বিজেপির বিড়ম্বনা বাড়ালেন আরও এক মুকুল অনুগামী, ভাঙন-জল্পনা বেড়েই চলেছে

বিজেপিতে এক এক জন নেতা বিড়ম্বনা বাড়িয়েই চলেছেন। বিজেপির মুকুল-বিয়োগের পর রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, সৌমিত্র খানরা তো ছিলেনই, এবার সেই দলে নাম লেখালেন আরও এক মুকুল-অনুগামী নেতা। তিনি হলেন অনুপম হাজরা।

বিজেপিতে এক এক জন নেতা বিড়ম্বনা বাড়িয়েই চলেছেন। বিজেপির মুকুল-বিয়োগের পর রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, সৌমিত্র খানরা তো ছিলেনই, এবার সেই দলে নাম লেখালেন আরও এক মুকুল-অনুগামী নেতা। তিনি হলেন অনুপম হাজরা। বর্তমানে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। ইতিমধ্যে পাঁচ বিধায়ক দল ছেড়েছেন, দল ছেড়েছেন সাংসদ বাবুল সুপ্রিয় ও সব্যসাচী দত্ত। এই অবস্থায় অস্বস্তি বাড়ালেন অনুপম হাজরা।

মুকুল-সৌজন্যে তিনি বিজেপির কেন্দ্রীয় নেতা

মুকুল-সৌজন্যে তিনি বিজেপির কেন্দ্রীয় নেতা

অনুপম হাজরা বীরভূমের বোলপুরের তৃণমূল সাংসদ ছিলেন। ২০১৯ লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়ের হাত ধরে। অনুপম হাজরা বিজেপিতে গিয়ে লোকসভা ভোটের টিকিট পেলেও সংসদে যেতে পারেননি। মুকুল-সৌজন্যে তিনি বিজেপির কেন্দ্রীয় নেতা বনে গিয়েছিলেন। তিনিই বিজেপি ভারডুবির কারণ জানাতে গিয়ে রাজ্য নেতৃত্বের কঠোর সমালোচনা করে বসলেন।

বিজেপিতে বেসুরো মুকুল রায় অনুগামী অনেকেই

বিজেপিতে বেসুরো মুকুল রায় অনুগামী অনেকেই

বিজেপির ভরাডুবির পর থেকে একের পর এক নেতা বেসুরো বাজছেন। মুকুল রায় ও শুব্রাংশু রায়কে দিয়ে শুরু হয় বিজেপির ভাঙন। তারপর একের পর এক নেতা বিজেপিতে বেসুরো হতে শুরু করেন। মুকুল রায় অনুগামী অনেক নেতাই নিচুতলায় বিজেপি ছাড়েন। ভাঙন ধরে বিজেপির পরিষদীয় টিমেও। মুকুল বাদে চারজন বিধায়ক দল ছাড়েন। তাদের মধ্যে মুকুল-সহ চারজন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। একজন তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন।

তৃণমূলে সর্বশেষ সংযোজন মুকুল-ঘনিষ্ঠ নেতা সব্যসাচী দত্ত

তৃণমূলে সর্বশেষ সংযোজন মুকুল-ঘনিষ্ঠ নেতা সব্যসাচী দত্ত

শুধু তাই নয়, বিধায়ক বাদেও অনেক নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সপারিষদ তৃণমূলে যোগ দেন। তৃণমূলে যোগ দেন বিজেপির সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। আর সর্বশেষ সংযোজন মুকুল-ঘনিষ্ঠ নেতা তাঁর ডানহাত বলে পরিচিত সব্যসাচী দত্ত।

মুকুল-ঘনিষ্ঠ অনুপম হাজরা বিজেপির কঠোর সমালোচনায়

মুকুল-ঘনিষ্ঠ অনুপম হাজরা বিজেপির কঠোর সমালোচনায়

এবার সেই মুকুল রায় ঘনিষ্ঠ নেতাই বিজেপিতে অস্বস্তি বাড়ালেন। মুকুল-ঘনিষ্ঠ অনুপম হাজরা কঠোর সমালোচনা করলেন বিজেপির রাজ্য নেতৃত্বের। তাঁর বিবৃতিতে অস্বস্তি বাড়ল বিজেপির। তিনি বিজেপিতে নবাগতদের নিয়ে নাচানাচির কঠোর সমালোচনা করে পুরনোদের প্রতি অনাস্থা প্রকাশ করা হয়েছে বলে সমালোচনা করেন নেতৃত্বের।

