ঘুরে আসুন রাজস্থানের অজানা সুন্দর মন্দিরগুলোতে, দেখবেন ভালো লাগবে

ঘুরে আসুন রাজস্থানের অজানা সুন্দর মন্দিরগুলোতে, দেখবেন ভালো লাগবে

পাহাড়, পর্বত, সমুদ্র তো অনেক ঘুরলেন তাহলে এবার ঘুরে আসুন তীর্থস্থানে। দেখবেন মন ভালো লাগবে। সেই সঙ্গেই পাবেন ভগবানের বিশেষ আশীর্বাদও। তবে ভাবছেন কোথায় যাবেন। চলুন ঘুরে আসা যাক রাজস্থানে। সেখানে রয়েছে অনেক হিন্দু মন্দির। যা বিশেষ নজর কাড়বে আপনাদের।

রাজস্থানের তানোট মাতার মন্দির

রাজস্থানের তানোট মাতার মন্দির

পর্যটন কেন্দ্রে মধ্যে একটি হল তানোট মাতার মন্দির। জয়সালমীর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে ভারত পাকিস্তান সীমান্তে লগংয়ের ওয়ালার কাছে অবস্থিত। এখানে দেবতা হিংলাজের পুজো করা হয়। ভারতীয় সেনারা এর বিশেষ পুজো করে থাকেন। তাই এই মন্দির দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা।

শ্রী একলিংজি মন্দির, উদয়পুর

শ্রী একলিংজি মন্দির, উদয়পুর

রাজস্থানে আরেকটি দর্শনীয় মন্দির মধ্যে শ্রী একলিংজি মন্দিরটি হল অন্যতম। এই মন্দিরে শিবের বিশেষ পুজো করা হয়। লেক শহরে প্রধান পর্যটন কেন্দ্র এটি। বিশ্বাস করা হয় এখানে কোনও মানসিক করা হলে সেটি পূর্ণ হবেই।

 সালাসার বালাজির মন্দির

সালাসার বালাজির মন্দির

রাজস্থানের অন্যতম একটি হিন্দু মন্দিরের মধ্যে এই বালাজির মন্দির অন্যতম। এখানে হনুমানজির পুজো করা হয়। দেশ বিদেশের মানুষ হনুমানজির বিশেষ আশীর্বাদ পেতে এখানে আসেন। পর্যটকেরা বিশ্বাস করেন এই মন্দির এলে মনের সব বাসনা পূর্ণ হয়।

নীলকান্ত মন্দির, আলোয়ার

নীলকান্ত মন্দির, আলোয়ার

সরিস্কা টাইগার রিজাভের কাছাকাছি অবস্থিত এই মন্দির। এটি এখানকার দর্শনীয় স্থানের মধ্যে একটি। এই মন্দিরে শিবের পুজো করা হয়।

মেহেন্দিপুর বালাজি সিকরাই

মেহেন্দিপুর বালাজি সিকরাই

এটি ভারতের সবচেয়ে রহস্যময় মন্দির গুলোর মধ্যে একটি। যা করৌলি জেলার মেহেন্দিপুরে অবস্থিত। ভগবান হনুমানের শিশু রূপকে এখানে পুজো করা হয়। মন্দির টি বিশেষ অশুভ ভূত প্রেত আত্মার জন্য পরিচিত। তা জানা গিয়েছে লোক মুখে।

কারনি মাতার মন্দির, বিকান

কারনি মাতার মন্দির, বিকান

বিকানের কারনি মাতার মন্দিরটি বিশেষ নামকরা মন্দিরগুলোর মধ্যে একটি। যেখানে দেবী দুর্গা বিশেষ পুজো করা হয়। এখানে ২০ হাজার থেকে ২৫ হাজার কালো ইঁদুর রয়েছে। যাদের রোজ খাবার দেওয়া হয়।

গালতাজি মন্দির জয়পুর

গালতাজি মন্দির জয়পুর

এটি প্রাচীন হিন্দু তীর্থস্থান। এটি জয়পুর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে বেশ কয়েকটি মন্দির রয়েছে। তার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে সুন্দর ঝর্ণাও। আর সৌন্দর্য দেখা জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা।

 বিড়লা মন্দির, জয়পুর

বিড়লা মন্দির, জয়পুর

জয়পুরের বিড়লা মন্দির রাজস্থানের সবচেয়ে সুন্দর ধর্মীয় কেন্দ্রগুলোর মধ্যে একটি। মতিডুংরি পাহাড়ে পাদদেশে অবস্থিত এই মন্দির। এই মন্দিরের ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করা হয়।

ছবি সৌ:ইউটিউব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+