২০২১ সালের প্রথম সূর্যগ্রহণের দিন শনি জয়ন্তীতে সাড়ে সাতি ৩ রাশিতে, সমস্যা কাটানোর কিছু টিপস জানুন
২০২১ সালের প্রথম সূর্যগ্রহণের দিন শনি জয়ন্তীতে সাড়ে সাতি ৩ রাশিতে, সমস্যা কাটানোর কিছু টিপস জানুন
২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ ১০ জুন। সেদিন আবার জৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পড়েছে শনি জয়ন্তী। এমন দিনে পড়েছে কৃষ্ণপক্ষও। একদিকে দুপুর থেকে যখন সূর্যগ্রহণের পর্ব রয়েছে , তেমনই বিকেল থেকে রয়েছে দেবতার আরাধনা। এদিকে, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে ৩ রাশিতে এবার রয়েছে শনির সাড়ে সাতি। দেখা যাক ১০ জুনের সূর্যগ্রহণের দিন শনি জয়ন্তীতে কোন কোন সম্ভাবনা প্রবল।

শনির সাড়ে সাতি কী?
জ্যোতিষবিদদের বক্তব্য, কারোর জন্ম কোষ্ঠিতে যদি শনি প্রথম, দ্বিতীয়, ও দ্বাদশ স্থানে থাকে, তাহলে সাড়ে সাতি লাগে। এই স্থিতিতে একজন মানুষের জীবনে বহু ঘটনা ঘটে যায়। জ্যোতিষশাস্ত্র মতে এই ঘটনাগুল কিছু পরবর্তনকেও ডেকে আনে। এদিকে ১০ জুন এমন একটা দিন যেদিন বহু সমস্যারও সমাধান সম্ভব বলে আশা দিচ্ছেন জ্যোতিষবিদরা।

শনির সাড়ে সাতির প্রভাব
কথিত রয়েছে, শনি দেবের দৃষ্টি থেকে মানুষ কিম্বা দেবতা কেউই রক্ষা পান না। এদিকে শনির সাড়ে সাতির ফলে স্বাস্থ্য়হানি, কোনও কাজে বাধা, শিক্ষা ক্ষেত্রে থেকে ব্যবসায়িক ক্ষেত্রে বাধা আসতে থাকে। সম্পত্তির হানিও হয় এই সময়, যদি কারোর জীবনে শনির সাড়ে সাতি লাগে। তবে কোনও শুভ গ্রহের দৃষ্টি যদি পড়ে তাহলে ব্যক্তি আধ্যাত্মের দিকে ঝুঁকে যায়। আবার অনেকে এই সময় কর্মজীবনে দারুণ সফল হন। শনির একটি চক্র সমাপ্ত হতে ৩০ বছর সময় লাগে।

কোন রাশিতে লাগছে সাড়ে সাতি
শনির সাড়ে সাতি ধনু, মকর ও কুম্ভ রাশিতে পড়ছে। তার জেরেই এই পরিস্থিতি। এমন অবস্থায় ১০ জুনের সূর্যগ্রহণের প্রভাবেও ৫ টি রাশিতে ব্যাপক প্রভাব পড়তে শুরু করবে। এই রাশির মধ্যে রয়েছে বৃষ, সিংহ, তুলা,মকর, মিথুন।

সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়
জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে ১০ জুন একটি অত্যন্ত ভালো দিন শনি দেবের কোপ দৃষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য। এর থেকে মুক্তির জন্য ১০ জুন শুভ দিন। সেই দিন শনি দেবকে সন্তুষ্ট করার পক্ষে শুভ দিন। এমন দিনে শনি দেবের মন্ত্র জপ করলে এমন সমস্যা কেটে যায়।

গ্রহণকালে গ্রহের অবস্থান
গ্রহণের স্পর্শ বেলা ১ টা ৪৩ মিনিটে। বলগ্রাস ৩ টে ৩৫ মিনিটে। গ্রহণের মধ্য ৪ টে ১২ মিনিট। বলয়গ্রাস সমাপ্ত সন্ধ্যা ৬ টা ৪১ মিনিটে। এই অবস্থায় বুধ, চন্দ্র, রবি, রাহু ,বৃষ রাশিতে থাকবে।












Click it and Unblock the Notifications