Travel: মোবাইল ফোনে না, কথা বলা একেবারেই যাবেন, সপ্তাহান্তের ছুটিতে চলে আসুন কলকাতার এই সাইলেন্ট জোনে
সপ্তাহান্তে ছুটি কাটাতে চলে আসন শহর কলকাতার এক অফবিট লোকেশনে। ঘরের কাছের সাইলেন্ট জোনে। সারা সপ্তাহের ব্যস্ততা ভুলে কাটিয়ে যান এখানে কয়েকটা ঘণ্টা। নতুন করে দিন শুরু করার এনার্জি পেয়ে যাবেন।
গোটা দেশেই এখন একটা নতুন ট্রেন্ড হয়েছে সাইলেন্ট জোন। যেখানে ঘণ্টা দুয়ের মোবাইলের বাইরে গিয়ে মানুষ সময় কাটান। সেই ট্রেন্ডে গা ভাসিয়েছে শহর কলকাতাও। বাঙালি বরবরই একটু বেশি হুজুগে। কাজেই নতুন ট্রেন্টেও গা ভাসাতে সময় লাগেনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেঙ্গালুরুর একটি পার্কে সাইলেন্ট জোন তৈরি করে সেখানে বই পড়ার ব্যবস্থা করা হয়েছিল। সেই পার্কে মোবাইল ফোনের ব্যবহার করা যাবে না যাবে না কারোর সঙ্গে বসে খোস গল্প করা। থাকবে শুধু আপনার পছন্দের বই। একেবারে ইউরোপীয়ান সামার ডেজের স্টাইলে সেখানে পার্কের নরম ঘাসে গা এলিয়ে দিয়ে পড়ুন বই। নিজের পছন্দের বই।
সেই ট্রেন্টে এবার গা ভাসিয়েছে শহর কলকাতাও। প্রতি শনিবার কলকাতার হট ফেভারিট ডেস্টিনেশন ইকোপার্কে বসছে সাইলেন্ট জোন। প্রতি শনিবার ২ ঘণ্টা ইকোপার্টে একটি নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেওয়া হচ্ছে সাইলেন্ট জোন িহসেবে। অবশ্যই দিনের আলো থাকবে এমন সময় বেেছ নেওয়া হচ্ছে।

ইকোপার্কের নরম ঘাসে গা এলিয়ে দিয়ে নীল আকাশের নীচে পড়ুন মির্চা এলিয়াদ বা নহন্যতে। আবার হঠাৎ নীরার জন্য বা কালবেলা পড়তেও পারেন। বাধা নেই কোনও কিছুতে। বাঙালিরা হুজুগে হওয়ার পাশাপাশি বই প্রেমীও। কলকাতা বইমেলার তো জগত জোড়া খ্যাতি রয়েছে। কাজেই শুরু হওয়ার পর থেকে এই সাইলেন্ট জোনের জনপ্রিয়তাও বেশ বেড়েছ।
তবে এখানে বই পড়তে আসার শর্ত একটাই। কোনও মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কারোর সঙ্গে কোনও রকম গল্প করা যাবে না। যে যার মতো পার্কের সবুজ ঘাসের উপরে বসে বই পড়ুন নিজের মতো করে। কারোর সঙ্গে কোনও কথা নয়। একেবারে নতুন কনসেপ্ট। সপ্তাহান্তের ছুটিতে অনায়াসে কাটিয়ে যেতে পারেন একটু অন্যরকমের সময়। এক্সপিরিয়েন্স মন্দ হবে না।












Click it and Unblock the Notifications