Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Year Ender 2023:বছর শেষে কোথায় যাবেন ভাবছেন, জানেন গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে কোন জায়গাগুলি

বছর প্রায় শেষের পথে। সারা বছরই কোনও না কোনএও জায়গায় পর্যটকরা ভিড় করেন। কোভিডের দুটো বছর ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন মানুষ। সেকারণে কোভিড শেষ হতেই পর্যটনে রেকর্ড গড়েছে। শুধু দেশের ভেতরেই নয় বাইরেও বেড়াতে যাওয়ার প্রবণতা দেখা গিয়েছে।

এর মধ্যে ২০২৩ সালে গুগল সার্চে সবচেয়ে বেশি যে জায়গাগুলিতে মানুষ ঘুরতে যেতে চেয়েছেন তার মধ্যে রয়েছে ৫টি জায়গা। প্রথমেই রয়েছে গোয়া। কোভিড কালেও গোয়ায় বেড়াতে যাওয়া কিন্তু কমেনি। শুধু ভারতীয় পর্যটকরাই নন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গোয়া বেড়াতে এসেছেন অসংখ্য মানুষ। তবে গুগল সার্চে শীর্ষে রয়েছে ভিয়েতনাম।

Year Ender 2023

আমার নাম তোমার নাম ভিয়েতনাম। বাংলার মানুষ ভিয়েতনামের কথা জােনন অন্যকারণে। কিন্তু এই বছরে বাঙালি পর্যটকরাও কিন্তু ভিয়েতনাম ঘুরতে গিয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ভিয়েতনামে বেড়াতে যাওয়ার জন্য িবভিন্ন বিষয়ে সার্চ করেছেন।

দ্বিতীয় স্থানে রয়েছে গোয়া। ভারতের গোয়ায় সর্বাধিক বিদেশি পর্যটকের আগমন ঘটে প্রতিবছর তাতে কোনও সন্দেহ নেই। মূলত পর্তুগিজ সংস্কৃতির ছোঁয়া রয়েছে গোয়ায়। ভারতীয় পর্যটকরা যেমন গোয়া যেতে পছন্দ করেন তেমনই বিদেশি পর্যটদের কাছেও গোয়া অত্যন্ত জনপ্রিয়। ক্রিসমাসে তো সবচেেয় বেশি ভিড় হয় গোয়াতেই।

তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার বালি। বালিকে হাজার মন্দিরের দ্বীপ বলা হয়। বালির প্রধান আকর্ষণ এখানকার সমুদ্র সৈকত। সেকারণে হানিমুনের জন্য হট ফেভারিট জায়গা এই বালি। আবার বালিরক অন্যতম আকর্ষণ উলুওয়াতু মন্দির। এছাড়াও এখানে দুটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, মাউন্ট বাতুর এবং মাউন্ট আগুং। ইন্দোনেশিয়ার সরকার বালিকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিণত করতে কোনও কার্পণ্য করেনি। এখানে ২৮০ প্রজাতির পাখি পাওয়া যায়। এছাড়াও এখানকার আরেকটি জনপ্রিয় জিনিস হল এখানে বিশ্বের সবচেয়ে দাবি কফি পাওয়া যায়। কাজেই বর্ষবরণের জন্য আপনি বালিকে বেছে নিতেই পারেন।

চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। একদিকে যখন দেউলিয়া দেশ তখন রমরমিয়ে চলছে শ্রীলঙ্কার পর্যটন ব্যবসা। ভারতীয়দের কাছে শ্রীলঙ্কার গুরুত্ব আবার একটু আলাদা। পর্যটক টানতে শ্রীলঙ্কা সরকার ভারতীয়দের ভিসায় ছাড় দিয়েছে। এতে ভারতীয় পর্যটকের সংখ্যা শ্রীলঙ্কায় অনেকটাই বেড়েছে এবার। প্রতিবেশী এই দেশকে সোনার লঙ্কা বলে মনে করেন ভারতীয়রা। রামায়ণের রাবণ রাজার দেশ। চেন্নাই খেকে মাত্র ৫৫ মিিনটেই সেখানে পৌঁছে যাওয়া যায়।

পঞ্চমস্থানে রয়েছে থাইল্যান্ড। এটিও সমুদ্র উপকূলবর্তী একটি দেশ। থাইল্যান্ডের নাইট লাইফের খ্যাতি জগৎ জোড়া। ভারত থেকে থাইল্যান্ডের দূরত্বও খুব বেশি নয়। সেকারণে কম খরচে বিদেশ ভ্রমণের তালিকায় রয়েছে থাইল্যান্ড। সমুদ্র উপকূলবর্তী হওয়ার কারণে থাইল্যান্ডে তেমন ঠান্ডাও পড়ে না আবার গরম কালে তেমন গরমও নেই। কাজেই বড়দিনের ছুটি কাটাতে থাইল্যান্ডের কথা ভাবতেই পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+