১০ জুন সূর্যগ্রহণের দিন শনি জয়ন্তীতে কোপ দৃষ্টি পড়তে পারে এই ৫ রাশির ওপর
১০ জুন সূর্যগ্রহণের দিন শনি জয়ন্তিতে কোপ দৃষ্টি পড়তে পারে এই ৫ রাশির ওপর
২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ(Solar Eclipse) সংগঠিত হতে চলেছে ১০ জুন। এর আগে, ২৬ মে প্রথম চন্দ্রগ্রহণ দেখেছে দেশ। সেই সময় ব্লাড মুন ছিল সকলের আকর্ষণের কেন্দ্রে। আর এদিন ১০ জুন সকলের নজর কাড়তে চলেছে রিং অফ ফায়ার। তবে সূর্যগ্রহণের দিন পড়েছে শনি জয়ন্তি। লক্ষ্মীবারে শনি জয়ন্তির দিন সূর্যগ্রহণের কু প্রভাব পড়তে পারে একাধিক রাশিতে। একনজরে দেখা যাক কোন কোন রাশির ওপর এর প্রভাব পড়বে।

বৃষ
বৃষ রাশির জাতকরা নিজের স্বাস্থ্যের বিষয় এই সময় সচেতন হোন। এই সময় প্রচুর অযাচিত খরত হবে আপনাদের। এই সময় গ্রহণকালে ব্যবসায়িক দিক থেকে ক্ষতি হয়ে যেতে পারে। বহু টাকার ক্ষতি হতে পারে এই সময় পেশাগত দিক দিয়ে। ফলে সাবধানে খরচ করুন। প্রেমের ক্ষেত্রেও ভালো সময় হবে না এটি।

মিথুন
প্রবল উথাল পাথালের মধ্য দিয়ে ১০ জুনের গ্রহণকাল কাটতে পারে আপনাদের। ব্যবসা থেকে পেশাগত জীবনে প্রভূত পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনারা। বহু খরচ আসন্ন। অনেক ক্ষেত্রে ঋণ নেওয়ার আগে সতর্ক থেকে পদক্ষেপ নেবেন। অর্থলগ্নিতে সবধান।

সিংহ
শনি জয়ন্তির দিন সূর্যগ্রহণকালে বহু সমস্যা আসতে পারে সিংহ রাশির জাতকদের জন্য। এই সময় শারীরিক দিক দিয়ে কোনও সমস্যা দেখা দিতে পারে। দৃষ্টিশক্তিগত সমস্যা হতে পারে। এছাড়াও পেশাগত জীবনে বহু কঠিন সময়ের মধ্যে থাকতে পারেন আপনারা। অপ্রয়োজনীয় আইনি জটিলতাতেও পড়তে পারেন।

তুলা
কোনও অশুভ সময় গ্রহণকাল আপনাদের জন্য আনতে পারে। এই সময় নিজেক সাবধানে রেখে চলুন। বাড়ি থেকে বের হলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বহু কারণে মানসিক চাপের মধ্যে থাকতে পারেন এই রাশির জাতকরা। আর্থিক সমস্যাও আসতে পারে এই সময়। গ্রহণ কেটে গেলেও পেশাগত জীবনে কিছু বাধা বিপত্তি আসবে।

মকর
কোনও কাজ হাসিল করতে গেলে আগের থেকে অনেক বেশি পরিশ্রম দিতে হবে। গ্রহণকালে বহু সমস্যার মুখোমুখী পড়ার সম্ভবানা রয়েছে। নতুন চাকরিতে যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের ভালোর থেকে মন্দ বেশিু হবে।












Click it and Unblock the Notifications