জন্মাষ্টমীতে এই জায়গাগুলিতে ঘুরে আসুন, যেখানে গেলে কৃষ্ণের দেখা পেলেও পেতে পারেন!
প্রায় প্রত্যেকের বাড়িতেই নিত্যদিন পূজিত হন গোপাল বা কৃষ্ণ। সারা বছর সকলে অপেক্ষা করে দেখেন জন্মাষ্টমীর জন্য। এই দিন কৃষ্ণ বা গোপালের বড় করে পূজোর আয়োজন করা হয়। চলতি বছর জন্মাষ্টমী পালিত হবে ২৬ অগাস্ট।
আপনিও কিন্তু এই বিশেষ দিনে এই জায়গাগুলিতে ঘুরতে যেতেই পারেন, যেখানে কৃষ্ণের দেখা পেলেও পেতে পারেন আপনি। জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজো দিতে লাখো লাখো মানুষের ভিড় করে এই জায়গাগুলিতে, জানুন সেই জায়গাগুলি কোথায় কোথায়।

- মথুরা
জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছরই মথুরায় কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়। আর যেখানে লাখো লাখো ভক্ত আসেন। এখানে ছোট ছোট ছেলে মেয়েদের রাধাকৃষ্ণের সাজে সাজিয়েও কিন্তু নানান অনুষ্ঠানের আয়োজন করেন মানুষ। ধূমধাম করে কৃষ্ণের পূজো করা হয়।
- বৃন্দাবন
মথুরার কাছে অবস্থিত বৃন্দাবন। জন্মাষ্টমীতে ধুমধাম করে এখানে কৃষ্ণের পুজো পালন করা হয়। কথিত আছে, শ্রীকৃষ্ণের ছোটবেলা নাকি এখানেই কেটেছে। তবে রাধা কৃষ্ণের রাসলীলার জন্যই এই বৃন্দাবন বেশি পরিচিত। ১০ দিন আগে থেকে এখানে উৎসব শুরু হয়ে যায়। এখানে গেলে অবশ্যই বাঁকে বিহারী মন্দির দেখতে কিন্তু ভুলবেন না।
- গোকুল
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে অবশ্যই গোকুলে ঘুরতে যাবেন। যেখানে আড়ম্বরের সঙ্গে পালিত হয় জন্মাষ্টমী। এখানে ভোগ নিবেদন থেকে ভজন করে থাকেন ভক্তরা।
- মায়াপুর
নবদ্বীপের মায়াপুর ইসকনের মন্দিরের নাম সকলেই প্রায় জানেন। এই বিশেষ দিনে আপনিও এখানে ঘুরতে যেতে পারেন। জন্মাষ্টমীতে এই পুরো মন্দির আলো দিয়ে, সুন্দর ফুলের সাজে সেজে ওঠে। এখানে খুব সুন্দর আরতি করা হয়। সেই সঙ্গে ভাগবত গীতা পাঠ করা হয়। প্রসাদ বিতরণ করা হয়। তাই আপনিও কিন্তু এই জন্মাষ্টমী এখানে ঘুরে আসতে পারেন।
- প্রেম মন্দির
জন্মাষ্টমী উপলক্ষে প্রেম মন্দিরে ঘুরতে আপনিও যেতে পারেন। এই মন্দিরটি বাঁকে বিহারী মন্দির থেকে প্রায় ১৫-২০ মিনিট দূরেই অবস্থিত। যেখানে গেলে ভগবান কৃষ্ণর দেখা পেলেও পেতে পারেন আপনি।
- নিধিবন
নিধিবনের নাম প্রায় সকলেই জানেন। এই জায়গাটা কিন্তু ধর্মীয় স্থানের মধ্যে একটি। সন্ধের পর এই নিধিবনে ভক্তদের প্রবেশ নিষেধ। মনে করা হয়, এখানে নাকি সন্ধ্যেবেলা কৃষ্ণ আসেন। এখানেই রাধাকৃষ্ণ রাসলীলায় মাতেন। এই কারণে রাতে কাউকে এখানে ঢুকতে দেওয়া হয় না। জন্মাষ্টমীতে মধুরা গেলে অবশ্যই নিধিবন দেখে আসবেন।












Click it and Unblock the Notifications