সূর্যগ্রহণের দিন আজ শনি জয়ন্তীর প্রভাব আপনার জীবনে কি পড়বে, জানুন রাশিফলে

১০ জুন ২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ। এমন এক দিনে জ্যোতির্বিজ্ঞানী মহল থেকে জ্যোতিষশাস্ত্র মহল , সর্বস্তরেই রয়েছে গণনাকে কেন্দ্র করে নানান প্রভাব। এমন দিনে, রয়েছে শনি জয়ন্তী। এই অবস্থায় সূর্যগ্রহণের ফলে ১২ টি রাশির প্রত্যেকটিতে এই সময়ে কীরকম প্রভাব পড়তে চলেছে দেখা যাক।

বৃষ-মেষ

বৃষ-মেষ

বৃষ রাশির জাতকরা আজ আত্মবিশ্বাসের অভাবে ভুগতে পারেন। অযথা চাপ নিয়ে সেভাবে লাভ হবে না বলে পরামর্শ জ্যোতিষবিদদের। মেষ রাশির ক্ষেত্রে অবসাদ তৈরি করতে পারে সূর্যগ্রহণ। বহু আর্থিক ক্ষেত্রে এই সময়ে বাধার সম্মুখীন হতে পারে এই রাশির জাতকরা। মুখ খোলার আগে এই রাশির জাতকদের সাবধান থাকা উচিত।

মিথুন-কর্কট

মিথুন-কর্কট

কোনও ষড়যন্ত্রের শিকার হতে পারেন মিথুন রাশির জাতকরা। বেশি ভিড় রয়েছে এমন জায়গায় যাওয়ার থেকে নিজেকে আটকান। ঝগড়া থেকে নিজেকে সরিয়ে রাখুন। কর্কট রাশির জাতকরা আজ সম্পত্তি বিষয়ক কিছু লাভ করতে পারেন। বিবাহ থেকে প্রেম পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে হতে পারেন লাভবান।

সিংহ-কন্যা

সিংহ-কন্যা

সিংহ রাশির জাতকরা এই সময় গ্রহণের খারাপ প্রবাবে থাকবেন। পেশাগত জীবন থেকে শুরু করে আর্থিক দিক , সমস্ত ক্ষেত্রেই বহু বাধা আসতে পারে। তবে ব্যবসার সঙ্গে সংযুক্ত সিংহ রাশির জাতকরা আজ থেকে সুফল পাবেন। কন্যা রাশির জাতক জাতিকারা ঝগড়া এড়িয়ে যান। পেশাগত জীবনে আসতে পারে পরিবর্তন।

বৃশ্চিক-তুলা

বৃশ্চিক-তুলা

বৃশ্চিক রাশিতে সূর্যগ্রহণ ও শনি জয়ন্তীর মাঝারি মানেপ প্রভাব পড়বে। বিনিয়োগের ক্ষেত্রে এঁরা সুফল পেলেও, পেশাগত জীবনে সমস্যা আসবে। তুলা রাশিতে বিবাহতরা সন্তান লাভের পথে এই সময় হাঁটতে পারেন। স্বাস্থ্য থেকে আইনি ঝামেলা সংক্রান্ত বিয়ে জড়াতে পারেন। ঝগড়া এড়িয়ে চলুন।

মকর-ধনু

মকর-ধনু

কোনও ঝুঁকি পূর্ণ কাজ থেকে নিজেকে সরিয়ে নিন মকর রাশির জাতকরা। কাজের জায়গায় ঝামেলা আসতে পারে। ধনু রাশির জাতকরা সৌভাগ্য পেতে পারেন। স্বাস্থ্য় ভালো যেতে পারে। ঠান্ডা মাথায় শত্রু দমনে এরা কার্যকরী ভূমিকা নেবেন।

কুম্ভ-মীন

কুম্ভ-মীন

কুম্ভ রাশির জাতক জাতিকারা বিনিয়োগের ক্ষেত্রে সাবধান। পারিবারিক অশান্তি এই সময় লেগে থাকতে পারে। ধৈর্য ধরে এই সময় চলতে হবে। মীন রাশির জাতকদের ক্ষেত্রে সূর্যগ্রহণ ভালো প্রভাব নিয়ে আসবে। শত্রু দমন যেমন হবে এই সময়, তেমনই সামাজিক পরিসরে সম্মান বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+