শাস্ত্রজ্ঞদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+