বিজেপি নতুনদের দল! নেতৃত্বকেই কাঠগড়ায় তোলেন অনুপম

বিজেপি নতুনদের দল! নেতৃত্বকেই কাঠগড়ায় তোলেন অনুপম

আমাদের ভুল বলে তিনি বিজেপি নেতৃত্বকেই কাঠগড়ায় তোলেন। তাঁর কথায়, বিজেপির বঙ্গ নেতৃত্ব বিধানসভা নির্বাচনের আগে একটি ভুল করে বসেছেন। সেই ভুলের খেসারত দিতে হয়েছে তাঁদের। তাঁর কথায়, ভোটের আগে তৃণমূল থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব দিয়েছিল দল। চলচ্চিত্র জগৎ থেকে আসা নায়ক-নায়িকাদের নিয়ে বেশি নাচানাচি হয়েছিল। তার ফলে দলে কোণঠাসা হয়ে গিয়েছিলেন পুরনো নেতা ও কর্মীরা। তাঁরা ভাবতে শুরু করেছিল বিজেপিটা নতুনদের দল হয়ে উঠেছে, পুরনোদের সেখানে কোনও জায়গা নেই।

তৃণমূল ছেড়ে আসা সুযোগসন্ধানী নেতাদের বেশি গুরুত্ব বিজেপিতে

তৃণমূল ছেড়ে আসা সুযোগসন্ধানী নেতাদের বেশি গুরুত্ব বিজেপিতে

অনুপম হাজরা নিজে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন। গিয়েই টিকিট পেয়েছিলেন লোকসভা নির্বাচনের। সেখানে হেপলে কেন্দ্রীয় সম্পাদক হয়েছেন রাহুল সিনহার মতো নেতাকে সরিয়ে। তিনি এখন তৃণমূল থেকে আসা নেতাদের সুযোগসন্ধানী আখ্যা দিলেন। তিনি বললেন, তৃণমূল ছেড়ে আসা সুযোগসন্ধানী নেতাদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল বিজেপিতে।

অনুপমের বিজেপি নেতৃত্বকে দোষারোপে জল্পনা বাড়ল

অনুপমের বিজেপি নেতৃত্বকে দোষারোপে জল্পনা বাড়ল

অনুপম ঘুরিয়ে বিজেপি নেতৃত্বকে দোষারোপ করলেন। দলে যে নতুনরা বেশি গুরুত্ব পাচ্ছেন এখনও তা যেমন তিনি বোঝালেন। এখনও যেসব নেতা বিজেপি ছাড়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন, তাঁদের উদ্দেশে তেমনই বার্তা দিলেন তিনি। তবে রাজনৈতিক মহল মনে করছে অনুপমের এই সমালোচনা পিছনে অন্য কোনও উদ্দেশ্য থাকতে পারে। বিজেপিতে তিনিও বিশেষ গুরুত্ব পাচ্ছেন না। তিনিও দলে পুরনো হয়েছেন। পদও পেয়েছেন। কিন্তু যাঁর দাক্ষিণ্য পদ তিনি এখন তৃণমূলে। তাই অনুপম কোন পথে পা বাড়াবেন তা নিয়েও সংশয়ে রয়েছে রাজনৈতিক মহলের একাংশ।

বিজেপিতে বিড়ম্বনা বেড়েই চলেছে একুশের নির্বাচনের পরে

বিজেপিতে বিড়ম্বনা বেড়েই চলেছে একুশের নির্বাচনের পরে

অনুপম হাজরা কেন্দ্রীয় পদ পেলেও দলে তাঁর কদর নেই। নেতৃত্বে নতুন মুখ এলেও গুরুত্বর জায়গায় নেই অনুপম। তারপর বিজেপিতে বেসুরোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই। দক্ষিণবঙ্গের পাশাপাশি বিজেপির শক্তঘাঁটি উত্তরবঙ্গেও ধস নামছে বিজেপিতে। এই অবস্থায় বিজেপিতে কিছু গুরুত্বহীন নেতা রয়েছেন, তাঁদের দল না পারছে ছাড়তে, না পারছে ধরতে। সব মিলিয়ে বিজেপিতে বিড়ম্বনা বেড়েই চলেছে একুশের নির্বাচনের পরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+