লাল পাড় সাদা শাড়ি, দুগালে সিঁদুর - বিজয়া দশমীতে মল্লিকবাড়িতে কোয়েল, দেখুন ভিডিও

ভবানীপুরের মল্লিকবাড়িতে বিজয়াদশমী উদযাপন। দেখুন ভিডিও।

বিজয়া দশমী। চারদিনের জমজমাট পূজোর শেষে আজ উমা চললেন কৈলাসে। আকাশে-বাতাসে মাকে বিদায় জানানোর বিষাদের সুর। কিন্তু তারমধ্যেও বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে, বনেদি বাড়িতে বাড়ির মহিলারা মেতে উঠেছেন সিঁদুর খেলায়। একই দৃশ্য ধরা পড়েছে ভবানীপুরের মল্লিকবাড়িতেও।

বিজয়া দশমীতে মল্লিকবাড়িতে কোয়েল

পূজোর দিনগুলোয় যেমন কৈলাস থেকে উমা আসেন বাপের বাড়িতে, সেরকমই বরাবরের মতো এদিন মল্লিকবাড়িতে উপস্থিত ছিলেন বাড়ির মেয়ে টলিগঞ্জের অভিনেত্রী কোয়েল মল্লিকও। শুধু কোয়েলই নন, এদিন মল্লিকবাড়িতে হাজির হয়েছিলেন পরিবারের সকল সদস্যরা। সকলে মিলে ধূমধাম করে চলে মাতৃবরণ।

বরণের পর দেখা গেল সিঁদুর খেলা। তাতে সামিল ছিলেন অভিনেত্রী কোয়েলও। লাল পাড় সাদা শাড়িতে এদিন গ্ল্যামারাস অভিনেত্রী নন, কোয়েল ছিলেন একেবারেই মল্লিক বাড়ির মেয়ের রূপে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+