Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০১৮-এ আপনার আর্থিক উন্নতি কতটা হবে, তা জেনে নিন রাশিফল থেকে

প্রত্যেকটি বছরের শেষেই পরের বছর নিয়ে বেশ কিছু প্রত্যাশার পারদ চড়ে সকলের মনেই। আর সবচেয়ে বেশি আশা থাকে আর্থিক অবস্থাকে ঘিরে।

প্রত্যেকটি বছরের শেষেই পরের বছর নিয়ে বেশ কিছু প্রত্যাশার পারদ চড়ে সকলের মনেই। আর সবচেয়ে বেশি আশা থাকে আর্থিক অবস্থাকে ঘিরে। এক নজরে দেখে নেওয়া যাক ২০১৮ সালের রাশিফলে আর্থিক দিক দিয়ে কে কতটা এগিয়ে থাকবে।

মেষ

মেষ

বাড়ি বা কৃষিকাজের জন্য় জমি কিনতে হলে বেশ সাবধানে কিনবেন। খুবই সতর্কভাবে এগোন এই ধরনের উদ্যোগের জন্য। সম্পত্তি জমা রেখে যদি টাকা উপার্জন করতে চান তাহলে , তাহলে এবছরে আপনার একটু সমস্যা হতে পারে। তবে নভেম্বররের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি একটু পাল্টাতে পারে।

বৃষ

বৃষ

বছরের শেষ অংশ যেকোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো। তবে তার আগে একটু সতর্ক হয়ে কেনাকাটা বা খরচ করা ভালো। তবে অক্টোবর ৬ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বেশ সমস্যায় থাকতে পারেন আপনি। তবে বছরের শেষে গিয়ে আপনি দেখবেন অনেক বেশি পরিমাণ স্বচ্ছন্দ্যে রয়েছেন আপনি।

মিথুন

মিথুন

মঙ্গলের তীব্রতর প্রভাবে অগাস্ট মাসের কাছাকাছি সময়ে আপনার খরচের পরিমাণ অযাচিতভাবে বাড়বে। তবে এপ্রিলের মাঝখান থেকে বেশ গতি পাবে আপনার আর্থিক বছরটা।

কর্কট

কর্কট

এবছর জমি , বাড়ি কেনার ক্ষেত্রে আপনার সম্ভাবনা খুবই ভালো। আর্থিক কোনও ইতিবাচক পরিকল্পনা আপনি করে থাকলে তা সাফল্য পাবে এবছর। সম্পত্তির পরিমাণও এবছর আপনার বাড়বে।

সিংহ

সিংহ

এবছরে খুব চটজলদি টাকা বাড়ানো বা সম্পত্তি বাড়ানোর ক্ষেত্রে আপনি উদ্য়োগী হবেন। বাড়ি কেনার জন্য়ই বছরটি আপনার এক্কেবারে উপযুক্ত। আয়ের পাশাপাশি সম্পত্তি বাড়ানো নিয়েও আপনার বেশ কিছুটা আর্থিক উন্নতি পরিলক্ষিত হচ্ছে।

কন্যা

কন্যা

এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আপনার আর্থিক উন্নতি রোখা কঠিন। তবে বুধের প্রভাবে কিছু গুরুত্বপূর্ণ আর্থিক দায়িত্ব আপনাকে নিতে হবে। এবছরে ব্যায়ের পাশপাশি আপনার আয়ের যোগও বেশ স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে।

তুলা

তুলা

তুলা রাশির জাতক জাতিকাদের এই বছরটি বেশ শক্তপোক্ত আর্থিক উন্নতি হবে। অর্থ আসা অনেক বেশি প্রয়োজনীয়, আর এবছরে আপনাদের কাছে অর্থ আসবে। তবে কিছু পুরনো সম্পত্তি কেনার দিকে আপনি বেশি ঝুঁকবেন বলেও দেখা যাচ্ছে।

বৃশ্চিক

বৃশ্চিক

এবছরে কিছু বিলাসজাত দ্রব্য় কেনার দিকে এই রাশির জাতকরা ঝুঁকবেন।এবং তা কিনেও নেবেন। খুব দামী কিছু গয়না সম্পত্তি এই রাশির জাতকরা এবছরে কিনবেন বলে দেখা যাচ্ছে।

ধনু

ধনু

মার্চের মাঝামাঝি সময় থেকে আর্থিক দিক থেকে একটু সতর্কভাবে এগোতে হবে। এই সময়টার মধ্যে কোনও গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিতে যাবেন না। মে মাসের পর থেকে আপনার আর্থিক ভাগ্য উন্নতির দিকে যাবে।

মকর

মকর

মারর্চের পরবর্তী সময় থেকে সম্পত্তি কেনার ক্ষেত্রে আপনার পক্ষে ভালো সময়। তবে কোনও বড় আর্থিক বিষয়ক কিছু কিনতে গেলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই কো ভালো। নভেম্বররের মাঝামাঝি থেকে সোনা কেনার পক্ষে ভালো সময় আপনার। তাতেত আপনার সম্পত্তি আরও বাড়বে।

কুম্ভ

কুম্ভ

এপ্রিলের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত বেশ ভালো সময় এই রাশির জাতক জাতিকাদের পক্ষে। ফলে এই সময়ে মধ্যে ভালো কোনও সম্পত্তি কিনে রাখতে পারেন আপনি। বাড়ি কেনা এই বছরে লাভজনক হবে।

মীন

মীন

অগাস্ট মাসটা সাবধানে কাটাতে হবে আপনাকে। এই সময়ে কোনও বড়সড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না আপনি। তবে অর্থ বিষয়ে বেশ কিছু জটিলতা থাকবে। এর আগে পরে আপনার আর্থিক উন্নতি রোখা কঠিন হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+