Travel: ভাবছেন পাহাড়ে একটা সামার স্টে তৈরি করবেন, ঘুরে আসুন এই পাহাড়ি গ্রামে

যা গরম করেছে এখন মনে হচ্ছে ব্রিটিশ আমোলের মতো সামার ডেজের জন্য পাহাড়ে একটা বাড়ি থাকলে ভাল হতো। অনেকেই অবশ্য এক মাসের জন্য হোমস্টে ভাড়া নিতে শুরু করেছেন। এরকম গরম পড়তে থাক লে আর বেশিদিন নেই যখন ব্রিটিশদের মতোই গরমে পাহাড়ে ছুটতে হবে সকলে। সেখানেই একটা নিজের ঠিকানা করতে হবে।

এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহের ঘনঘটা চলছে দক্ষিণবঙ্গে। আপাতত তার থেকে রেহাইয়ের তো কোনও আশা নেই। উল্টে গরম আরও বাড়বে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। আগামী রবিবার পর্যন্ত রাজ্যের ৮ জেলায় চরম তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি তো দূরের কথা গরম ৪০ ডিগ্রি থেকে কমবে এমন আশা কেউ দেখাতে পারছেন না।

Travel

কাজেই বেকার তাপপ্রবাহ থেকে বাঁচার চেষ্টা। বরং কয়েকদিন একটু তাপপ্রবাহের সঙ্গে লুকোচুরি খেলা যেতে পারে। গরম থেকে বাঁচতে অনেকেই এখন পাহাড়ি ভিড় করছেন। দার্জিলিংয়ের ম্যাল ধর্মতলায় পরিণত হয়েছে। কোথাও হোটেল খালি নেই। এতো পর্যটক সমাগম হয়েছে এবার দার্জিলিংয়ে। অন্যান্যবার মে মাসে পর্যটকদের ঢল নামে পাহাড়ে। এবার যেন এপ্রিল থেকেই ঠাঁই নেই দশা। ভোটের বিধিনিষেধের তোয়াক্কা না করেই সকলে হাজির হয়ে গিয়েছেন সেখানে।

কাজেই দার্জিলিংয়ে আর ভিড় না বাড়িয়ে বরং ঘুরে আসুন পাশের এই ছোট্ট গ্রামে। একেবারে অনকোড়া জায়গা এটি। নাম লাবদা আর শিকসিন গ্রাম। লাবদা গ্রামে এলে ফুলের বাহার মন ভরিয়ে দেবে। তার সঙ্গে পাইনের জঙ্গল। গরম থেকে রেহাই পাওয়ায় প্রাণের আরাম তো মিলবেই পাইনের জঙ্গল মনের আরামও দেবে। শান্ত নিরিবিলি পরিবেশ। পাহাড়ের খাঁজে খাঁজে রংবেরংয়ের বাড়ি। তাতে ফুলের বাহার মনে হবে এখানেই বাকি জীবনটা কাটিয়ে দিই।

এই লাবদার সঙ্গে আবার ব্রিটিশ জমানার যোগ রয়েছে। এখানে ব্রিিটশ আমোলের তৈরি একটি বাংলো রয়েছে যদিও সেটি এখন প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। এই বাংলোতেই নাকি বরসাত কি এক রাত সিনেমার শ্যুটিং হয়েছিল। তবে পাহাড়ের আন্দোলনের সময় এই বাংলোটি পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই বাংলোটির নাম সিরিয়াল বাংলো। এখন এটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এই জায়গাটি মংপু সাবডিভিশনের মধ্যে পড়ে। এখান থেকে অনেক জায়গাই ঘোরা যায়। মংপু তো বটেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন সেই বাড়িটি দেখতে পাবেন আবার একান থেকে সিটং-রঙ্গারুনও ঘুরে নিতে পারবেন। এখান থাকার হোটেল তেমন কিছু নেই রয়েছে গ্রামেরই কিছু হোমস্টে। সেকারণে আগে থেকে বুকিং করে আসাই ভাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+