হোলিতে তৈরি হচ্ছে বিশেষ যোগ! হোলিকা দহনের সময় ভুলেও এই কাজগুলি করবেন না, তাহলে বিপদে পড়বেন
হোলিতে তৈরি হচ্ছে বিশেষ যোগ! হোলিকা দহনের সময় ভুলেও এই কাজগুলি করবেন না, তাহলে বিপদে পড়বেন
দোলযাত্রা হল হিন্দুদের একটি বিশেষ উৎসব। এর অপর নাম হল বসন্ত উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই দোল উৎসব পালিত হয়। দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধিকা গোপী গণের সঙ্গে আবির রঙের খেলায় মেতে উঠেছিলেন। আর তারপর থেকেই দোল খেলার শুরু হয়। তাই দোলযাত্রা দিন রাধাকৃষ্ণের প্রায় আবির দিয়ে তারপরই শুরু হয় দোল খেলা। এবছর হোলির দিন আর বেশি বাকি নেই। আর এই দিন কিন্তু বিশেষ, শুভ যোগ তৈরি হতে চলেছে। দোলযাত্রার ঠিক পরের দিন হোলি উৎসব। এবছর ১৮ মার্চ হোলি উৎসব পালন করবেন সকলে।

হোলাষ্টক কবে থেকে শুরু হচ্ছে
হোলির শুরু হওয়ার আট দিন আগে থেকে হোলাষ্টক শুরু হয়। যা চলে হোলিকা ধন পর্যন্ত। এই হোলাষ্টকের সময় কিন্তু কোন শুভ কাজ করা উচিত নয়। কারণ এই সময় ভালো কাজ করলে তা কিন্তু শুভ ফল দেয় না। কারণ এই সময় সমস্ত গ্রহ উগ্র হতে শুরু করে। এই সময় যে কাজেই আপনারা হাত দেবেন শুভ ফল কিন্তু পাবেন না। তাই তাই এই সময় ভালো কাজ এড়িয়ে চলুন।

হোলিকা দহন শুরু
এবছর ১০ মার্চ থেকে হোলাষ্টক শুরু হচ্ছে। তবে, হোলি কিন্তু নানা দিক থেকে শুভ হতে চলেছে। জেনে নিন চলতি বছরের হোলির শুভ মুহুর্ত। ১৭ মার্চ বৃহস্পতিবার হোলিকা দহন শুরু হচ্ছে। হোলিকা দহন মুহুর্তার শুভ সময় রাত ৯ টা ৬ মিনিট থেকে ১০.১৬ টা পর্যন্ত।

শুভ সময়
- শুভ সময়কাল থাকবে ১ ঘন্টা ১০ মিনিট।
- রং-এর হোলি শুক্রবার, ১৮ মার্চ।
- ভাদ্র পুঞ্চের শুভ সময় শুরু রাত ৯.৬ থেকে ১০.১৬ পর্যন্ত।
- ভাদ্র মুখ - রাত ১০টা বেজে ১৬ মিনিট থেকে ১৮ মার্চ ।২০২২-এর দুপুর ১২ টা বেজে ১৩ মিনিট পর্যন্ত।
- পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১৭ মার্চ দুপুর ১.২৯ থেকে।
- পূর্ণিমা শেষ হচ্ছে ১৮ মার্চ দুপুর ১২:৪৭ মিনিটে।

তৈরি হচ্ছে শুভ যোগ
হোলিতে কিন্তু তৈরি হচ্ছে বিশেষ শুভ যোগও। এবছর হোলিতে বৃদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ ও ধ্রুব যোগ তৈরি হতে চলেছে। বৃদ্ধি যোগে কোন ব্যক্তি যদি শুভ কাজ করে থাকেন উপকার পাবেন। সর্বার্থ সিদ্ধি যোগে যদি কেউ সৎকর্ম করে থাকেন তাহলে পুণ্য লাভ হয়। ধ্রুব যোগ চন্দ্রের জন্য সমস্ত রাশিচক্রের উপর ভাল প্রভাব ফেলে।এই বিশেষ দিনে বুধ-গুরু আদিত্য যোগও তৈরি হতে চলেছে। আর এই শুভ যোগে কোন ব্যক্তি যদি হোলিকার পূজা করে থাকেন তাহলে তাঁর পরিবারে থাকে সুখ, শান্তিও। সেই সঙ্গে সন্তান দীর্ঘায়ু লাভ করে থাকে।

হোলিকা দহনের বিশেষ কিছু নিয়ম আছে
ভাদ্র মুখ ও রাহুকালের সময় হোলিকা পোড়ালে তা কিন্তু কখনই শুভ হয় না।
তবে, মহিলার মনে রাখতে হবে হোলিকা দহনের সময় পুজো করলে মাথায় কাপড় চাপা দিয়ে পুজো করা উচিত।
হোলির দিন খেতে বসলে কখনই দক্ষিণ দিকে মুখ করে বসবেন না।
এই বিশেষ দিনে নিরামিষ খাবার খাওয়া ভালো।
হোলির দিন কিন্তু বৃদ্ধ ব্যক্তিদের অপমান করবেন না।
এই বিশেষ দিন অনেক রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকা একদমই উচিত নয়। কারণ এই সময় নেতিবাচক শক্তি খুব অ্যাক্টিভ থাকে।












Click it and Unblock the Notifications