Travel: বৈশাখ-জৈষ্ঠ্যে বিয়ে, বর্ষায় হানিমুনে যাবেন কোথায়? জেনে নিন রাজ্যের কয়েকটি রোমান্টিক ডেস্টিনেশন

গরমে তেতে-পুড়ে গলদঘর্ম হয়ে বিয়ে করা। তারপরে বেড়াতে যাবেন কোথায়? উত্তরবঙ্গের পাহাড় মানেই ভিড়ে ঠাসাঠাসি। হানিমুনটা তাই বৃষ্টি না হলে যেতে ইচ্ছে করবে না। কিন্তু বর্ষায় সর্বত্র জল-কাদা যাবেন কোথায়। কিন্তু বর্ষাতেও বেড়ানোর অনেক সুন্দর আর রোমান্টিক জায়গা রয়েছে রাজ্যেই।

বর্ষায় হানিমুন

বর্ষায় হানিমুন

বর্ষা মানেই জল-কাজা বৃষ্টি। এই বর্ষাতে বেড়াতে অনেকেই ভালবাসেন না। খুব বেশি হলে সমুদ্রের পাড়ে দিঘা পুরী ছাড়া গতি নেই। বর্ষাকালে হানিমুন তো দূরের কথা বেড়ানোর চিন্তাও কেউ করতে চান না। কাজেই বর্ষা কাল মানেই ঘরবন্দি হয়ে পড়া। এমনটাই ভাবেন সিংহভাগ মানুষ। কিন্তু বর্ষার মধ্যেও একাধিক সুন্দর সুন্দর জায়গায় বেড়ানো যায় এবং সেগুলি রয়েছে রাজ্যের মধ্যেই।

মনসুন ডেস্টিনেশন

মনসুন ডেস্টিনেশন

পকেটে টাকা আর মনে ইচ্ছে থাকলে সবকিছুই সম্ভব। তবে বর্ষায় বেড়াতে যেতে হলে একটু ভেবে চিন্তে ঝাড়াই বাইছ করে তবে যেতে হবে। বেড়ানো মানেই যে পাহাড়ের পথে পথে ঘুরে বেড়ানো বা সমুদ্রে জলকেলি করা তা নয়। ঘরের কাছেই রাঢ়বাংলা বর্ষায় মনোরকম হয়ে ওঠেষ গ্রীষ্মে যেখানে তীব্র দহন। বর্ষায় সেখানে চরম প্রশান্তি আর ততটাই মনোরম।

কোথায় যাবেন

কোথায় যাবেন

ঘরের কাছেই রয়েছে এমন একটি সুন্দর ডেস্টিনেশন। যার নাম গড় পঞ্চকোট। সপ্তাহান্তের ছুটিতেই বেড়িয়ে আসা যায় গড় পঞ্চকোট। বর্ষার বৃষ্টিতে ভরে ওঠে পাঞ্চেত আর মাইথন জলাধার। পাহাড়ের মাঝে সেই জলাধারের সৌন্দর্যই তখন অসাধারণ। পুরুলিয়া জেলার আরেকটি রোমান্টিক ডেস্টিনেশন দুয়ারসিনি। কাছেই রয়েছে ঘাটশিলা। বর্ষায় ঘাটশিলার সৌন্দর্য আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

সমুদ্রের পাড়ে অবিরাম বারিধারা

সমুদ্রের পাড়ে অবিরাম বারিধারা

বর্ষা মানে সমুদ্র। সমুদ্রকে বাদ দিলে চলে না। তবে দিঘা, মন্দিরমনি নয় বর্ষায় চলে আসুন বাগুরান জলপাই। কাছেই রয়েছে সমুদ্র। একেবারে নির্জন এই সমুদ্র সৈকত। বর্ষায় আরও রমনীয় হয়ে ওঠে। নবদম্পতিদের জন্য আদর্শ জায়গা বললে ভুল হবে না। আবার জঙ্গলমহলের ঝাড়গ্রাম এই সময় আরও সবুজ হয়ে ওঠে। গ্রীষ্ণের দহন এখানে যতটাই তীব্র বর্ষা এখানে ততটাই মনোরম। বর্ষায় এখানকার শালপিয়ালের জঙ্গল আরও সবুজ হয়ে ওঠে।

পাহাড়ি বৃষ্টি

পাহাড়ি বৃষ্টি

বর্ষায় অনেকেই পাহাড়ে যেতে ভয় পান। কিন্তু পাহাড়ের বৃষ্টি অসাধারণ হয়। হোমস্টের ঘরে বসে গরম চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে উপভোগ করুন প্রাকৃতিক সৌন্দর্য। এর থেকে রোমান্টিক আর কি হতে পারে। সবুজ পাহা়ড়ের কোলে মেঘেেদর লুকোচুরি মুগ্ধ করবে। পাইনের পাতায় জমে থাকা বৃষ্টির জল আর আড়ভাঙা কুয়াশা ঘেরা সকাল।


প্রতীকী ছবি সৌজন্যে পিক্সেলস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+