Travel: মনোরম শোভা উপভোগ করতে কম খরচে কলকাতার কাছে এই জায়গাগুলিতে ঘুরে আসুন
ঘুরতে যেতে কে না পছন্দ করে বলুন তো! তবে বাজেটের কথা মাথায় রেখে অনেকেই ঘুরতে যেতে চান না। তাছাড়া ছুটিও পান না অনেকেই। যদি আপনি কলকাতার খুব কাছাকাছি জায়গাতে ঘুরতে যেতে চান, তাও আবার অল্প খরচে, তাহলে কিন্তু এই জায়গাগুলিতে যেতেই পারেন।
এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। সেই সঙ্গে অনেক অজানা জিনিসও আপনি দেখতে পাবেন। আপনি কি জানেন কলকাতার কাছাকাছি সুন্দর জায়গা কী কী রয়েছে?

- সুন্দরবন
যদি আপনি কলকাতার কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চান, তাহলে কিন্তু আপনি তিন চার ঘন্টা দূরে সুন্দরবনে ঘুরতে যেতেই পারেন। এই জায়গাটির মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। তাছাড়া ঘন ম্যানগ্রোভের বনে নৌকায় চড়তে আশা করি আপনার খুব ভালো লাগবে। তাছাড়া এখানে গেলে বাঘের দেখা
পেলেও পেতে পারেন আপনি। সেই সঙ্গে সুন্দর সুন্দর অজানা পাখিকে ক্যামেরাবন্দি করে সারা জীবন রেখে দিতে পারবেন আপনার কাছে।
- বকখালি
বকখালির নাম নিশ্চয়ই শুনেছেন আপনিও। কলকাতা থেকে মাত্র ৪ ঘন্টা দূরে রয়েছে এই বকখালি। এখানে গেলে সমুদ্র, সৈকতের শান্তিপূর্ণ পরিবেশে সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন আপনিও। নির্জন প্রাকৃতিক জায়গাটিতে আপনি নৌকাতেও ভ্রমণ করতে পারবেন।
তাছাড়া এখানকার এই গ্রাম্য পরিবেশে আপনার মন কিন্তু আরও শান্ত হয়ে যাবে। তাই একবার এখানে আপনিও ঘুরে আসতে পারেন।
- বিষ্ণুপুর
কলকাতা থেকে মাত্র চার ঘন্টা দূরেই রয়েছে বিষ্ণুপুর। ইতিহাস , স্থাপত্য যারা পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটি খুব ভালো। এখানে গেলে পোড়ামাটির অনেক জিনিস কিনতে পারবেন। তাছাড়া এখানে খুব সুন্দর মন্দিরও রয়েছে। মনের ইচ্ছা পূরণ করতে আপনিও কিন্তু এই জায়গায় যেতে পারেন।
- ঝাড়গ্রাম
আপনি যদি পাহাড়, নদী সবকিছুকেই একসঙ্গে দেখতে চান তাও আবার কম বাজেটে, তাহলে কিন্তু অবশ্যই ঝাড়গ্রামে ঘুরে আসতে পারেন। এই জায়গাটি কলকাতা থেকে মাত্র চার ঘন্টা দূরে অবস্থিত। আর আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, তাহলে তো কোনও কথাই নেই, এখানে গেলে আপনি অবশ্যই সাইট সিন করবেন। সেই সঙ্গে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের ছবি আপনি কিন্তু ক্যামেরাবন্দি করে সারা জীবন আপনার কাছে রেখে দিতে পারবেন। তাই এই হালকা শীতে আপনিও ঘুরে আসুন কলকাতার কাছের এই সুন্দর জায়গাগুলিতে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications