আজিনামোতো তো কোম্পানির নাম! চাউমিনে নুনের মতো যে পদার্থ মেশানো হয় সেটা আসলে কি?
আজিনামোতো তো কোম্পানির নাম! চাউমিনে নুনের মতো যে পদার্থ মেশানো হয় সেটা আসলে কি?
চাউনিজ খেতে কে না ভালোবাসেন! আর তা যদি হয় চাউমিন তো কথাই নেই। কাজের ফাঁকে হোক কিংবা অবসর সময়ে চাউমিন-রোল খেতে কে না ভালোবাসে। দেশের সর্বত্রই চাইমিন খাওয়ার চল রয়েছে। তবে আতঙ্কও আছে! চাইনিজ খাওয়ারে আজিনামোতো দেওয়া হয়ে থাকে। মুলত স্বাদ বাড়ানোর জন্যেই এই আজিদামোতো ব্যবহার করা হয়ে থাকে। তবে ডাক্তাররা অনেকেই বলেন যে এই আজিনামোতো শরীরের পক্ষে খাওয়া উপকারী নয়। কিন্তু স্বাদটাই তো আসল...!

ভেবে দেখেছেন আজিনামোতো আসলে কি?
কিন্তু সবাই আজিনামোতো (Ajinomoto) জানি। কিন্তু কখনও ভেবে দেখেছেন আজিনামোতো আসলে কি? কীভাবে বানানো হয় এই আজিনামোতো? কি থাকেই বা এতে? এই প্রতিবেদনে আলোচনা করা হল এই সমস্ত তথ্য।

চাইনিজ সল্ট বলা হয়ে থাকে
আজিনামোতোকে অনেকেই চাইনিজ সল্ট বলা হয়ে থাকে। কিন্তু এর আসল নাম হল mono sodium glutamate। তবে এটা শুনে আরও অবাক হবেন যে এই আজিনামোতো আসলে এর আসল নাম নয়। এটি একটি কোম্পানির নাম। যারা এই জিনিসটাকে তৈরি করেছেন। এটি হল mono sodium glutamate। যা আজিনামোতো নামের একটি সংস্থা তৈরি করে থাকে। এটি এমন ভাবে তৈরি হয় যে যার স্বাদ সামান্য নুনের থেকে আলাদা হয়। সমস্ত চাইনিজ খাওয়ারেই এই আজিনামোতোর ব্যবহার করা হয়ে থাকে।

দেশের কাছে অনেক পুরানো!
ভারতের কাছে এই আজিনামোতো নতুন। তবে এতে যে পদার্থ ব্যবহার করা হয়ে থাকে, তা দেশের কাছে অনেক পুরানো। বলা প্রয়োজন, আজিনামোতোতে যে গ্লোটোমিক অ্যাসিড ব্যবহার করা হয় তা অনেক সবজিতেপাওয়া যায়। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, এই পদার্থ টমেটো, প্যায়াজ, ভুট্টা, মাশরুম এবং মাছের মধ্যেও পাওয়া যায়।

আজিনামোতোর গল্পটা কিছুটা আলাদা!
যদি স্বাদের বিষয়ে আলোচনা করা হয় তাহলে স্বাদ মিষ্টি, টক এবং একটু তেঁতো হয়ে থাকে। তবে আজিনামোতোর গল্পটা কিছুটা আলাদা হয়ে থাকে। আজিনামোতো এর সব থেকে আলাদা হয়। একাধিক প্রতিবেদনে বলা হয়ে থাকে যে এই আজিনামোতোর স্বাদের কথা ভেবে Umami নাম দেওয়া হয়েছে।

কিন্তু কীভাবে এই আজিনামোতো তৈরি হয়?
sugarcane molasses কিংবা beet molasses এর সঙ্গে ammonium salt মেশানো হয়। আর তা দিয়েই তৈরি হয় আজিনামোতো। এই আজিনামোতো খাওয়ারে মেশানোর সুফল কিংবা কুফল নিয়ে এখনও একাধিক গবেষণা চলছে। শুধু তাই নয়, আগেও বিহু গবেষণা হয়েছে। আর সেই সমস্ত গবেষণা বলছে, আজিনামোতো ব্যবহারে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এমনকি এই 'নুন' মেশানো নিয়ে ক্যানসারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু ওই আর কি জিভের কাছে স্বাস্থ্যও হার মানে।












Click it and Unblock the Notifications