২০১৯ দুর্গাপুজো: উৎসবের আমেজে চাকরি-ব্যবসায় উন্নতি হবে কী! জানুন রাশিফলে
আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরই উৎসবের ঢাকে কাঠি পড়ার পালা। আর বাঙালির প্রাণের উৎসব সেজে উঠবে উমার আগমনে। ঘরের মেয়ের ঘরে ফেরার এই উৎসব ঘিরে বাঙালির প্রস্তুতির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।
আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরই উৎসবের ঢাকে কাঠি পড়ার পালা। আর বাঙালির প্রাণের উৎসব সেজে উঠবে উমার আগমনে। ঘরের মেয়ের ঘরে ফেরার এই উৎসব ঘিরে বাঙালির প্রস্তুতির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এমন আনন্দের পর্বে আর্থিক উত্থানও অনেকেই আশা করে থাকেন। একনজরে দেখে নেওয়া যাক, দুর্গাপুজোয় পণ্ডিত গজেন্দ্র শর্মার ভবিষদ্বাণী অনুযায়ী আর্থিক উন্নতি কোন কোন রাশির জাতক জাতিকারা দেখতে পাবেন।

মেষ ও বৃষ
মেষ রাশির জাতিক , জাতিকারা এই মরশুমে ব্যবসার দিক থেকে বা কাজের জায়গার দিক থেকে যদি সম্পত্তি, কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত থাকেন, তাহলে তা ভালো ফল দেবে। বৃষ রাশির জাতক জাতিকারা, এই সময় কার্যক্ষেত্রে ব্যাপক উন্নতি করতে পারেন। রয়েছে কার্যসূত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনাও।

মিথুন ও কর্কট রাশি
মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়কালে ব্যবসায়ে ব্যাপক উন্নতি করতে চলেছেন। এই সময় পুরনো কোনও প্রকল্প থেকে মিলতে পারে আয়। কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় একটু বুঝে শুনে বিনিয়োগ করুন। চাকরি ক্ষেত্রে কোনও বড় প্রজেক্টে যোগ দেওয়ার আগে দেখেশুনে যোগ দিন।

সিংহ ও কন্যা
সিংহ রাশির জাতক জাতিকাদের কাজের জায়গায় ও ব্যবসায়ে চড়াই উতরাই লেগেই থাকবে। পরিশ্রম অনুযায়ী পাবেন না সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় হোটেল ব্যবসার সঙ্গে সংযপক্ত থাকলে , ব্যাবক উন্নতি করবেন। কাজের ক্ষেত্রে অনেকের সহযোগিতা পাবেন।

তুলা ও বৃশ্চিক
তুলা রাশির জাতক জাতিকারা গয়নার সঙ্গে সম্পর্কিত কোনও ব্যবসায়ে সাফল্য পেতে পারেন। তবে ব্যবসার ক্ষেত্রে নতুন কোনও কাজে হাত দেবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময় কোনও নতুন জমি বা বাড়ি কিনতে পারেন। কৃষি উৎপাদনের সঙ্গেল জড়িতদেরও সাফল্য আসতে পারে।

ধনু ও মকর
ধনু রাশির জাতক জাতিকারা দুগ্ধজাত উৎপাদনের সঙ্গে জড়িত ব্যবসায়ে সাফল্য পেতে পারেন। আর মকর রাশির জাতক জাতিকারা অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত ব্যবসায়ে উন্নতি করতে পারেন।

কুম্ভ ও মীন
কুম্ভ রাশির জাতক জাতিকারা মানসিকভাবে আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে এগিয়ে গেলে কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। মীন রাশির জাতক জাতিকারা এই সময় কাজের সূত্রে বিদেশ যেতে পারেন। সম্পত্তির পরিমাণ এই সময়ে মীন রাশির জাতক, জাতিকাদের অভূতপূর্বভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications