এবছরে কি আপনার বিদেশযাত্রার যোগ রয়েছে! জেনে নিন
বিদেশভ্রমণের ইচ্ছে বহুজনই মনে মনে পোষণ করে থাকেন। অনেকেই বিদেশযাত্রা নিয়ে সুপ্ত স্বপ্ন দেখেন। অনেকেই কেবলমাত্র বেড়ানোর জন্যই যেতে চান বিদেশে।
বিদেশভ্রমণের ইচ্ছে বহুজনই মনে মনে পোষণ করে থাকেন। অনেকেই বিদেশযাত্রা নিয়ে সুপ্ত স্বপ্ন দেখেন। অনেকেই কেবলমাত্র বেড়ানোর জন্যই যেতে চান বিদেশে। দেখে নেওয়া যাক , ২০১৮ সালে বিদেশে পাড়ি দেওয়ার সম্ভাবনা কোন কোন রাশির রয়েছে। এই ভবিষ্যৎবাণী করছে পশ্চিমী রাশিফল।

মেষ( মার্চ ২১- এপ্রিল ১৯)
কাজের ক্ষেত্রে বড় সম্ভাবনা রয়েছে আপনার বিদেশ পাড়ি দেওয়ার। কিংবা বিদেশে ছোটখাটো ট্রিপ-এও ঘুরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে মেষ রাশির জাতিক জাতিকাদের।

বৃষ ( এপ্রিল ২০-মে ২০)
এবছর বৃষ রাশির জাতকদের বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে। বাণিজ্যিক কোনও কাজে বিদেশযাত্রায় যাওয়ার সম্ভাবনা এবছর এঁদের প্রবল।

মিথুন( মে ২১ - জুন ২০)
আপনি যদি পড়ুয়া হন, তাহলে ২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য আপনার বিদেশয়াত্রার যোগ প্রবল। কিংবা বিদেশের কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ডিসট্যান্স এডুকেশন সম্পন্ন করার যোগও রয়েছে আপনার।

কর্কট (জুন ২১-জুলাই ২২)
জুন মাসের ১০ থেকে ২৫ তারিখের মধ্যে কর্মসূত্রে এই রাশির জাতক জাতিকাদের বিদেশযাত্রার সুযোগ থাকতে পারে। এছাড়াও স্থানান্তরের প্রচুর যোগ রয়েছে এই রাশির জাতজাতিকাদের জন্য।

সিংহ রাশি(জুলাই ২৩-অগাস্ট ২৩)
এবছর সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেরই বিদেশে অবস্থান করার সম্ভাবনা দেখা যাচ্ছে। ১১ অক্টোবর থেকে এই সুযোগ আরও বাড়তে থাকবে বলে জানা গিয়েছে।

কন্যা (অগাস্ট ২৪- সেপ্টেম্বর ২৩)
১৫ মে বা তার পর থেকে বিদেশ যাত্রার যোগ এই রাশির জাক জাতিকাদের মধ্যে প্রবল। এছাড়াও ১৬ অগাস্ট ১৭ সেপ্টেম্বর এবছরে এই রাশির জাতক বা জাতিকারা বিদেশে ভ্রমণের জন্য পাড়ি দিতে পারেন।

তুলা (সেপ্টেম্বর ২৪ -অক্টোবর ২৩)
১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে কাজের সূত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতকদের। এমনই দাবি পশ্চিমী জ্যোতিষবিদদের। এছা়ডাও কেবলমাত্র বেড়ানোর জন্যও বিদেশে যেতে পারেন এই রাশির জাতকরা।

বৃশ্চিক (অক্টোবর ২৪- নভেম্বর ২২)
১১ অক্টোবরের পর থেকে বৃশ্চিক রাশির জাতকদের বিদেশযাত্রার সুয়োগ আসতে পারে। তবে এই সুযোগ কাজের সূত্রে আসবে। তার আগে ২০ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত বিদেশ যাত্রার সম্ভাবনাও আরও প্রবল।

ধনু (নভেম্বর ২৩- ডিসেম্বর ২২)
ধনু রাশির জাতকদেরও এপ্রিল নাগাদ বিদেশে পাডি় দেওয়ার বা স্থানান্তর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে ১১ অক্টোবরের পর এই রাশির জাতকরা ভ্রমণের জন্য বিদেশযাত্রা করতে পারেন।

মকর ( ডিসেম্বর ২৩- জানুয়ারি ২০)
মকর রাশির জাতকদের এবছরে খুবই ক্ষীণ সম্ভাবনা রয়েছে বিদেশযাত্রার। তবে কাজের সূত্রে কোনো সুযোগ এসে যেতে পারে বলে মনে করছেন পশ্চিমী জ্যোতিষবিদরা।

কুম্ভ(জানুয়ারি ২১- ফেব্রুয়ারি ১৮)
কর্মসূত্রে এবার সাতসমুদ্র পাড়ি দিতে প্রস্তুতি শুরু কের দিতে পারেন কুম্ভ রাশির জাতকরা! এবছরে এঁদের বহুবিধ বিদেশযাত্রার হাতছানি আসতে পারে।

মীন( ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০)
১১ অক্টোবর থেকে এবছরে বিদেশযাত্রার ক্ষেত্রে প্রবল সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকক জাতিকাদের জন্য। তবে তীর্থযাত্রার জন্য বিদেশ পাড়ি দেওয়ার সুযোগ এই রাশির জাকদের সবচেয়ে বেশি এবছরে।












Click it and Unblock the Notifications