২০১৯ গণেশ চতুর্থী : ধন-সম্পত্তি তুঙ্গে রাখতে অবশ্যই পালন করুন এই পন্থা
গণেশ মানেই সুখ ,সমৃদ্ধি, আর প্রভাব প্রতিপত্তির প্রতীক। হিন্দু শাস্ত্র মতে এই দেবতার পুজোয় মেলে মোক্ষলাভ। তাই অভীষ্ট পুরণে গণপতির আরাধনা করে থাকেন অনেকেই।
গণেশ মানেই সুখ ,সমৃদ্ধি, আর প্রভাব প্রতিপত্তির প্রতীক। হিন্দু শাস্ত্র মতে এই দেবতার পুজোয় মেলে মোক্ষলাভ। তাই অভীষ্ট পুরণে গণপতির আরাধনা করে থাকেন অনেকেই। আসন্ন ২০১৯ সালের গণেশ পুজোর আগেই জেনে নিন কিভাবে ধন সম্পত্তি বাড়াতে 'একদন্ত' ঈশ্বরের পুজো করা উচিত।

সাদা গণেশ
ধনসম্পত্তি ও সমৃদ্ধি পেতে গণপতির আরাধনা একান্ত কাম্য। তবে শাস্ত্রজ্ঞরা বলছেন, গণেশের পুজোয় যদি সাদা গণপতি মূর্তিকে পুজো করা হয়, তাহলে তা রীতিমতো ফলপ্রসূ হবে। শুধু মূর্তি নয়, সাদা গণেশের ছবি রয়েছে , এমন ক্যালেন্ডারও যথেষ্ট এই পুজোর জন্য।

গণেশের পিঠ কোন দিকে থাকবে?
গণেশ পুজোর সময় নজরে রাখতে হবে যে , মূর্তিতে গণেশের পিঠ যেন দরজার বাইরের দিকে হয়। শাস্ত্রজ্ঞরা বলেন , গণেশর পেট যদি বাড়ির ভিতরের দিকে হয়, আর পিঠ বাড়ির বাইরের দিকে থাকে, তাহ সেই বাড়িতে গণেশের আশীর্বাদ থাকবেই।

কোনদিকে বসাবেন গণপতিকে?
পশ্চিম দিকে মুখ করে গণেশের পুজো করার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রবিদরা। তবে বাড়ির উত্তর পূর্ব দিকে যদি এই মূর্তি বসানো যায়, তার থেকে ভালো আর কিছু নেই! এমনই দাবি শাস্ত্রজ্ঞদের। এতে ধন সম্পত্তি যেমন বাড়ে, তেমনই বাড়তে থাকে সুখ সমৃদ্ধি।

কোন দিকে বসানো যাবে না গণপতির মূর্তি?
শাস্ত্রমতে দক্ষিণ দিকে বসানো যাবে না গণেশের মূর্তি। দক্ষিণ দিকে গণপতি মূর্তি বসালেই তা খারাপ ফল দিতে পারে গৃহস্থের জন্য।












Click it and Unblock the Notifications