Solar Eclipse: করোনাকালে সূর্যগ্রহণের প্রভাবে কী ঘটতে পারে! বৈদিক জ্যোতিষ গণনা একনজরে
Solar Eclipse: করোনাকালে সূর্যগ্রহণের প্রভাবে কী ঘটতে পারে! বৈদিক জ্যোতিষ গণনা একনজরে
১০ জুন ২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ। গত ২৬ মে চন্দ্রগ্রহণের পর মাঝে মাত্র ১৫ দিন সময় রয়েছে। আর এই ১৫ দিনের মধ্যে মাত্র ২০২১ সালের আরও একটি গ্রহণ আসন্ন। এদিকে, প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝার মাঝেই করোনাকালে এই গ্রহণের কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে রয়েছে বহু জল্পনা। এবিষয়ে বৈদিক জ্যোতিষ মত কী বলছে দেখা যাক।

সূর্যগ্রহণে কোন প্রভাব পড়ে?
বৈদিক জ্যোতিষ মতে চন্দ্র বা সূর্যের ওপর রাহুগ্রাস কোনও কালেই শুভ নয়। এই সময় বহু অশুভ প্রভাব থেতে মেডিটেশন দিতে পারে মুক্তি। মনে করা হয় , যে সমস্ত জায়গা থেকে এই গ্রহণ দেখা যায়, সেই জায়গাগুলিতে এর সবচেয়ে বেশি কুপ্রভাব পড়ে।

ঘটতে পারে পরিবর্তন
বৈদিক জ্যোতিষ মতে গ্রহণের হাত ধরে বড় সড় পরিবর্তন হতে পারে। জ্যোতিষ মত বলছে গ্রহণের সঙ্গে সঙ্গে আসে পরিবর্তন। যে পরিবর্তনের হাত তেকে কোনও মানুষই নিজেকে বাঁচাতে পারেনা। গ্রহণের সময় কারোর বিয়ে , প্রমোশন, কেরিয়ারে পরিবর্তন বা সন্তান জন্মের খবর আসতে থাকে। আর তার সঙ্গেই বহুজনের জীবনে নানান পরিবর্তন হয়। প্রতিটি গ্রহণই একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হয়ে যায় বহুজনের জীবনে।

আবেগঘন হতে পারেন!
গ্রহণের হাত ধরে মানুষ প্রভূত পরিমাণে সংবেদনশীল হয় বলেও দাবি বৈদিক জ্যোতিষের। গ্রহণের সঙ্গেই অনেকেই জীবনে নতুন কোনও কিছুর শুরু হয়। এদিকে, সেই সময়ে অনেকেই আবেগঘন হয়ে পডেন। চন্দ্রগ্রহণে এর প্রভাব বেশি থাকলেও সূর্যগ্রহণে তার প্রভাব কম হয়।

গোপন কিছু ফাঁস হতে পারে?
বৈদিক শাস্ত্র মতে , সূর্যগ্রহণের হাত ধরে বহু গোপন বিষয় এই সময় বেরিয়ে আসতে পারে। এমন সময় অনেকের অন্দরের বহু গোপন কথা বেরিয়ে আসতে পারে। যা শুনে অনেকেই হতবাক হতে পারেন।

নাটকীয় ঘটনা!
বৈদিক জ্যোতিষ মতে, বলা হচ্ছে সূর্যগ্রহণের সময় বহু নাটকীয় ঘটনা ঘটে যেতে পারে। গ্রহণের সময় বহু ঝগড়া বা অশান্তির সম্ভাবনা থাকে। এই সময় তার জেরেই বহু নাটকীয় ঘটনা ঘটে।












Click it and Unblock the Notifications