Travel: পাহাড়ের মাঝে হ্রদে তার ধারে ছোট্ট গ্রাম, গরমের ছুটিতে কটা দিন কাটিয়ে আসুন সেখানে
পাহাড়ের মাঝে একেবারে ছোট্ট একটা গ্রামে কটা দিন কাটিয়ে আসুন নিরিবিলিতে। শহরের কোলাহলও নেই আবার পর্যটকদের হুড়োহুড়িও নেই। একেবারে অচেনা অকটা জায়গা। গরমের দাপট এখন কিছুটা হলেও কমেছে দক্ষিণবঙ্গে। কিন্তু তাতে কি আবার তো সেই গরমের ঝলসানির মধ্যেই পড়তে হবে।
এই প্রবল গরম থেকে বাঁচতে পাহাড়ই ভরসা। তাই আর দেরি না করে বেড়িয়ে পড়ুন। একেবারে সটান পাহাড়ে। যেখানে গরমের রেশ পর্যন্ত পৌঁছতে পারবে না। গরমের ছুটি পড়তে আর বেশি দিন বাকি নেই। এপ্রিল মাসটা পার করতে পারলেই হোল। রাজ্যের সব সরকারি স্কুলেই ৬ মে ছুটি পড়ে যাচ্ছে। আর বেসরকি স্কুল গুলিতেও ১৪-১৫ তারিখ করে ছুটি পড়ে যাবে মে মাসে।

আর ভোট সেটা তো কলকাতায় জুন মাসে। কাজেই চিন্তা নেই। পাহাড়েও ভোট হয়ে যাচ্ছে তাড়া তাড়ি। কাজেই টেনশন নেই। তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে একবার শিলিগুড়ি স্টেশনে নামতে পারলেই হল। তারপরেই পৌঁছে যান আপনার পছন্দের যেকোনও ডেস্টিনেশনে। যাঁরা একটু নিরিবিলিতে কটা দিন কাটাতে চান তাঁদের জন্য অপেক্ষা করছে সৌরেনী। দার্জিলিংয়ের কাছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র মিরিকের একেবারে কাছেই রয়েছে জায়গাটি।
ছোট্ট একটা পাহাড়ি গ্রাম সৌরেনী। এখানে একদিকে যেমন পাহাড় রয়েছে। তেমন পাহাড়ের মাঝখানে রয়েছে একটা হ্রদ। আর কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম দৃশ্য। গ্রামের ছোট ছোট ধর। তাতেই তৈরি হয়েছে হোমস্টে। একেবারে সাধারণ কিন্তু পরিচ্ছন্ন আয়োজন পেয়ে যাবেন তাতে। তার সঙ্গে পাহাড়ি খানাপিনা।
সারাদিন গ্রামের পথে পথে ঘুরে বেড়ান। দার্জিলিং টিতে চুমুক দিতে দিতে উপভোগ করুন কাঞ্চনজঙ্ঘা। এতোটাই নিরিবিলি এই গ্রামটি েয দিনের বেলাতেও ঝিঁঝি পোকার ডাক শুনতে পাবেন। কাছেই রয়েছে মিরিক। সেখানেও ঘুরে আসতে পারেন। সকলে দার্জিলিং থেকে মিরিক দেখতে যান। আপনি এই সৌরেনী থেকে অনায়াসে মিরিক দেখতে যেতে পারবেন। এখানে আসার সময়ও এই হ্রদ পেরিয়েই আসতে হয়।
কাজেই কটা দিন গরমের ছুটিতে কাটিয়ে যান নিরিবিলিতে এই জায়গায়। যেখানে কটা দিন থাকলে সকলের মনটা ভাল হয়ে যাবে। ফিরে গিয়ে আবার নতুন উদ্যোমে কাজ করার উৎসাহ পাবেন। আর যাঁরা আশপাশের জায়গা ঘুরে দেখতে চান। তাঁরা ঘুরে নিতেই পারেন দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা। সৌরেনী থেকে সেইসব জায়গা খুব বেশি দূরে হবে না।












Click it and Unblock the Notifications