Travel: লাক্ষাদ্বীপ বেড়াতে যাওয়ার প্ল্যানিং করছেন? জেনে নিন পারমিট কীভাবে পাবেন
হঠাৎ করে লাক্ষাদ্বীপ ভ্রমণের ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। মলদ্বীপ বয়কটের ট্রেন্ড সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে ভারতে। তার বিকল্প জায়গা হিসেেব নাকি লাক্ষাদ্বীপে যেতে চাইছেন সকলে। লাক্ষাদ্বীপের খোঁজ নাকি সার্চ ইঞ্জিনে রাতারাতি কয়েকগুন বেড়ে গিয়েছে।
লাক্ষাদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। যা জলসীমান্তের কাছে অবস্থিত। এতোদিন সেই জায়গাটি নিয়ে পর্যটকদের মধ্যে কোনও আগ্রহই ছিল না। হঠাৎ করে মলদ্বীপের সঙ্গে ভারতের বিরোধ লাক্ষাদ্বীপের প্রতি আগ্রহ বাড়ি দিয়েছে। তার নেপথ্যে প্রধানমন্ত্রী মোদীর হাত রয়েছে।

কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী িগয়েছিলেন লাক্ষাদ্বীপে। সেখানকার সমুদ্র সৈকতে তাঁর অবসর যাপনেক কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়। নীল সমুদ্রে সাদা বালির সৈকত বারবার মনে করিয়ে দিয়েছে মলদ্বীপের কথা।জনপ্রিয় পর্যটন সংস্থা মেকমাই ট্রিপ জানিয়েছে রাতা রাতি তাঁদের সাইটে লাক্ষাদ্বীপের সার্চ বেড়ে গিয়েছে ৩৪০০ শতাংশ।
প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ ভ্রমণের ছবি পর্যটকদের মধ্যে সেখানে বেড়ানোর আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে তাতে কোনও সন্দেহ নেই। সেই সঙ্গে কাজ করেছে মলদ্বীপের সঙ্গে ভারতের বিরোধ। মলদ্বীপ বয়কটের জেরে বেশ কয়েকশো বিমানের বুকিং বাতিল হয়েছে ভারতে। ভারতীয় পর্যটকদের মলদ্বীপে এই মুহূর্তে না যাওয়ারই পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক পর্যটন সংস্থাগুলি।
ইতিমধ্যেই ইজি মাইট্রিপ নামে এক পর্যটন সংস্থা লাক্ষাদ্বীপ ভ্রমণের প্যাকেট ট্যর ঘোষণা করেছে। কিন্তু যাঁরা লাক্ষাদ্বীপ যেতে চাইছেন তাঁদের অনেকেই জানেন না সেখানে যেতে হলে পারমিট লাগে। যেহেতু সেটি জলসীমান্তের কাছাকাছি অংশ সেকারণে সেখানে পর্যটকদের যেতে হলে পারমিট নিতে হবে আগে। যেমনটা নিতে হয় নর্থসিকিম বা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড সফর করতে হলে।
লাক্ষাদ্বীপ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। খুব কম পর্যটকই সেখানে যান। যাঁরা আন্দামান ঘুরতে যান তাঁদের কয়েকজন মাত্র সেখানে ঘুরে আসেন। তার জন্য আলাদা করে পারমিট িনতে হয় তাঁদের। কারণ সেই স্বাধীনতার সময় থেকেই নিয়ম হয়ে গিয়েছে এই দ্বীপের বাসিন্দা নন যাঁরা তাঁদের এই দ্বীপে আসতে হলে পারমিট বা বিশেষ অনুমতি পত্র নিয়ে আসতে হবে।
কীভাবে পারমিটের আবেদন করবেন?
লাক্ষাদ্বীপে যে পর্যটকই আসুন না কেন তাঁদের পারমিট বা বিশেষ অনুমতি পত্র নিয়ে আসতে হবে। সেটা পেতে হলে আগে থেকে আবেদন জরুরি। মূলত ২িট পদ্ধতিতে আবেদন করা যায়। সবথেকে সহজ উপায় হল অনলাইনে আবেদন করা। তার জন্য সুনির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে।
https://epermit.utl.gov.in/pages/signup এই ওয়েবসাইটে ঢুকে ই পারমিট অপশনে গিয়ে আগে নিজের নামে অ্যাকাউন্স তৈরি করতে হবে। সেখােন ই পারমিটের ফর্ম পাওয়া যায়। সেটা ফিল আপ করতে হবে। কবে থেকে থাকতে যান। কতদিন থাকবেন তার সব তথ্য দিতে হবে ফর্মে। তারপরে টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। বেড়াতে যাওয়ার ঠিক ১৫ দিন আগে আবেদনকারী পর্যটকের কাছে ইমেলে চলে আসে পারমিট।
অফলাইন পারমিট
অনলাইন পারমিটের পাশাপাশি অফলাইনেও পারমিটের আবেদন করা যায়। তারজন্য লাগে পর্যটকের পাসপোর্ট সাইজ ফটো। আধার বা ভোটার কার্ডের ফটোকপি। বিমানের টিকিটে বা রিসর্ট বুকিংয়ের টিকিটের ফটোকপি। লাক্ষাদ্বীপের হোটেল বা রিসর্টের বুকিং কনফার্মেশের ফটোকপি।
কত টাকা লাগে পারমিট করাতে
পারমিটের জন্য আলাদা করে টাকা লাগে। প্রত্যেকের জন্য অর্থাৎ জন প্রতি পারমিট করাতে ৫০ টাকা লাগে। আর হেরিটেজ ফি লাগে ২০০ টাকা। ১২ নীচে শিশুদের আলাদা করে টাকা লাগে না। ১২ থেকে ১৮ বছর পর্যন্ত ১০০ টাকা লাগে। আর ৩০ দিেনর বেশি সেই পারমিট কার্যকর থাকে না। অর্থাৎ পারমিট নিয়ে এক মাসের বেশি সেখানে পর্যটকরা থাকতে পারবেন না। কোচি থেকে বিমানে অথবা জাহাজে লাক্ষাদ্বীপ পৌঁছতে হয়। দিনে একটি বিমানই কোচি থেকে যায় লাক্ষাদ্বীপে। সেটাও মাত্র ১৯ আসনের।












Click it and Unblock the Notifications