ত্রিপুরার পাশাপাশি পাখির চোখ মেঘালয়ও! গোয়া-পর্ব শেষে কী পরিকল্পনা অভিষেকের

ত্রিপুরার পাশাপাশি পাখির চোখ মেঘালয়ও! গোয়া-পর্ব শেষে কী পরিকল্পনা অভিষেকের

গোয়া-পর্ব শেষ। এবার ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে চলেছে তৃণমূল। ত্রিপুরায় সংগঠনের বিস্তার করার কাজ চালাচ্ছে তৃণমূল। কিন্তু এখনও মেঘালয়ে সে অর্থে আনুষ্ঠানিকভাবে তৃণমূল সংগঠনের পথ চলা শুরু হয়নি। কালবিলম্ব না করে এবার মেঘালয়ে পাড়ি দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য্যোপাধ্যায়।

ত্রিপুরার পাশাপাশি মেঘালয়েও নজর তৃণমূলের

ত্রিপুরার পাশাপাশি মেঘালয়েও নজর তৃণমূলের

গোয়া বিধানসভা নির্বাচনে একটি আসনেও জিততে পারেনি তৃণমূল। তারপর থেকে বাংলা ভিন্ন অন্য কোনও রাজ্যে কোনও কর্মসূচি পালন করেনি তৃণমূল। কিন্তু আর দেরি নয়, এবার ত্রিপুরার পাশাপাশি মেঘালয়েও নজর রয়েছে তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট লক্ষ নিয়ে মেঘালয়ে যাচ্ছেন। মেঘালয় সফর থেকেই ফের ভিনরাজ্যে বিস্তার লাভের প্রয়াস শুরু করবে তৃণমূল।

তৃণমূলের এবার পাখির চোখ উত্তর-পূর্ব ভারত

তৃণমূলের এবার পাখির চোখ উত্তর-পূর্ব ভারত

অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, তিনি হাল ছাড়ার পাত্র নন। হাল ছাড়ছেনও না। আগামী বছর ত্রিপুরা ও মেঘালয়ের বিধানসভা ভোটে তাঁরা লড়বেন। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে নতুন বছর থেকেই। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিকে তৃণমূল এবার পাখির চোখ করবে, তার পরিকল্পনাও ইতিমধ্যে সেরে ফেলেছে তৃণমূল। উত্তর-পূর্বের রাজ্য মেঘালয়ে যাচ্ছেন ৩ ও ৪ মে। দুদিনের সফরে তিনি কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে তৃণমূল নেতাকর্মীরা।

অভিষেক পরিকল্পনা ব্যক্ত করবেন মেঘালয় নিয়ে

অভিষেক পরিকল্পনা ব্যক্ত করবেন মেঘালয় নিয়ে

ইতিমধ্যেই তৃণমূল ত্রিপুরা ও মেঘালয়ে দলের সংগঠন বিস্তারের কাজ শুরু করে দিয়েছে। তৃণমূল মেঘালয়ের দায়িত্ব দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা মানস ভুইঁয়াকে। আর ত্রিপুরার দায়িত্ব দিয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁরা তৃণমূলের বিস্তারে কাজ এগিয়ে রাখছেন। মেঘালয়ের প্রথম সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিনের সফরে মেঘালয়ে যাচ্ছেন। তারপর তিনি তাঁর পরিকল্পনা ব্যক্ত করবেন মেঘালয় নিয়ে।

ত্রিপুরাকে প্রথম টার্গেট করে ঝাঁপিয়ে পড়েছিল তৃণমূল

ত্রিপুরাকে প্রথম টার্গেট করে ঝাঁপিয়ে পড়েছিল তৃণমূল

একইসঙ্গে ত্রিপুরা নিয়ে নয়া পরিকল্পনার কথা শোনাবেন অভিষেক। ত্রিপুরায় নিরলস কাজ করে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ২০২১-এ তৃণমূল কংগ্রেস বাংলার বিধানসভা নির্বাচনে পর পর তিনবার জয়ী হওয়ার পরই ভিনরাজ্যে দলের বিস্তারে অবস্থান স্পষ্ট করে দিয়েছিল। ত্রিপুরাকে প্রথম টার্গেট করে ঝাঁপিয়ে পড়েছিল তারা। এরপর ত্রিপুরা পুরসভার নির্বাচনে অংশ নেয় তৃণমূল।

একুশে বাংলায় বিজেপিকে আটকে আত্মবিশ্বাসী তৃণমূল

একুশে বাংলায় বিজেপিকে আটকে আত্মবিশ্বাসী তৃণমূল

ত্রিপুরার তৃণমূলের একটা সংগঠন ছিল ২০১৬ থেকে। কংগ্রেসকে ভেঙে তৃণমূল ত্রিপুরায় পথ চলা শুরু করেছিল। তারপর কংগ্রেস থেকে আসা তৃণমূল নেতারাই বিজেপিতে গিয়ে ত্রিপুরা বামশাসনের অবসান ঘটান। কিন্তু বিজেপিতে তারপরই শুরু হয় গোষ্ঠীকোন্দল। একুশে বাংলায় বিজেপিকে আটকে আত্মবিশ্বাসী তৃণমূল আবার ত্রিপুরায় পা দিয়ে দলের বিস্তারে মনোযোগী হয়।

আবার ত্রিপুরার প্রতি মনোযোগী হয়ে উঠছে তৃণমূল

আবার ত্রিপুরার প্রতি মনোযোগী হয়ে উঠছে তৃণমূল

সম্প্রতি ত্রিপুরার পুর নির্বাচনে অংশ নিয়ে তৃণমূল তাঁদের অস্বিত্ব জানান দিলেও বিজেপিকে হারিয়ে কোনও পুরসভা দখল করতে পারেনি তারা। ভোট শতাংশে তৃণমূল তাদের অস্তিত্ব তুলে ধরলেও, সাফল্যের দেখা পায়নি ত্রিপুরায়। তারপর গোয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন তৃণমূল নেতারা। এখন আবার ত্রিপুরার প্রতি মনোযোগী হয়ে বিধানসভার আগে ঝাঁপিয়ে পড়তে চাইছে।

মুকুল সাংমাদের দলে নিয়ে ফায়দা তুলতে পারবে তৃণমূল?

মুকুল সাংমাদের দলে নিয়ে ফায়দা তুলতে পারবে তৃণমূল?

মেঘালয়েও টার্গেট ফিক্সড করেছে তৃণমূল। মেঘালয়ে কংগ্রেসকে ভেঙে তারা ইতিমধ্যেই প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে। এবার দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পালা। এখনও তেমন কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ করতে পারেনি তৃণমূল কংগ্রেস। তৃণমূল এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের অপেক্ষায় রয়েছে। এখন দেখরা কংগ্রেস থেকে মুকুল সাংমাদের দলে নিয়ে কী ফায়দা তুলতে পারে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+