১৬ জুলাই ২০১৯ এর চন্দ্রগ্রহণ আপনার জীবনে কোন প্রভাব ফেলবে! জানুন শাস্ত্র মতে

জুলাই মাস জুড়ে রয়েছে একাধিক মহাজাগতিক পর্ব। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পর রয়েছে আরও একটি গ্রহণ। আর তা হল ১৬ জুলাইয়ের চন্দ্রগ্রহণ।

জুলাই মাস জুড়ে রয়েছে একাধিক মহাজাগতিক পর্ব। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পর রয়েছে আরও একটি গ্রহণ। আর তা হল ১৬ জুলাইয়ের চন্দ্রগ্রহণ। সূর্য ও চন্দ্র গ্রহণের এই পালা ঘিরে গোটা জুলাই মাসে জ্যোতিষ মতেও একাধিক গ্রহের অবস্থান বদল হতে পারে বিভিন্ন জনের ভাগ্য ছকে। আর তার প্রভাব পড়া শুরু হবে রাশিফল অনুযায়ী । একনজরে দেখে নেওয়া যাক রাশির বিচারে ১৬ জুলাই চন্দ্রগ্রহণের প্রভাব কোন রাশিতে কিভাবে পড়বে।

 মেষ-বৃষ

মেষ-বৃষ

মেষ রাশির জাতক জাতিকারা এই সময়ে নিজের কেরিয়ারে উন্নতি দেখতে পাাবেন।কোনও বড় কাজের সুযোগ এই সময়ে আপনাদের কাছে আসতে পারে। বৃষ রাশির জাতক জাতিকারাও এই সময়ের আশেপাশে পেয়ে যেতে পারেন বড় কোনও কাজের সুযোগ। উন্নতি হতে পারে অর্থভাগ্য।

মিথুন-কর্কট

মিথুন-কর্কট

২০১৯ সালের সবচেয়ে বেশি রোম্যান্স মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় উপভোগ করবেন। কর্কট রাশির জাতক জাতিকারাও এই সময়ের মধ্যে কিছু কম সুখে থাকবেন না যদিও! বেশ খানিকটা অ্যাডভেঞ্চারের আশা আপনারা এঅই সময়ে করতে পারেন।

সিংহ-কন্যা

সিংহ-কন্যা

এক পরিবর্তিত জীবনধারার ছোঁয়া পেতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা। নিজের স্বাস্থ্যের দিকে এই সময়কালে খেয়াল রাখুন। কন্যা রাশির জাতক জাতিকারা ই সময়ে মান সম্মান বর্ধিত হারে পেতে থাকবেন। সময় ভালো কাটতে চলেছে।

তুলা-বৃশ্চিক

তুলা-বৃশ্চিক

বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখলে সুখে থাকবেন এই সময়কালে পেয়ে যেতে পারেন নতুন কোনও সঙ্গী। অন্যদিকে তুলা রাশির জাতক জাতিকারা কোনও স্বপ্নসুন্দর বাড়ি পেতে পারেন এই সময়ে। বন্ধুদের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা এই সময় প্রবল।

ধনু- মকর

ধনু- মকর

ধনু রাশির জাতক জাতিকার জন্য এই সময়ে চাকরি ক্ষেত্রে বড় সুখবর আসতে পারে। এই সময়ে আপনাকে সাহায্য করতে আসতে পারে কোনও চেনা ব্যক্তি। মকর রাশির জাতিক জাতিকারা এই সময়কালে পেয়ে যেতে পারেন কোনও নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ।

কুম্ভ-মীন

কুম্ভ-মীন

বিভিন্ন রকমভাবে সাহায্য পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। ১৬ জুলাইকে কেন্দ্র করে বহু কাজের সুযোগও উঠে আসতে পারে আপনাদের জীবনে। মীন রাশির জাতিকা ও জাতকরা এই সময়ে আচমকা সামাজিকভাবে খ্যাতি পেতে শুরু করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+